১৩ আগস্ট, ১৮৮৪ তারিখে ল্যাঙ্কাশায়ারের বার্নলি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ ছিলেন। দলে মূলতঃ বোলার হিসেবে দায়িত্ব পালন করতেন। বামহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, নিচেরসারিতে বামহাতে ব্যাটিংয়ে নামতেন। ১৯১০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ১৯০৬ থেকে ১৯২১ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ল্যাঙ্কাশায়ার দলের অন্যতম সফল বোলারের মর্যাদাপ্রাপ্ত হয়েছিলেন। ১৯০৬ সালে দলটির পক্ষে প্রথম অংশ নেন। ১৯২১ সালে ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত দলটির পক্ষে খেলেন। সবগুলো প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ১৮.১৪ গড়ে ১৩০১ উইকেট দখল করেছেন।
পরিবেশ উপযোগী বোলিং কৌশল গ্রহণ করতেন। পিচের অবস্থা বুঝে ফাস্ট-মিডিয়াম কিংবা স্লো বোলিং করতেন। প্রথম মৌসুমে দূর্দান্ত সূচনা করেন। ৬০ উইকেট দখলের পর থেকে পরবর্তী সাত গ্রীষ্মের প্রত্যেকটিতে শত উইকেটের সন্ধান পান। ১৯২০ সালেও এ ধারাবাহিকতা বজায় রাখেন। ছয়বার এক ইনিংসে ৯ উইকেট লাভ করেছেন। ১৯০৯ সালে ওল্ড ট্রাফোর্ডে সমারসেটের বিপক্ষে ব্যক্তিগত সেরা ১৫.১-৮০-৩১-৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান।
এ ধরনের ক্রীড়াশৈলী প্রদর্শনের মাধ্যমে নিজেকে সন্তুষ্ট রাখতে পারতেন। তবে, ১৯১৩ সালে রাজা পঞ্চম জর্জ লিভারপুল সফরে আসলে তাঁর সম্মানার্থে এইগবার্থে ইয়র্কশায়ারের বিপক্ষে অতিরিক্ত খেলার আয়োজন করা হয়। প্রথম ইনিংসে ৯/৬২ ও দ্বিতীয় ইনিংসে ৮/২৯ নিয়ে খেলায় ৯১ রান খরচায় ১৭ উইকেট দখল করেছিলেন। ‘গোলাপের খেলায়’ তাঁর তুলনায় অন্য কারো এ ধরনের সাফল্যের ঘটনা নেই। ১৯১১ সালে নিজের স্বর্ণালী সময় অতিবাহিত করেন। ১৭.৪৩ গড়ে ১৮৩ উইকেট দখল করেন।
১৯১২ সালে সব মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে মাত্র তিন টেস্টে অংশ নেয়ার সুযোগ লাভ করেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুইটি ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্টে অংশ নিয়েছিলেন। ১১ উইকেট লাভে তিনি ১৫৩ রান খরচ করেছিলেন। ১৯১২ সালে ২৪ জুন, ১৯১২ তারিখে লর্ডসে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি বল হাতে নিয়ে ২/৪৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, দলের একমাত্র ইনিংসে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। খেলাটি ড্রয়ে পরিণত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে সমতা বিরাজ করে।
একই প্রতিযোগিতায় অংশ নিতে আসা লুইস ট্যানক্রেডের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ৮ জুলাই, ১৯১২ তারিখে লিডসে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন। খেলায় তিনি ২* ও ৮ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/৪১ ও ২/১৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ১৭৪ রানে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
এরপর, সিড গ্রিগরি’র নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ১৯ আগস্ট, ১৯১২ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ০/২৯ ও ৪/১৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ০* ও ০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। স্বাগতিকরা ২৪৪ রানে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজ ১-০ ব্যবধানে জয়লাভ করে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন শেষে কয়েক বছর চেশায়ারের পক্ষে খেলেছিলেন। এরপর, ১৯২৬ থেকে ১৯৩২ সময়কালে রোজাল স্কুলে কোচের দায়িত্ব পালন করেন। ১২ মার্চ, ১৯৫৭ তারিখে ল্যাঙ্কাশায়ারের ব্ল্যাকপুলের কাছাকাছি গারস্ট্যাং এলাকায় নিজ গৃহে ৭২ বছর ২১১ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
