১৭ জুন, ১৯৩০ তারিখে ল্যাঙ্কাশায়ারের গর্টন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
সর্বকালের সেরা ইংরেজ ফাস্ট বোলার ও প্রশ্নাতীতভাবে সেরা পছন্দের খেলোয়াড় ছিলেন। বলে যথেচ্ছা বাউন্সার আনয়ণে সক্ষম ছিলেন। ১৯৫০ থেকে ১৯৬৮ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ার দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ১৯৬৫ থেকে ১৯৬৭ সময়কালে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। খেলাকে সঠিক পথে নিয়ে যেতেন এবং দলীয় সঙ্গীসহ প্রতিপক্ষের সমীহের পাত্রে পরিণত হয়েছিলেন। ১৮১৬ উইকেট নিয়ে দলের সর্বাধিক উইকেট সংগ্রাহকে পরিণত হন।
১৯৫১ থেকে ১৯৬৩ সময়কালে ইংল্যান্ড দলের ৭০ টেস্টে অংশ নিয়েছিলেন। এ পর্যায়ে দলের প্রধান বোলিং চালিকাশক্তিতে পরিণত হয়েছিলেন। অংশগ্রহণকৃত টেস্টগুলো থেকে ২৫২ উইকেট দখল করেছিলেন। এক পর্যায়ে ইংল্যান্ডের শীর্ষ উইকেট সংগ্রহকারীর ভূমিকায় অবতীর্ণ হন। অ্যালেক বেডসারের রেকর্ড ভঙ্গ করেন।
১৯৫০-৫১ মৌসুমে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে ফ্রেডি ব্রাউনের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে নিউজিল্যান্ড সফরে যান। ১৭ মার্চ, ১৯৫১ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। একবার ব্যাট হাতে নিয়ে ৯ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৪৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৯৫১-৫২ মৌসুমে নাইজেল হাওয়ার্ডের নেতৃত্বাধীন দ্বিতীয়সারির এমসিসি দলের সদস্যরূপে ভারত গমন করেন। ১২ জানুয়ারি, ১৯৫২ তারিখে কানপুরে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ০/১০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ১২* রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ৮ উইকেটে জয় পেলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
১৯৫৩-৫৪ মৌসুমে লিওনার্ড হাটনের নেতৃত্বাধীন এমসিসি দলের সাথে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। ১৫ জানুয়ারি, ১৯৫৪ তারিখে কিংস্টনের সাবিনা পার্কে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৮ ও ১ রান সংগ্রহ করে উভয় ইনিংসেই সনি রামাদিনের শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৪/৯০ ও ২/৫০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ১৪০ রানে জয় পেলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
এরপর, ৬ ফেব্রুয়ারি, ১৯৫৪ তারিখে ব্রিজটাউনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ৩/৯০ ও ১/৪৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ৩ ও ০ রান সংগ্রহ করেছিলেন। তবে, ক্লাইড ওয়ালকটের মনোরম দ্বি-শতকের কল্যাণে সফরকারীরা ১৮১ রানে পরাভূত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
১৯৫৪-৫৫ মৌসুমে লিওনার্ড হাটনের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ২৫ ফেব্রুয়ারি, ১৯৫৫ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। তবে, বল হাতে নিয়ে ০/৩১ ও ১/১১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ে পরিণত হলেও স্বাগতিকরা ৩-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
জুন, ১৯৫৫ সালে লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হন। ৭/৩৯ লাভ করে লর্ডসে নিজস্ব প্রথম পাঁচ-উইকেটের সন্ধান পান। প্রথম ইনিংসে দুই উইকেট পেয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ১৮৩ রানের জয়ের লক্ষ্যমাত্রায় ধাবমান দক্ষিণ আফ্রিকান ইনিংসে বাঁধার প্রাচীর গড়ে তুলেন। তৃতীয় দিন শেষ হবার পূর্বে ম্যাকগ্লিউ ও গডার্ডের উদ্বোধনী জুটিকে ফেরৎ পাঠান। সফরকারী দলের কেউই তাঁর তাঁর কোপানল থেকে রেহাই পায়নি। চতুর্থ দিন মন্দালোকের কারণে দুই ঘণ্টা পর খেলা শুরু হলে ২২ ওভার থেকে ৩১ রান খরচায় ৭ উইকেট নেন। ইনিংসের এক প্রান্তে অবস্থান করে প্রায় চার ঘণ্টা খেলে এ সফলতা পান। পরবর্তীতে এটিই তাঁর সেরা বোলিংয়ে পরিণত হয়।
১৯৫৬ সালে নিজ দেশে ইয়ান জনসনের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২৩ আগস্ট, ১৯৫৬ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে রন আর্চারের বলে শূন্য রানে বিদেয় নেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। পাশাপাশি, বল হাতে নিয়ে ৩/৩৩ ও ১/১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা ২-১ ব্যবধানে সিরিজে জয়লাভ করে।
