|

রহমানুল্লাহ গুরবাজ

২৮ নভেম্বর, ২০০১ তারিখে জন্মগ্রহণকারী আফগান ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। উইকেট-রক্ষণের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করেন। আফগানিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। মাসুদ গুরবাজ সম্পর্কে তাঁর ভ্রাতা।

২০১৭-১৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আফগান ক্রিকেটে কাবুল রিজিওন ও মিস আইনাক রিজিওনের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, বুস্ট রিজিওন, মিস আইনাক নাইটস, কলকাতা নাইট রাইডার্স, আফগানিস্তান ‘এ’, আফগানিস্তান অনূর্ধ্ব-১৯, আফগানিস্তান অনূর্ধ্ব-২৩, খোস্ত প্রভিন্স অনূর্ধ্ব-১৭, দুবাই ক্যাপিটালস, ফরচুন বরিশাল, গুজরাত টাইটান্স, গায়ানা আমাজন ওয়ারিয়র্স, সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস, ইসলামাবাদ ইউনাইটেড, জাফনা কিংস, পাকতিয়া রয়্যালস, পাকতিয়া প্যান্থার্থ, বার্বাডোস রয়্যালস, কাবুল ঈগলস, ক্যান্ডি তুস্কার্স, খুলনা টাইগার্স, মুলতান সুলতান্স, নিউইয়র্ক স্ট্রাইকার্স, দিল্লি বুলস, লিচেস্টারশায়ার, কেপটাউন স্যাম্প আর্মি, রংপুর রাইডার্স ও শারজাহ ওয়ারিয়র্সের পক্ষে খেলেছেন। ১ মার্চ, ২০১৮ তারিখে খোস্তে মিস আইনাক রিজিওনের সদস্যরূপে বুস্টের বিপক্ষে খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথমবারের মতো অংশ নেন।

আইপিএল ২০২০-এর আসরে গুজরাত টাইটান্সের পক্ষে খেলেছেন। তিনি খসড়া খেলোয়াড় হিসেবে জেসন রয়ের স্থলাভিষিক্ত হন। রশীদ খান ও নূর আহমেদের পর তৃতীয় আফগান হিসেবে আইপিএলে খেলেন। তাঁর ভিত্তি মূল্য ছিল ৫০ লক্ষ ভারতীয় রূপী।

২০১৯-২০ মৌসুম থেকে আফগানিস্তানের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশগ্রহণ করছেন। ১৪ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআইয়ে প্রথম অংশ নেন। ২১ জানুয়ারি, ২০২১ তারিখে আবুধাবীতে আয়ারল্যান্ডের বিপক্ষে বলপ্রতি ১২৭ রান সংগ্রহ করেন। এরফলে, আফগানিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেক ওডিআইয়ে শতক হাঁকানোর গৌরব অর্জন করেন। তাঁর ইনিংসটিতে আটটি চার ও নয়টি ছক্কার মার ছিল। এছাড়াও, দুইটি স্ট্যাম্পিং করেছেন। খেলায় তাঁর দল ১৬ রানে জয়লাভ করে। ঐ খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

ফেব্রুয়ারি, ২০২৪ সালে সফরকারী আয়ারল্যান্ড দলের বিপক্ষে খেলার জন্যে হাশমতউল্লাহ শহীদি’র নেতৃত্বে থেকে সংযুক্ত আরব আমিরাত গমন করেন। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে অংশ নেন। ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে টলারেন্স ওভালে অনুষ্ঠিত ঐ টেস্টে দুই দলের মধ্যকার সর্বনিম্ন ৭৪৭ রানের খেলায় তিনি ৫ ও ৪৬ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, দুইটি ডিসমিসাল ঘটিয়েছিলেন। ঐ খেলায় প্রতিপক্ষ ৬ উইকেটে জয়লাভ করেছিল। ২০২৫-২৬ মৌসুমে হাশমতউল্লাহ শাহীদি’র নেতৃত্বাধীন আফগান দলের সদস্যরূপে জিম্বাবুয়ে গমন করেন। ২০ অক্টোবর, ২০২৫ তারিখে হারারেতে অনুষ্ঠিত স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৩৭ ও ৯ রান সংগ্রহ করেছিলেন। তবে, বেন কারেনের অসাধারণ ১২১ রানের কল্যাণে খেলায় সফরকারীরা ইনিংস ও ৭৩ রানে পরাজয়বরণ করে।

Similar Posts

  • |

    আজমত রানা

    ৩ নভেম্বর, ১৯৫১ তারিখে পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। টেস্ট ক্রিকেটার শাফকাত রানা ও আম্পায়ার শাকুর রানা’র কনিষ্ঠ ভ্রাতা ছিলেন। পাকিস্তানের ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে ক্রমাগত সফলতার স্বাক্ষর রেখে গেছেন। ১৯৬৯-৭০ মৌসুম থেকে ১৯৮৩-৮৪…

  • |

    আসেলা গুণরত্নে

    ৮ জানুয়ারি, ১৯৮৬ তারিখে ক্যান্ডিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে পারদর্শী। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার অধিকারী। রাহুলা কলেজে অধ্যয়ন করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে শ্রীলঙ্কা আর্মি স্পোর্টস ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব,…

  • |

    নীল হক

    ২৭ জুন, ১৯৩৯ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার চেল্টেনহাম এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৬০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ‘হকআই’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। ১.৮৫ মিটার উচ্চতা ও ৯১ কেজি ওজনের অধিকারী ছিলেন। উডভিল স্কুলে অধ্যয়ন করেছিলেন। ১৯৫৯-৬০ মৌসুম থেকে ১৯৬৯ সময়কালে…

  • | |

    ডন অনুরাসিরি

    ২৫ ফেব্রুয়ারি, ১৯৬৬ তারিখে পানাদুরায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও রেফারি। মূলতঃ বোলার হিসেবে দলে খেলতেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। শ্রীলঙ্কার পক্ষে টেস্ট ও ওডিআইয়ে অংশ নিয়েছেন। প্রায়শঃই নিশ্চল উইকেটে বোলিং করার জন্যে আমন্ত্রণ পেতেন। ১৯৮৩-৮৪ মৌসুম থেকে ১৯৮৪-৮৫ মৌসুম পর্যন্ত শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে টেস্ট ও ওডিআইয়ে অংশ নিয়েছেন। ১৯৮৪-৮৫…

  • |

    অর্মার্ড পিয়ার্স

    ১০ অক্টোবর, ১৮৮৪ তারিখে নাটালের পিটারমারিৎজবার্গে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে কার্যকর মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯১০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ধ্রুপদীশৈলীর ব্যাটসম্যান ও পরিবর্তিত বোলার হিসেবে দলে খেলতেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নাটালের প্রতিনিধিত্ব করেছেন। ১৯০৫-০৬ মৌসুম থেকে…

  • | |

    পিটার ফুলটন

    ১ ফেব্রুয়ারি, ১৯৭৯ তারিখে ক্যান্টারবারির ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ শীর্ষসারিতে ব্যাটিংয়ে নামতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দৃষ্টিনন্দন ও ধ্রুপদীশৈলীর অধিকারী ব্যাটসম্যান হিসেবে পরিচিতি লাভ করেন। ফাস্ট বোলারের উপযোগী দৈহিক গড়ন নিয়ে উদ্বোধনী ব্যাটসম্যানরূপে আবির্ভূত হন। দীর্ঘ উচ্চতার কারণে ‘টু মিটার…