১৭ ফেব্রুয়ারি, ১৯৩৬ তারিখে ব্রিস্টলের ক্লিফটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, প্রশাসক ও ধারাভাষ্যকার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকার স্বাক্ষর রাখতেন। মাঝারিসারিতে ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি বামহাতে সুইং বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৬০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
যে-কোন দিক দিয়েই অল-রাউন্ডারের গুণাবলী তাঁর মাঝে বিরাজমান ছিল। ব্রিস্টলে জন্মগ্রহণ করলেও দক্ষিণ আফ্রিকায় শৈশবকাল অতিবাহিত করেন। ১৯৫২ সালে ১৬ বছর বয়সে জাহাজে চড়ে ইংল্যান্ডে ফিরে আসেন। পাটাতনে তিনি ক্যাচ অনুশীলন করেছিলেন। পিতা ওয়েলসীয় সংবাদপত্রে কাজ করতেন। ৬ ফুট ৪ ইঞ্চি দীর্ঘকায় গড়নের অধিকারী ছিলেন। অল-রাউন্ডারের দায়িত্ব পালনের পাশাপাশি উইকেটের কাছাকাছি এলাকায় অবস্থান করে সমগ্র খেলোয়াড়ী জীবনে ৬৫৬ ক্যাচ তালুবন্দী করেন। অধিকাংশই স্লিপ কিংবা শর্ট-লেগ অঞ্চল থেকে পেয়েছেন। ১৯৫৪ সালে গ্ল্যামারগনের দ্বিতীয় একাদশের পক্ষে খেলা শুরু করেন। দ্রুততার সাথে ডানহাতি ব্যাটসম্যান ও বামহাতি মিডিয়াম-পেসার হিসেবে নিজেকে চিত্রিত করলেও টেস্ট ক্রিকেটের উপযোগী ছিলেন না। খেলোয়াড়ী জীবনের শেষদিকে বামহাতি স্পিনার হিসেবে আবির্ভূত হয়েছিলেন।
১৯৫৬ থেকে ১৯৭২ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগন এবং দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ট্রান্সভাল ও ওয়েস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করেছেন। গ্ল্যামারগনের তারকা খেলোয়াড়ের মর্যাদা পেয়েছিলেন। ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে সুনাম কুড়ান।
১৯৬১ মৌসুমে অন্যতম স্বর্ণালী সময় অতিবাহিত করেছিলেন। ১০০০ রান ও ১০০ উইকেট লাভের ন্যায় ‘ডাবল’ লাভের অধিকারী হন। ৩৫টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ১৩৪৭ রান, ১০১ উইকেট ও ৭৩ ক্যাচ তালুবন্দী করেছিলেন। গ্ল্যামারগন দলের অন্যতম চালিকাশক্তি হিসেবে পরিচিতি লাভ করেন ও ১৯৬৯ সালে কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা বিজয়ে ভূমিকা রাখেন।
১৯৬০ সালে ইংল্যান্ডের পক্ষে সব মিলিয়ে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। সবগুলো টেস্টই সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন ও সবগুলো টেস্টেই স্বাগতিক ইংল্যান্ড দল জয়লাভ করেছিল। ১৯৬০ সালে নিজ দেশে জ্যাকি ম্যাকগ্লিউ’র নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ৯ জুন, ১৯৬০ তারিখে বার্মিংহামে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। বব বারবারের সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৯ ও ৩৭ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। এছাড়াও, ০/১৩ ও ০/৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ১০০ রানে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
এরপর ২৩ জুন, ১৯৬০ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৩৭ রান অতিক্রম করেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৫২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্বাগতিকরা ইনিংস ও ৭৩ রানে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
একই সফরের ৭ জুলাই, ১৯৬০ তারিখে নটিংহামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাট হাতে নিয়ে ৩০ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ৮ উইকেটে পরাজয়বরণ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
১৯৭২ মৌসুমের পর আর জনপ্রিয়তা পান। সানডে লীগে বিবিসি’র ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন। জন আর্লট ও অন্যান্যরা ক্লান্ত হবার পর শেষদিকে ধারাভাষ্যে অংশ নিতেন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ঝুঁকে পড়েন। ২০১০ সালে গ্ল্যামারগনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। তবে, নীতিগত আদর্শের কারণে ১৮ নভেম্বর, ২০১০ তারিখে দায়িত্ব থেকে অব্যাহতি নেন। প্রায় এক দশক পর অবশ্য আবারও এ দায়িত্বে ফিরে আসেন। এমবিই উপাধীতে ভূষিত হন। জীবনের শেষদিকে এসে স্মৃতিভ্রংশের কবলে পড়েন। ৪ এপ্রিল, ২০২০ তারিখে ৮৪ বছর বয়সে তাঁর দেহাবসান ঘটে। মৃত্যুর এক সপ্তাহ পূর্বে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
