১১ সেপ্টেম্বর, ১৯১২ তারিখে বার্বাডোসের কলিমোর রক এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিং ও ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৩০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

জন্মসনদে তিনি ‘জেমস এডওয়ার্ড ডেরিক সিলি’ নামে পরিচিতি লাভ করেন। সহজাত প্রতিভার অধিকারী ছিলেন। কিশোর অবস্থাতেই উচ্চমানসম্পন্ন ক্রিকেটারে পরিণত করেন। মিডিয়াম পেস বোলিং করতেন ও জরুরী অবস্থায় উইকেট-রক্ষণে অগ্রসর হতেন। অত্যন্ত চমৎকার ভঙ্গীমায় দ্রুত পদসঞ্চালনে ব্যাটিং করেছেন। প্রায়শঃই হাস্যোজ্জ্বল অবস্থায় বন্ধুবাৎসল্য ছিলেন। ১৯২৮-২৯ মৌসুম থেকে ১৯৪৮-৪৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোস ও ত্রিনিদাদের প্রতিনিধিত্ব করেছেন। মাঝে-মধ্যে বোলার হিসেবে অংশ নিতেন।

১৯৩০ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত সময়কালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বমোট ১১ টেস্টে অংশ নিয়েছিলেন। তন্মধ্যে, ১৯৩৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে দুইবার উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ১৯২৯-৩০ মৌসুমে নিজ দেশে ফ্রেডি ক্যালথর্পের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১১ জানুয়ারি, ১৯৩০ তারিখে ব্রিজটাউনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। এরল হান্ট, এডউইন সেন্ট হিল, ফ্রাঙ্ক ডি কেয়ার্স, জর্জ হ্যাডলি ও লেসলি ওয়ালকটের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ১৭ বছর ১২২ দিন বয়স নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কনিষ্ঠ ক্রিকেটারের মর্যাদা উপভোগ করছেন। জর্জ হ্যাডলিলিয়ারি কনস্ট্যান্টাইনের মাঝে অবস্থান করে অভিষেকে অর্ধ-শতক হাঁকান। তবে, এরপর থেকে দূর্বলমানের ক্রীড়াশৈলী প্রদর্শন করতে থাকেন। খেলায় তিনি ৫৮ ও ১৫ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।

এরপর, ১৯৩০-৩১ মৌসুমে জ্যাকি গ্র্যান্টের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া সফরে যান। ২৭ ফেব্রুয়ারি, ১৯৩১ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ৪ ও ৭ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। সফরকারীরা ৩০ রানে জয়লাভ করলেও ৪-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। এ সফরে হতাশাব্যঞ্জক ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করলে দল থেকে বাদ পড়েন। এরফলে, ১৯৩৩ সালের ইংল্যান্ড সফর করা থেকে উপেক্ষিত হন।

চার বছর দলের বাইরে থাকার পর পুণরায় ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরে আসেন। ১৯৩৫ সালে নিজ দেশে ইংল্যান্ডের বিপক্ষে ৯২ রানের মনোমুগ্ধকর ইনিংস উপহার দেন। ঐ সিরিজে আরও একবার ৯০-এর কোটা স্পর্শ করেন। এরফলে, দুইবার কাঙ্খিত শতক হাঁকানো থেকে বঞ্চিত হন। খুব কমই তিন অঙ্কের রান তোলার বিষয়ে সন্দিহান ছিলেন। দলে আসা-যাবার পালায় থাকেন। এরপর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়লে তাঁর খেলোয়াড়ী জীবন শেষ হয়ে যায়।

১৯৩৪-৩৫ মৌসুমে নিজ দেশে বব ওয়াটের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ৮ জানুয়ারি, ১৯৩৫ তারিখে ব্রিজটাউনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্ট খেলেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে কেন ফার্নসের বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। ৪ উইকেটে পরাজিত হলে স্বাগতিকরা চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।

একই সফরের ১৪ মার্চ, ১৯৩৫ তারিখে কিংস্টনে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ব্যাট হাতে নিয়ে ৯১ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ইনিংস ও ১৬১ রানে জয়লাভ করলে ২-১ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।

১৯৩৯ সালে রল্ফ গ্র্যান্টের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সাথে ইংল্যান্ড সফরে যান। ২৪ জুন, ১৯৩৯ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৩ ও ২৯ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৮ উইকেটে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

এরপর, ২২ জুলাই, ১৯৩৯ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি ১৬ ও ১৩* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে একটি স্ট্যাম্পিং ও দুইটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। বৃষ্টিবিঘ্নিত ঐ টেস্ট ড্রয়ে পরিণত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে সফরকারীরা ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।

একই সফরের ১৯ আগস্ট, ১৯৩৯ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ২৪ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে দুইটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

যুদ্ধের পর ত্রিনিদাদের বিপক্ষে ৮/৮ লাভ করে প্রতিপক্ষকে মাত্র ১৬ রানে গুটিয়ে ফেলতে ভূমিকা রাখেন।

৩ জানুয়ারি, ১৯৮২ তারিখে ত্রিনিদাদের পালো সেকো এলাকায় ৬৯ বছর ১১৪ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

সম্পৃক্ত পোস্ট