২৪ জুলাই, ১৯৩৫ তারিখে নাটালের ডারবানে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। এছাড়াও, ডানহাতে বোলিংয়ের পাশাপাশি কাছাকাছি এলাকায় ফিল্ডিং করতেন। ১৯৬০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
১৯৫৫-৫৬ মৌসুম থেকে ১৯৬৪-৬৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ইস্টার্ন প্রভিন্স, নাটাল ও ট্রান্সভালের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৬৪-৬৫ মৌসুমে সফররত এমসিসি দলের বিপক্ষে বিপর্যয়ের মুহূর্তে মাঠে নেমে চার ঘণ্টার অধিক সময় নিয়ে ১১১ রান তুলেন। ১৪ নভেম্বর, ১৯৬৪ তারিখে কিংসমিডে অনুষ্ঠিত খেলার প্রথম দিনে ছয় রানে তাঁর ক্যাচ হাতছাড়া হলে নাটালের সদস্যরূপে এ সাফল্য পান। এরফলে, দক্ষিণ আফ্রিকা দলে তাঁর খেলার পথ সুগম হয়।
১৯৬৪ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। সবগুলো টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। ১৯৬৪-৬৫ মৌসুমে নিজ দেশে মাইক স্মিথের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হয়েছিলেন। ৪ ডিসেম্বর, ১৯৬৪ তারিখে ডারবানে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ৩ ও ১১ রান সংগ্রহ করেছিলেন। ইনিংস ও ১০৪ রানে পরাভূত হলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
এরপর, ২৩ ডিসেম্বর, ১৯৬৪ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশগ্রহণ করেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ২১ ও ২৩ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের ফলে সফরকারীরা পূর্বের টেস্টে জয়ের সুবাদে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
খেলাগুলোয় তেমন সুবিধে করতে পারেননি ও দল থেকে বাদ পড়েন। ১ জানুয়ারি, ১৯৬৫ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি ১৯ ও ২০ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।
৯ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে সিডনিতে ৮৪ বছর ৪৭ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
