|

ইব্রাহীম জাদরান

১২ ডিসেম্বর, ২০০১ তারিখে খোস্তে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করতে পারেন। আফগানিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

মারকুটে ব্যাটসম্যান ও স্ট্রোকমেকার্স হিসেবে আঁটোসাটো কৌশল গ্রহণপূর্বক ফুরফুরে মেজাজে খেলায় অগ্রসর হন। বৃহৎ আসরের ক্রিকেটে বেশ প্রতিশ্রুতিশীলতার স্বাক্ষর রাখছেন। দীর্ঘ সময় ধরে ব্যাট হাতে ক্রিজ আঁকড়ে ধরে রাখার গুণাবলী রয়েছেন। ব্যাটিংয়ের ধরন বেশ সঠিকমানের, মানসিক দৃঢ়তা বিদ্যমান ও নিজ দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন। এছাড়াও, দক্ষ ফিল্ডিং করেন। ২০১৭-১৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আফগান ক্রিকেটে মিস আইনাক রিজিওনের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ফরচুন বরিশাল ও নানাগড়হর লিওপার্ডসের পক্ষে খেলেন।

চাচা নূর আলী জাদরানকে আদর্শ হিসেবে মানেন। তাঁর সহায়তা ভিন্ন খেলায় অগ্রসর হতে পারতেন না। নিজ দেশের শিশুদের সহায়তাকরণে ক্রীড়া কিংবা শিক্ষা যাই হোক না কেন এগিয়ে আসার স্বপ্ন দেখেন। বৃহৎ আসরের ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করাই তাঁর বিশেষ গর্বিত মুহূর্ত। ক্রিকেটকে ভালোবাসেন ও খেলায় তাঁর অবদান রাখার অর্থ অনেকাংশে কেকে বরফ রাখার শামিল।

দুইটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিয়েছেন। ডিসেম্বর, ২০১৭ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তান দলের পক্ষে খেলার জন্যে মনোনীত হন। ঐ প্রতিযোগিতায় ১৮৬ রান তুলে আফগানিস্তানের সর্বাধিক রান সংগ্রাহক হন। ডিসেম্বর, ২০১৯ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তান দলের পক্ষে খেলার জন্যে মনোনীত হন। পাঁচ খেলায় অংশ নিয়ে ২৪০ রান তুলে আফগানিস্তানের সর্বোচ্চ রান সংগ্রহকারীতে পরিণত হন।

১১ আগস্ট, ২০১৭ তারিখে গাজী আমানুল্লাহ খান রিজিওনাল ওয়ান ডে টুর্নামেন্টে মিস আইনাক রিজিওনের সদস্যরূপে লিস্ট-এ ক্রিকেটে অভিষেক হয়। বন্দ-ই-আমির রিজিওনের বিপক্ষে ঐ খেলায় ৫৫ বল মোকাবেলায় ৩২ রান তুলেন। তবে, প্রতিপক্ষ দল ৫ উইকেটে জয় পায়। ১২ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে কাবুলে শাপিজা ক্রিকেট লীগে মিস আইনাক নাইটসের পক্ষে টি২০ ক্রিকেটে প্রথম খেলেন। খেলায় তাঁকে ব্যাট হাতে মাঠে নামতে হয়নি ও দল ৬ রানে জয়লাভ করতে সক্ষম হয়। ১ মার্চ, ২০১৮ তারিখে কুনারে অনুষ্ঠিত আহমদ শাহ আবদালী টুর্নামেন্টে বন্দ-ই-আমির রিজিওনের সদস্যরূপে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তাঁর অভিষেক ঘটে। অ্যামো রিজিওনের বিপক্ষে প্রথম ইনিংসে ৯ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৫ রানের ইনিংস খেলেন। ঐ খেলাটি ড্রয়ের দিকে গড়ায়।

সেপ্টেম্বর, ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লীগ প্রতিযোগিতার উদ্বোধনী আসরে নানগড়হর দলের পক্ষে খেলার জন্যে মনোনীত হন। ডিসেম্বর, ২০১৮ সালে এসিসি এমার্জিং টিমস এশিয়া কাপে আফগানিস্তানের অনূর্ধ্ব-২৩ দলের পক্ষে খেলার সুযোগ পান।

২০১৯ সাল থেকে আফগানিস্তানের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। আগস্ট, ২০১৯ সালে রশীদ খানের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের একমাত্র টেস্ট খেলার জন্যে মনোনীত হন। ৫ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে চট্টগ্রামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে নিজস্ব প্রথম খেলায় ২০৮ বল মোকাবেলান্তে ৮৭ রান তুলে দলের ২২৪ রানের বিজয়ে দারুণ ভূমিকা রাখেন। বিজয়ের দিক থেকে এটি আফগানিস্তানের দ্বিতীয় বিজয় ছিল ও তিনি অন্যতম কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অর্ধ-শতক হাঁকিয়েছিলেন। এছাড়াও, প্রথম ইনিংসে ২১ রান সংগ্রহ করেছিলেন। মোহাম্মদ শাহজাদের বিতর্কিতভাবে দলের বাইরে অবস্থানের কারণে ইনিংস উদ্বোধনের সুযোগ পেয়েছিলেন।

