১৬ মে, ১৯০৬ তারিখে ভিক্টোরিয়ার নর্থ কার্লটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি বামহাতে নিচেরসারিতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ১৯৩০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
১৯২৯-৩০ মৌসুম থেকে ১৯৩৮-৩৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ডিসেম্বর, ১৯২৯ সালে হোবার্টে অনুষ্ঠিত খেলায় আর্থার লিড্ডিকাটের নেতৃত্বাধীন ভিক্টোরিয়া দলের সদস্যরূপে তাসমানিয়ার বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথমবারের মতো খেলতে নামেন। ৩ ও ৪ রান সংগ্রহসহ ১/১১ লাভ করেছিলেন।
১৯৩৫ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বমোট ১২ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯৩৫-৩৬ মৌসুমে ভিক্টর রিচার্ডসনের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। পাঁচ-টেস্ট নিয়ে গড়া ঐ সিরিজে ২৭.৮৬ গড়ে ১৫ উইকেট দখল করেন। পুরো সফরে ১৩টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেন। ১৮.০৬ গড়ে ৪৯ উইকেট পান। দুই লেগ-স্পিনার ক্ল্যারি গ্রিমেট ও বিল ও’রিলি’র প্রাধান্যতায় এ সফরটি সম্পন্ন হয়। ১৪ ডিসেম্বর, ১৯৩৫ তারিখে ডারবানে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। এলও ফ্লিটউড-স্মিথের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। উভয় ইনিংসেই বোলিং উদ্বোধনে নেমেছিলেন। এক উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিজয়ে যৎকিঞ্চিৎ ভূমিকা রাখেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ১/৫০ ও ০/২৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ২* রান সংগ্রহ করেছিলেন। ৯ উইকেটে জয়লাভ করলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ১৫ ফেব্রুয়ারি, ১৯৩৬ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা ছিল ৩/৩৬। খেলায় তিনি ২/৩৭ ও ৩/২৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাট হাতে নিয়ে ১৩ রান সংগ্রহ করেছিলেন। ইনিংস ও ১৮৪ রানে জয়লাভ করলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।
১৯৩৬-৩৭ মৌসুমে নিজ দেশে গাবি অ্যালেনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। এ সিরিজে অস্ট্রেলিয়া দল ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও পরবর্তীতে ৩-২ ব্যবধানে সিরিজ জয় করেছিল। গাব্বায় তাঁর বলে ইংরেজ ক্রিকেটার স্ট্যান ওর্থিংটন বার্ট ওল্ডফিল্ডের কট বিহাইন্ডে বিদেয় নেন। তবে, প্রথমবারের মতো আম্পায়ারের দায়িত্বে থাকা জন স্কটকে খেলার প্রথম ওভারের প্রথম বলেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আলোচনা করতে হয়েছিল।
৪ ডিসেম্বর, ১৯৩৬ তারিখে ব্রিসবেনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি প্রথম ইনিংসে ১ রানে অপরাজিত থাকলেও দ্বিতীয় ইনিংসে আঘাতের কারণে মাঠে নামতে পারেননি। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/২৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ঐ টেস্টে তাঁর দল ৩২২ রানের ব্যবধানে বিশাল পরাজয়ের কবলে পড়ে ও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
একই সফরের ২৯ জানুয়ারি, ১৯৩৭ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ২/৮১ ও ২/৪৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ঐ টেস্টে তিনি ৪ ও ১ রান সংগ্রহ করে উভয় ইনিংসে ওয়ালি হ্যামন্ডের শিকারে পরিণত হয়েছিলেন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দী করেন। খেলায় অস্ট্রেলিয়া দল ১৪৮ রানে জয়লাভ করে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-২ ব্যবধানে সমতা আনে।
১৯৩৮ সালে ডোনাল্ড ব্র্যাডম্যানের নেতৃত্বাধীন অজি দলের সাথে ইংল্যান্ড গমন করেন। ১০ জুন, ১৯৩৮ তারিখে নটিংহামে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ২ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/১০৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ২২ জুলাই, ১৯৩৮ তারিখে লিডসে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ১/৪৬ ও ১/১৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে বিল বোজের বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। ৫ উইকেটে জয়লাভ করে সফরকারীরা ১-০ ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
টেস্টগুলো থেকে ৩৬ উইকেট দখল করেছিলেন। ব্যক্তিগত সেরা ৪/১০১ লাভ করেন। ভিক্টোরিয়ার পক্ষে সর্বমোট ৪৩ খেলায় অংশ নিয়ে ৯.৯২ গড়ে একটি অর্ধ-শতক সহযোগে মাত্র ৪০৭ রান সংগ্রহ করতে সমর্থ হয়েছিলেন। এছাড়াও, ২২ ক্যাচ তালুবন্দী করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ২৮.৫৯ গড়ে ১৩৪ উইকেট দখল করা। ব্যক্তিগত সেরা ৯/৪০ লাভ করেছিলেন। চারবার ইনিংসে পাঁচ-উইকেট ও একবার খেলায় দশ উইকেট পেয়েছিলেন।
১৯৩০-এর দশকে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে গতিদানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এ পর্যায়ে অবশ্য ব্যাপকমাত্রায় নো-বল করতেন। ২৮ জুন, ১৯৯১ তারিখে নিউ সাউথ ওয়েলসের টুইড হেডস এলাকায় ৮৫ বছর ৪৩ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
