৩ মে, ১৮৪৪ তারিখে আয়ারল্যান্ডের কো ওয়াটারফোর্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যানের ভূমিকায় নিজেকে উপস্থাপন করেছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে বোলিং করতে পারতেন। ১৮৭০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

কার্যকর ডানহাতি ব্যাটসম্যান হিসেবে তাঁর সুনাম ছিল। নিজের সময়কালে সেরা পয়েন্ট ফিল্ডারদের অন্যতম হিসেবে পরিগণিত হতেন। এছাড়াও, অস্ট্রেলিয়ার পক্ষে প্রথম ব্লেজার পরিধানকারী খেলোয়াড়ের মর্যাদা পান। আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করলেও শৈশবকাল ইংল্যান্ডে অতিবাহিত করেন। অতঃপর, ১৯ বছর বয়সে ১৮৬৩ সালে অস্ট্রেলিয়ায় অভিবাসিত হন। ১৮৬৩-৬৪ মৌসুম থেকে ১৮৮২-৮৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। এরপর থেকে পরবর্তী সতেরো মৌসুম দলটির পক্ষে নিয়মিতভাবে খেলতে থাকেন। ১৮৬৩-৬৪ মৌসুমে জর্জ পারের নেতৃত্বাধীন সফরকারী দলের পক্ষে প্রথমবারের মতো খেলতে শুরু করেন।

১৮৭৭ থেকে ১৮৭৯ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। উভয় টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেন। ১৮৭৬-৭৭ মৌসুমে নিজ দেশে জেমস লিলিহোয়াইট জুনিয়রের নেতৃত্বাধীন দলের মুখোমুখি হন। ৩১ মার্চ, ১৮৭৭ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ফ্রেডরিক স্পফোর্থ ও বিলি মারডকের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। টেস্ট ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় খেলায় তিনি ১৯ ও ৩৫ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, ঐ খেলায় সফরকারীরা ৪ উইকেটে জয় পেলে সিরিজটি অমিমাংসিত অবস্থায় শেষ হয়।

এরপর, ১৮৭৮-৭৯ মৌসুমে নিজ দেশে লর্ড হ্যারিসের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ২ জানুয়ারি, ১৮৭৯ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাট হাতে নিয়ে ১০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্বাগতিকরা ১০ উইকেটে জয়লাভ করেছিল। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

২০ জুলাই, ১৮৯৩ তারিখে ভিক্টোরিয়ার হথর্ন এলাকায় মাত্র ৪৯ বছর ৭৮ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

সম্পৃক্ত পোস্ট