পরের মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার উদ্দেশ্যে দলে ঠাঁই পান। ১১ নভেম্বর, ২০১৯ তারিখে লখনউয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআইয়ে প্রথমবারের মতো অংশ নেন। একই সফরের ১৪ নভেম্বর, ২০১৯ তারিখে একই দলের বিপক্ষে একই মাঠে টি২০আইয়ে প্রথম খেলেন।

২০২৩-২৪ মৌসুমে হাশমতউল্লাহ শাহীদি’র নেতৃত্বাধীন আফগান দলের সদস্যরূপে শ্রীলঙ্কা সফরে যান। ২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে কলম্বোয় অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। ০ ও ১১৪ রান সংগ্রহ করেছিলেন। তবে, প্রভাত জয়সুরিয়া’র অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ১০ উইকেটে জয় তুলে নেয়।

২০২৫-২৬ মৌসুমে হাশমতউল্লাহ শাহীদি’র নেতৃত্বাধীন আফগান দলের সদস্যরূপে জিম্বাবুয়ে গমন করেন। ২০ অক্টোবর, ২০২৫ তারিখে হারারেতে অনুষ্ঠিত স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৯ ও ৪২  রান সংগ্রহ করেছিলেন। তবে, বেন কারেনের অসাধারণ ১২১ রানের কল্যাণে খেলায় সফরকারীরা ইনিংস ও ৭৩ রানে পরাজয়বরণ করে।

Similar Posts

  • |

    উদারা জয়সুন্দারা

    ৩ জানুয়ারি, ১৯৯১ তারিখে মিনুওয়াঙ্গোদায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিং করেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। ২০১০-এর দশকে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। অনূর্ধ্ব-১৯ বয়সভিত্তিক খেলার আওতায় চিহ্নিত হন। ২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় ক্রমাগত রান সংগ্রহ করে সকলের কাছে পরিচিতি লাভ করেন। ঐ প্রতিযোগিতায় সর্বাধিক রান…

  • | |

    জন স্টিফেনসন

    ১৪ মার্চ, ১৯৬৫ তারিখে এসেক্সের স্টেবিং এলাকায় জন্মগ্রহণকারী পেশাদার ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। এছাড়াও, চমৎকার ফিল্ডিং করতেন। ১৯৮৯ সালে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ক্রিকেটপ্রিয় পরিবারে তাঁর জন্ম। জ্যেষ্ঠ তিন ভ্রাতা ক্রিকেট খেলতেন। ফেলস্টেড স্কুলে অধ্যয়ন করেছেন ও সেখানে ক্রিকেট…

  • | | |

    গর্ডন গ্রীনিজ

    ১ মে, ১৯৫১ তারিখে বার্বাডোসের ব্ল্যাক বেস এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও কোচ। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। এছাড়াও, দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ইংল্যান্ডের রিডিংভিত্তিক সাটন সেকেন্ডারি স্কুলে অধ্যয়ন করেছেন। বিধ্বংসী উদ্বোধনী ব্যাটসম্যানের পরিচিতি পেয়েছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট…

  • | |

    দীপক প্যাটেল

    ২৫ অক্টোবর, ১৯৫৮ তারিখে কেনিয়ার নাইরোবিতে জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও কোচ। দলে মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যানের দায়িত্ব পালন করেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৭৬ সাল থেকে ১৯৯৬-৯৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড ও ইংরেজ কাউন্টি ক্রিকেটে ওরচেস্টারশায়ারের…

  • |

    মারভিন গ্রেল

    ১৮ ডিসেম্বর, ১৮৯৯ তারিখে ত্রিনিদাদে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যানের দায়িত্ব পালন করতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। ১৯৩০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। খাঁটিমানসম্পন্ন ব্যাটসম্যান ও বিশ্বস্ত মিডিয়াম-পেসারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগো দলের প্রতিনিধিত্ব করতেন। ১৯২৯-৩০ মৌসুম থেকে ১৯৩৭-৩৮ মৌসুম…

  • |

    মার্টিন ডনেলি

    ১৭ অক্টোবর, ১৯১৭ তারিখে ওয়াইকাতোর নারুয়াহিয়া এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। বামহাতে ব্যাটিংয়ে নামতেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানের মর্যাদা পাচ্ছেন। বিশ্বের সেরা বামহাতি ব্যাটসম্যান হিসেবে পরিগণিত হয়েছিলেন। সমগ্র খেলোয়াড়ী জীবনে সাহসিকতার অপূর্ব প্রয়াস চালিয়ে ক্রিকেট জগৎকে সমৃদ্ধ…