২৫ নভেম্বর, ১৮৮৬ তারিখে ইয়র্কশায়ারের ওকস এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতে। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
১৯২০ থেকে ১৯৩০-এর সূচনাকাল পর্যন্ত জনপ্রিয়তার শিখরে আরোহণ করেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ইনিংস উদ্বোধনে নেমে ইয়র্কশায়ারের অগ্রযাত্রায় বেশ ভূমিকা রেখেছিলেন। ১৯১৩ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ১৯৩২ সালে লেটনে হার্বার্ট সাটক্লিফের সাথে প্রথম উইকেট জুটিতে ৫৫৫ রান তুলেছিলেন।
১৯২১ থেকে ১৯৩২ সময়কালে ইংল্যান্ডের পক্ষে সাতটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। তবে, জে. ডব্লিউ. এইচ. টি. ডগলাসের অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্ট নিয়ে গড়া সিরিজের প্রত্যেক টেস্টেই পরাজয় অবলোকন করেছেন।
১৯২১ সালের ইংরেজ গ্রীষ্মে প্রথম তিন-টেস্টে তিন-দিনের নির্ধারিত সময়ের পূর্বেই ওয়ারউইক আর্মস্ট্রংয়ের নেতৃত্বাধীন সফররত অজি দল জয়লাভ করে। ২৮ মে, ১৯২১ তারিখে নটিংহামের ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ডোনাল্ড নাইট, আর্নেস্ট টিল্ডসলে, টিচ রিচমন্ড ও ভ্যালেন্স জাপের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। গ্রিগরি ও টেড ম্যাকডোনাল্ডের ন্যায় ভীতিদায়ক বোলারের বিপক্ষে ইংল্যান্ডের ইনিংস উদ্বোধনে নেমেছেন। ডি. জে. নাইটকে সঙ্গ দিতে মাঠে নামেন। ইংল্যান্ড দল ১১২ রানে গুটিয়ে গেলেও তিনি নব্বুই মিনিট ক্রিজ আঁকড়ে ৩০ রান তুলে দলের সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হন। তাঁর পরের ইনিংসটি ৮ রানের বেশী এগুতে পারেনি। উভয় ক্ষেত্রেই টেড ম্যাকডোনাল্ডের শিকারে পরিণত হয়েছিলেন। খেলাটি দ্বিতীয় বিকেলেই শেষ হয় যায়। ১০ উইকেটে পরাজয়বরণ করলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
নিজস্ব দ্বিতীয় টেস্টে অংশ নেয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তী টেস্ট খেলার সুযোগ পান। ১৯২৭-২৮ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। রনি স্ট্যানিফোর্থের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা গমন করেন। জোহানেসবার্গ, কেপটাউন ও ডারবানে উপর্যুপরী পাঁচ টেস্টে সাটক্লিফের সাথে মাঠে নামেন। ০ ও অপরাজিত ১৫, ৯ ও ৮৮, ৭০ ও ৫৬, ১ ও ৬৩ এবং ০ ও ০ রান তুলেন।
২৪ ডিসেম্বর, ১৯২৭ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ০ ও ১৫* রান সংগ্রহ করেছিলেন। সফরকারীরা ১০ উইকেটে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
৩১ ডিসেম্বর, ১৯২৭ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৩০ রান অতিক্রম করেন। খেলায় তিনি ৯ ও ৮৮ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। সফরকারীরা ৮৭ রানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
একই সফরের ২৮ জানুয়ারি, ১৯২৮ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি ১ ও ৬৩ রান সংগ্রহ করেন। স্বাগতিকরা ৪ উইকেটে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
৫৫৫ রানের জুটি গড়ার দশ দিন পর ১৯৩২ সালে আরও একবার ও সর্বশেষবার ইংরেজ দল নির্বাচকমণ্ডলীর সম্মতি আদায়ে সক্ষম হন। ১৯৩২ সালে নিজ দেশে সি.কে. নায়ড়ু’র নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ২৫ জুন, ১৯৩২ তারিখে লর্ডসে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। ব্যাট হাতে নিয়ে হার্বার্ট সাটক্লিফের সাথে উদ্বোধনী জুটি গড়ে মাত্র ৬ ও ১১ রান তুলতে পেরেছিলেন। ঐ টেস্টে স্বাগতিকরা ১৫৮ রানে জয়লাভ করেছিল। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
জ্যাক হবস ও সতীর্থ ইয়র্কশায়ারীয় হার্বার্ট সাটক্লিফের প্রাধান্যতাসহ অ্যান্ডি স্যান্ডহামের কারণে ইংল্যান্ড দলে তাঁর অংশগ্রহণ সীমিত পর্যায়ের ছিল। ইংল্যান্ড দলে প্রত্যাখ্যাত হলেও প্রথম-শ্রেণীর ক্রিকেটে দূর্দান্ত খেলেছিলেন।
৩ সেপ্টেম্বর, ১৯৭১ তারিখে ইয়র্কশায়ারের মার্শ এলাকায় ৮৪ বছর ২৮২ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
