৯ মে, ১৯৩২ তারিখে বার্বাডোসের গ্রীনল্যান্ড প্ল্যান্টেশন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলায় ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

সন্দেহাতীতভাবে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হয়ে আসছেন। বার্বাডোসের আটলান্টিক উপকূলবর্তী এক কক্ষবিশিষ্ট কক্ষে জন্মগ্রহণ করেন। স্ট্রোকের পর স্ট্রোক খেলতেন। পিতা ইক্ষু খামারে কাজ করতেন। পরিবারের নয় সন্তানের জ্যেষ্ঠ ছিলেন। ছয় বছর বয়স থেকে খেলতে শুরু করেন। লেগ-সাইডে খেলতেই অধিক স্বাচ্ছন্দ্যবোধ করতেন। এছাড়াও, আক্রমণাত্মক ধাঁচ অবলম্বনে অগ্রসর হতেন। ১৯৫০-৫১ মৌসুমে কেনসিংটন ওভালে স্থানীয় লীগের খেলায় প্রথম খেলতে নামেন। ডেনিস অ্যাটকিনসনের বলে শূন্য রানে ফস্কে যাবার পর ১৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। এরফলে বার্বাডোস দলে খেলার পথ সুগম হয়।

ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৫০-৫১ মৌসুম থেকে ১৯৬৬-৬৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। ১৮ বছর বয়সে ত্রিনিদাদের বিপক্ষে অভিষেক খেলায় ৬৩ রান তুলেন।

১৯৫৮ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত সময়কালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বমোট ৪৪ টেস্টে অংশগ্রহণ করেছেন। ১৯৫৭-৫৮ মৌসুমে নিজ দেশে আব্দুল কারদারের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। ১৭ জানুয়ারি, ১৯৫৮ তারিখে ব্রিজটাউনে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। এরিক অ্যাটকিনসনের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। শতক হাঁকিয়ে অভিষেক পর্বকে স্মরণীয় করে রাখেন। ১৪২ ও ১১* রান সংগ্রহ করেছিলেন। তবে, হানিফ মোহাম্মদের ত্রি-শতকের কল্যাণে খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।

১৯৬০-৬১ মৌসুমে ফ্রাঙ্ক ওরেলের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া সফরে যান। ৩০ ডিসেম্বর, ১৯৬০ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ১ ও ১১০ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ৭ উইকেটে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

১৯৬১-৬২ মৌসুমে নিজ দেশে মনসুর আলী খান পতৌদি’র নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ১৩ এপ্রিল, ১৯৬২ তারিখে কিংস্টনে অনুষ্ঠিত সফররত ভারত দলের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ১ ও ০ রান সংগ্রহ করেছিলেন। ১২৩ রানে জয় পেলে ওয়েস্ট ইন্ডিজ দল ৫-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।

১৯৬২ থেকে ১৯৬৭ সময়কালে ওয়েস্ট ইন্ডিজ দলের সহঃঅধিনায়কের দায়িত্বে ছিলেন। ১৯৬৩ সালে ফ্রাঙ্ক ওরেলের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ৬ জুন, ১৯৬৩ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৮২ ও ১* রান সংগ্রহসহ তিনটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ১০ উইকেটে পরাভূত হলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।

১৯৬৪-৬৫ মৌসুমে নিজ দেশে বব সিম্পসনের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ১৪ মে, ১৯৬৫ তারিখে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ১ ও ৬০* রান সংগ্রহ করেছিলেন। ১০ উইকেটে পরাজয়বরণ করলেও তাঁর দল ২-১ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।

১৯৬৬ সালে দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ১৯৬৬-৬৭ মৌসুমে গ্যারি সোবার্সের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে ভারত সফরে যান। ১৩ জানুয়ারি, ১৯৬৭ তারিখে মাদ্রাজে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ৪৯ ও ২৬ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/২৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ে পরিণত হলে সফরকারীরা ২-০ ব্যবধানে সিরিজে জয়লাভ করে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

নিজের সময়কালে অন্যতম সেরা ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান হিসেবে পরিচিতি লাভ করেন। এছাড়াও, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের অবকাঠামো পুণর্নিমাণে প্রধান ভূমিকা রাখেন। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ঝুঁকে পড়েন। ক্রিকেটে নাইটহুড লাভ করেন। ১৯৬৪ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন। ১৯৯৮ সালে ক্রিকেটে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বার্বাডোসের সর্বোচ্চ সম্মাননা অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু লাভ করেন।

ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। মার্কিন রমণী ও টেলিভিশন ব্যক্তিত্ব প্যাট্রিসিয়া হান্টের সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন। এ দম্পতির রবার্টস, গ্রেস ও ভেরোনিকা নাম্নী তিন কন্যা ছিল। টেনিস খেলায় অংশগ্রহণের পর হৃদযন্ত্রক্রীয়ায় আক্রান্ত হন। অতঃপর, ৩ ডিসেম্বর, ১৯৯৯ তারিখে আকস্মিকভাবে অস্ট্রেলিয়ার সিডনিতে ৬৭ বছর ২০৮ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। তাঁর কৃতিত্বকে মূল্যায়িত করতে স্যার কনরাড হান্ট স্কলারশীপ ফান্ড গঠন করা হয়। ডেসমন্ড হেইন্স বার্বাডোসের সেরা টেস্ট একাদশ দলে তাঁকে ঠাঁই দিয়েছেন।

সম্পৃক্ত পোস্ট