২৫ নভেম্বর, ১৯০৯ তারিখে বার্বাডোসের সেন্ট লুসি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৩০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের শুরুরদিকের প্রকৃত মানসম্পন্ন বোলার ছিলেন। অনেকাংশেই বডিলাইনের অনুরূপ ভঙ্গীমায় নিজেকে উপস্থাপন করতে চেয়েছিলেন। নিজের সময়কালে ক্ষীপ্রতা সহকারে দ্রুততর আক্রমণাত্মক বোলিং কর্মে অগ্রসর হতেন। তেমন উঁচু ছিলেন না। পাঁচ ফুট পৌণে নয় ইঞ্চি উচ্চতার অধিকারী ছিলেন। কিন্তু, তাঁর পেস বোলিংয়ে ব্যাটসম্যানেরা স্বাচ্ছন্দ্যবোধ করতেন না। তবে, কাঁধের গড়নের কারণে পর্যাপ্ত বাউন্স আনয়ণে সক্ষমতা দেখিয়েছেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯২৯-৩০ মৌসুম থেকে ১৯৩৯ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় লীগ ক্রিকেটে লোয়ারহাউজ ক্রিকেট ক্লাবের পক্ষে ১৯৪৭ থেকে ১৯৫০ সময়কালে খেলেছিলেন।
১৯৩৩ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত সময়কালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বমোট ১০ টেস্টে অংশ নিয়েছিলেন। ২১ গড়ে ৩৭ উইকেট দখল করেছেন। ১৯৩৩ সালে জ্যাকি গ্র্যান্টের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ২৪ জুন, ১৯৩৩ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। সিরিল মেরি’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক ঘটে। ওয়ালি হ্যামন্ডের থুতনিতে বল স্পর্শ করিয়ে তাঁকে রিটায়ার হার্ট হতে বাধ্য করেন। খেলায় তিনি ৪/৮৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে উভয় ইনিংসে ৪ রান করে সংগ্রহ করে উভয় ক্ষেত্রেই জর্জ ম্যাকাউলি’র শিকারে পরিণত হয়েছিলেন। স্বাগতিকরা ইনিংস ও ২৭ রানে জয়লাভ করে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ২২ জুলাই, ১৯৩৩ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ঐ টেস্টে ২ ও ১ রান সংগ্রহ করে উভয় ইনিংসে ওয়াল্টার রবিন্সের বলে বিদেয় নিয়েছিলেন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। এছাড়াও, বল হাতে নিয়ে ৫/৭৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে সফরকারীরা ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
এরপর, ১২ আগস্ট, ১৯৩৩ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ৫/৯৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ১* ও ৯* রান সংগ্রহ করেছিলেন। ঐ টেস্টে সফরকারীরা ইনিংস ও ১৭ রানে পরাভূত হলে ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
এ সফরে এল. এন. কনস্ট্যান্টাইনকে নিয়ে লেগ-তত্ত্ব ধাঁচের বোলিং করেছিলেন। সব মিলিয়ে এ সফরে ১০৩ উইকেট দখল করেন। তন্মধ্যে, তিন টেস্ট থেকে পেয়েছিলেন ১৪ উইকেট। এসেক্সের বিপক্ষে ৮/৩২, স্যার লিন্ডসে পার্কিনসন্স একাদশের বিপক্ষে ৮/৩৯ ও নটিংহ্যামশায়ারের বিপক্ষে ৮/৬৬ পান।
১৯৩৪-৩৫ মৌসুমে নিজ দেশে বব ওয়াটের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ৮ জানুয়ারি, ১৯৩৫ তারিখে ব্রিজটাউনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ৩/৩৯ ও ৫/২২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ৯ ও ০ রান সংগ্রহ করেছিলেন। ৪ উইকেটে পরাজিত হলে স্বাগতিকরা চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
একই সফরের ১৪ মার্চ, ১৯৩৫ তারিখে কিংস্টনে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ব্যাট হাতে নিয়ে মাঠে নামার সুযোগ না পেলেও একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/৫৬ ও ৪/২৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ইনিংস ও ১৬১ রানে জয়লাভ করলে ২-১ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
ত্রিশের বয়সে এসে ১৯৩৯ সালে রল্ফ গ্র্যান্টের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সাথে ইংল্যান্ড গমন করেছিলেন। ২৪ জুন, ১৯৩৯ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ০/৮৬ ও ১/৫১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ২২ ও ৩ রান সংগ্রহ করে উভয় ইনিংসে ডগ রাইটের শিকারে পরিণত হয়েছিলেন। স্বাগতিকরা ৮ উইকেটে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
এরপর, ২২ জুলাই, ১৯৩৯ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ০/১০ ও ২/৩৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে বিল কপসনের বলে শূন্য রানে বিদেয়ে নিয়েছিলেন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে সফরকারীরা ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
একই সফরের ১৯ আগস্ট, ১৯৩৯ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১/৮৭ ও ০/৪৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, দলের একমাত্র ইনিংসে ৩ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
স্বল্পসংখ্যক টেস্টে অংশ নিলেও এ সময়ে তিনি দলের প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছিলেন। তাঁর বোলিংয়ের উপরই অনেকাংশে দলের সাফল্য নির্ভর করতো। ইংরেজ লীগ ক্রিকেটে মাঠ ও মাঠের বাইরে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন।
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর কোচিং জগতের দিকে ধাবিত হন। বার্বাডোসে কোচের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ১৭ মার্চ, ১৯৭২ তারিখে বার্বাডোসের সেন্ট যোসেফ হাসপাতালে ৬২ বছর ১১৩ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
