২৬ এপ্রিল, ১৯০৯ তারিখে ল্যাঙ্কাশায়ারের ব্যাকাপ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে কার্যকরী ব্যাটিং করতেন। ১৯৪০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ওরচেস্টারশায়ার দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ইউরোপিয়ান্সের পক্ষে খেলেছেন। ১৯৩৩ থেকে ১৯৫১ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন।
১৯৪৭ থেকে ১৯৪৮ সময়কালে সব মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে মাত্র পাঁচটি টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। তন্মধ্যে, অভিষেক টেস্টেই নিজেকে স্মরণীয় করে রাখেন। ১৯৪৭ সালে নিজ দেশে অ্যালান মেলভিলের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ১৬ আগস্ট, ১৯৪৭ তারিখে লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। জ্যাক রবার্টসনের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়।
প্রথম বল হাতে নিয়েই বোল্ড করে ইতিহাস গড়েন। ডেনিস ডায়ারকে এক্সট্রা কভার অঞ্চলে অবস্থানকারী ক্লিফ গ্ল্যাডউইনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন। এরফলে, অপর ১৯জন ক্রিকেটারের সাথে নিজেকে এ কৃতিত্বের সাথে যুক্ত করার গৌরব অর্জন করেন। ঐ ইনিংসে ৩/৬৪ পান। দ্বিতীয় ইনিংসে ৩/৮৫ লাভ করেন। এছাড়াও, ঐ টেস্টে ব্যাট হাতে নিয়ে অপরাজিত ৪৫ রানের কার্যকর ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য ২৩ রান সংগ্রহ করেছিলেন। পাশাপাশি, খেলায় দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে জয়লাভ করে।
বার্বাডোসে নিজস্ব দ্বিতীয় টেস্টে অংশ নেন। দ্বিতীয় ইনিংসে ৬/১২৪ লাভ করেন। তবে, পরবর্তী তিন টেস্ট থেকে ৪৯ গড়ে মাত্র ৬ উইকেটের সন্ধান পেয়েছিলেন। এভাবেই ৩৯ বছর বয়সে এসে তাঁর টেস্ট খেলোয়াড়ী জীবন শেষ হয়ে যায় ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে নিজের স্বর্ণালী সময়ও ফেলে এসেছিলেন। এছাড়াও, হ্যাডলি ভেরিটি তখন দূর্দান্ত খেলছিলেন।
১৯৪৭-৪৮ মৌসুমে গাবি অ্যালেনের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। ১১ ফেব্রুয়ারি, ১৯৪৮ তারিখে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ২/৭৬ ও ০/২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, উভয় ইনিংসে ১৪ রান করে উভয় ক্ষেত্রে উইল্ফ ফার্গুসনের বলে বিদেয় নিয়েছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
এরপর, ৩ মার্চ, ১৯৪৮ তারিখে জর্জটাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি ৪ ও ২ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৫৮ ও ১/২৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৭ উইকেটে জয়লাভ করলে সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ২৭ মার্চ, ১৯৪৮ তারিখে কিংস্টনে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ৩/১০৬ ও ০/২৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ১২* ও ১ রান সংগ্রহ করেছিলেন। ১০ উইকেটে পরাজিত হলে তাঁর দল ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
তাঁর পরিবর্তে দল নির্বাচকমণ্ডলী নতুন খেলোয়াড়ের সন্ধান করছিলেন। ১৯৪৯ সালে কেটারিংয়ে অনুষ্ঠিত নর্দাম্পটনশায়ারের বিপক্ষে ৭/১৮ পান। ১৯৫১ সালে ১৮ বছর খেলার পর ওরচেস্টারশায়ার থেকে বিদেয় নেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে চারটি শতকসহ ২১ গড়ে ১১৪৭৯ রান এবং ২২ গড়ে ৩৭২ উইকেট দখল করেন। ৩৮ বছরে এসে ১৯৪৭ সালে ইংল্যান্ড দলে যুক্তকালীন ২৬ গড়ে ১৫১০ রান ও ১৮ গড়ে ১৬৪ উইকেটের সন্ধান পেয়েছিলেন।
২ এপ্রিল, ১৯৮০ তারিখে ওরচেস্টারে ৭০ বছর ৩৪২ দিন বয়সে হাসপাতালে তাঁর দেহাবসান ঘটে।
