২৮ জুলাই, ১৮৯১ তারিখে কুইন্সল্যান্ডের নান্ডাহ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে সবিশেষ পারদর্শীতা দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
বলে নিখুঁতভাব বজায় রাখা, প্রতিদ্বন্দ্বিতা সহকারে ব্যাটিংয়ে দক্ষতা প্রদর্শন ও স্লিপ অঞ্চলে দূর্দান্ত ফিল্ডিং করতেন। ১৯১১-১২ মৌসুম থেকে ১৯৩৬-৩৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে কুইন্সল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। তুলনামূলকভাবে বেশ দেরীতে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটিয়েছেন। তাসত্ত্বেও, কুইন্সল্যান্ডের ক্রিকেটের ইতিহাসের সেরা অল-রাউন্ডারের মর্যাদাপ্রাপ্ত হন।
‘কুইন্সল্যান্ডের গর্ব’ হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯১১-১২ মৌসুম রাজ্য ক্রিকেটে প্রথমবারের মতো খেলেন। তবে, ১৯২৬-২৭ মৌসুমে শেফিল্ড শীল্ডে অংশগ্রহণের পূর্বে খুব কমই প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলার সুযোগ পেতেন।
১৯২৮ সাল থেকে ১৯৩১ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সাতটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯২৮-২৯ মৌসুমে নিজ দেশে পার্সি চ্যাপম্যানের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ৩৭ বছর বয়সে ২৯ ডিসেম্বর, ১৯২৯ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট খেলেন। টেড অ’বেকেটের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ১৫ ও ৩৯ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৬৭ ও ১/৪৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ৩ উইকেটে জয়লাভ করলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।
একই সফরের ১ ফেব্রুয়ারি, ১৯২৯ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি ১৫ ও ১২ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে জ্যাক হোয়াইটের শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৫১ ও ৪/৬৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ১২ রানে পরাভূত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
এরপর, ৮ মার্চ, ১৯২৯ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৭ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৮৬ ও ১/৩৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৫ উইকেটে জয় পেলেও সিরিজে ৪-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
পাঁচ টেস্টে অংশ নিয়ে তেমন উল্লেখযোগ্য সফলতার স্বাক্ষর রাখতে পারেননি। সফররত এ. পি. এফ. চ্যাপম্যানের নেতৃত্বাধীন দলের বিপক্ষে খেলেন। এছাড়াও, কমনওয়েলথ দলের পক্ষে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন।
১৯৩০-৩১ মৌসুমে নিজ দেশে জ্যাকি গ্র্যান্টের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ১৩ ফেব্রুয়ারি, ১৯৩১ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে হারম্যান গ্রিফিথের বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। পাশাপাশি, দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, ০/১৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ইনিংস ও ১২২ রানে পরাজিত হলে ৪-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ে।
এরপর, ২৭ ফেব্রুয়ারি, ১৯৩১ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ০ ও ১৪ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৫১ ও ১/১৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৩০ রানে পরাজয়বরণ করলেও ৪-১ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
১৯৩১-৩২ মৌসুমে নিজ দেশে জক ক্যামেরনের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ২৭ নভেম্বর, ১৯৩১ তারিখে ব্রিসবেনে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ১ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ইনিংস ও ১৬৩ রানে পরাভূত হলে সফরকারীরা পেয়ে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
১৯৩২-৩৩ মৌসুমে বডিলাইন সিরিজের টেস্টে দুইবার অস্ট্রেলিয়া দলের সদস্যরূপে মনোনীত হন। তবে, কোন ক্ষেত্রেই চূড়ান্ত একাদশে ঠাঁই পাননি। শেফিল্ড শীল্ডের খেলায় ২২.১৪ গড়ে ১৬৭ উইকেট এবং ৩০.৭২ গড়ে ২৩১৪ রান তুলেছেন।
৯৭টি প্রথম-শ্রেণীর খেলা থেকে চার শতক সহযোগে ২৫.৬৪ গড়ে রান পেয়েছেন। ১৯৩১-৩২ মৌসুমে ব্রিসবেনে ভিক্টোরিয়ার বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। বল হাতে নিয়ে ১৮.৬৭ গড়ে ৩৬৯ উইকেট দখল করেন। ২২বার ইনিংসে পাঁচ উইকেট ও আটবার খেলায় দশ উইকেট লাভ করেছিলেন। ব্যক্তিগত সেরা ৯.১৮ লাভ করেন। এছাড়াও, ৪৫টি ক্যাচ তালুবন্দী করেছিলেন।
১৯৩৭ সালে গাড়ী দূর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আঘাত পান ও আর পূর্ণাঙ্গভাবে সুস্থ হননি। এরপর, আর কোন প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেননি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ১৬ আগস্ট, ১৯৩৯ তারিখে কুইন্সল্যান্ডের নান্ডাহ এলাকায় মাত্র ৪৮ বছর ১৯ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। মৃত্যুকালীন একমাত্র খেলোয়াড় হিসেবে শেফিল্ড শীল্ডে শতাধিক উইকেট পেয়েছেন। সর্বমোট ১৮৭ উইকেট নিয়ে পরবর্তী খেলোয়াড়ের চেয়ে দ্বিগুণেরও বেশী উইকেট পেয়েছিলেন।
