২৮ ডিসেম্বর, ১৯২০ তারিখে ট্রান্সভালের বেনোনি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
খনিতে নিযুক্ত চিকিৎসকের দ্বিতীয় পুত্র ছিলেন। কোয়াজুলু-নাটাল মিডল্যান্ডসের মাইকেলহাউজে অধ্যয়ন করেন। ‘টাফ্টি’ ডাকনামে পরিচিতি পান। প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নকালীন বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ের দিকেই অধিক মনোনিবেশ ঘটিয়েছিলেন। ক্রিকেটে নাটাল স্কুলসের প্রতিনিধিত্ব করেছেন। ক্রিকেটের চেয়ে গল্ফের দিকেই তিনি অধিক আকৃষ্ট ছিলেন। ১৬ বছর বয়সে নাটাল অ্যামেচার গল্ফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করেন। এরপর, কেমব্রিজে চলে যান। ১৯৩৯ সালে প্রথম বর্ষের খেলায় বেশ ভালোমানের বোলিং করলেও বিশ্ববিদ্যালয়ের কোন খেলায় অংশগ্রহণের সুযোগ পাননি। তবে, আবারও তিনি গল্ফের দিকে ঝুঁকে পড়েন ও ব্লুধারী হন।
মিতব্যয়ী স্পিনার হিসেবে বেশ সুনাম কুড়ান। বেশ কয়েকজন প্রতিভাবান দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের অন্যতম হিসেবে বেশ তরুণ অবস্থায় বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে অকালে প্রাণ হারিয়েছেন। ১৯৩৯-৪০ মৌসুম থেকে ১৯৫০-৫১ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ইস্টার্ন প্রভিন্স ও নাটালের প্রতিনিধিত্ব করেছেন। কেমব্রিজ থেকে দক্ষিণ আফ্রিকায় ফিরে আসেন। ১৯৩৯-৪০ মৌসুমে নাটালের পক্ষে খেলতে থাকেন। বড় ধরনের ক্রিকেটে প্রথমবারের মতো খেললেও তেমন কিছু সফলতা পাননি তবে তা বেশ সাহসীকতাপূর্ণ ছিল। নাটালের বোলিং আক্রমণে অংশ নিয়ে ৪৫ ওভারে ২/১০৬ পান।
বিশ্বযুদ্ধ শেষে খেলার জগতে ফিরে আসেন। নাটালের পক্ষে কয়েকটি খেলায় অংশ নেন। পোর্ট এলিজাবেথে চলে যান ও ইস্টার্ন প্রভিন্সের সাথে সম্পর্ক গড়ে তুলেন।
১৯৪৭ থেকে ১৯৫১ সাল পর্যন্ত সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বমোট ১৯ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯৪৭ সালে অ্যালান মেলভিলের নেতৃত্বাধীন স্প্রিংবকের সাথে ইংল্যান্ড সফর করেন। ৭ জুন, ১৯৪৭ তারিখে নটিংহামের ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। অ্যাথল রোয়ান, জনি লিন্ডসে, লিন্ডসে টাকেট, অসি ডসন, টনি হ্যারিস ও ইয়ান স্মিথের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঘটনাবহুল এ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে উপর্যুপরী ৮ ওভার মেইডেন লাভ করেছিলেন। খেলায় তিনি ০/১০ ও ১/৯৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। পাশাপাশি, একবার ব্যাট হাতে নিয়ে ৮ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ১৬ আগস্ট, ১৯৪৭ তারিখে লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সন্ধান পান। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ২৯ রান অতিক্রম করেন। খেলায় তিনি ৩৬ ও ১০ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৪/৯৩ ও ২/১০২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-০ ব্যবধানে পরাজিত হয়।
১৯৪৮-৪৯ মৌসুমে নিজ দেশে প্রথমবারের মতো টেস্ট খেলেন। ঐ মৌসুমে জর্জ মানের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১৬ ডিসেম্বর, ১৯৪৮ তারিখে ডারবানে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগতভাবে বেশ সফল ছিলেন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ডিসিএস কম্পটনকে বিদেয় করে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা ছিল ৪/৬৮। এ পর্যায়ে টেস্টে নিজস্ব প্রথম পাঁচ-উইকেট লাভ করেন। খেলায় তিনি ৬/৫৯ ও ১/১৩ লাভ করেন। এছাড়াও, ৪ ও ১০ রান সংগ্রহ করেছিলেন। ২ উইকেটে পরাজিত হলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
একই সফরের ১ জানুয়ারি, ১৯৪৯ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ০/১৮ ও ০/২৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ১০ রানে অপরাজিত ছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে।
এরপর, ১২ ফেব্রুয়ারি, ১৯৪৯ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ০/২৬ ও ০/২০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ১৪ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
১৯৪৯-৫০ মৌসুমে নিজ দেশে লিন্ডসে হ্যাসেটের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ১০ ফেব্রুয়ারি, ১৯৫০ তারিখে জোহানেসবার্গের এলিস পার্কে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৪৬ রান অতিক্রম করেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৫২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৮৫ ও ০/৩২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও স্বাগতিকরা ৩-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ে।
১৯৫১ সালে ডাডলি নোর্সের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেছিলেন। ৭ জুন, ১৯৫১ তারিখে নটিংহামের ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সন্ধান পান। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ডব্লিউ ওয়াটসনের দ্বিতীয় উইকেট লাভ করে টেস্টে ৫০ উইকেট লাভের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ০/৫১ ও ৪/২৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ১ ও ২ রান সংগ্রহ করেছিলেন। ঐ খেলায় স্বাগতিকরা ৭১ রানে পরাজয়বরণ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
একই সফরের ২৬ জুলাই, ১৯৫১ তারিখে লিডসে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ৩/৯৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে নিয়ে ২ রান সংগ্রহ করেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। যুদ্ধে সৈনিক ছিলেন। পরবর্তীতে তব্রুকে যুদ্ধবন্দী হন ও ইতালির উত্তরাংশে তাঁকে রাখা হয়। ১৯৪৩ সালে পালিয়ে যান ও ২০ মাস ইতালীয় দম্পতির তত্ত্বাবধানে আত্মগোপনে থাকেন। ৩১ জুলাই, ১৯৫২ তারিখে ট্রান্সভালের হিলব্রো এলাকার নার্সিং হোমে মাত্র ৩১ বছর ২১৬ দিন বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে তাঁর দেহাবসান ঘটে।