১৯৫৬-৫৭ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে পিটার মে’র নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা গমন করেন। ২৪ ডিসেম্বর, ১৯৫৬ তারিখে ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সন্ধান পান। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে জেএইচবি ওয়েটকে বিদেয় করে ১০০ উইকেট লাভের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ৩/৭১ ও ২/২২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ০ ও ২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ১৩১ রানে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে সফরকারীরা ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
১৯৫৮-৫৯ মৌসুমের শীতকালে পিটার মে’র নেতৃত্বাধীন এমসিসি দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। এমসিজিতে ৭/৫৭ পেয়েছিলেন। ৫ ডিসেম্বর, ১৯৫৮ তারিখে ব্রিসবেনে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ১/৫৭ ও ০/১৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ২ ও ৩ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্বাগতিকরা ৮ উইকেটে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ৯ জানুয়ারি, ১৯৫৯ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে শূন্য রানে অপরাজিত ছিলেন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৪৮ ও ০/৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও পূর্বের দুই টেস্টে পরাজয়বরণ করলে সফরকারী পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
১৯৬০ সালে নিজ দেশে জ্যাকি ম্যাকগ্লিউ’র নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ৯ জুন, ১৯৬০ তারিখে বার্মিংহামে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগতভাবে সফল ছিলেন। দ্বিতীয় ইনিংসে ১১ রানে পৌঁছানোকালে টেস্টে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ১৪* ও ২২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। এছাড়াও, বল হাতে ২/৬৭ ও ৩/৪১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ১০০ রানে জয়লাভ করলে সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ২৩ জুন, ১৯৬০ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সেরা খেলা উপহার দেন। এ পর্যায়ে সেরা ফাস্ট বোলিংয়ের নজির গড়েন। ঐ খেলায় তিনি ৯৭ রান খরচায় ১১ উইকেটের সন্ধান পেয়েছিলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ৬/৬৩ ও ৫/৩৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, দলের একমাত্র ইনিংসে ২* রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ইনিংস ও ৭৩ রানে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
১৯৬১ সালে নিজ দেশে রিচি বেনো’র নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২৭ জুলাই, ১৯৬১ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ৫/৫৩ ও ১/১০৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ৪ ও ৮ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। ঐ খেলায় স্বাগতিকরা ৫৪ রানে পরাজয়বরণ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ১-১ ব্যবধানে সমতায় চলে আসে।
১৯৬২-৬৩ মৌসুমে টেড ডেক্সটারের নেতৃত্বাধীন এমসিসি দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। ১১ জানুয়ারি, ১৯৬৩ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ১/৬৭ ও ০/১৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ০ ও ২ রান সংগ্রহ করেছিলেন। ৮ উইকেটে জয় পেলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-১ ব্যবধানে সমতায় চলে আসে।
১৯৬৫ সালে নিজ দেশে পিটার ফন ডার মারউই’র নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ২৬ আগস্ট, ১৯৬৫ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ৫/৪০ ও ২/১০৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে পিটার পোলকের বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। অড্রে স্ট্যাদাম নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আয়োজিত অনুষ্ঠানে ফ্রেড ট্রুম্যান ও স্যার কলিন কাউড্রে’র সাথে তাঁকে আইসিসি ক্রিকেট হল অব ফেমে অন্তর্ভূক্ত করা হয়। আইসিসি ও ফিকা’র যৌথ উদ্যোগে স্মারকসূচক ক্যাপ তাঁর পত্নী গ্রহণ করেন। ১০ জুন, ২০০০ তারিখে চেশায়ারের স্টকপোর্ট এলাকায় রক্তশূন্যতায় ভোগে ৬৯ বছর ৩৫৯ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
