|

ওয়াকার সালামখিল

অক্টোবর, ২০০১ তারিখে কাবুলে জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ বোলার হিসেবে খেলছেন। লেফট-আর্ম রিস্ট-স্পিন বোলিং করে থাকেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। আফগানিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

২০১৭-১৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আফগান ক্রিকেটে কাবুল প্রভিন্স দলের প্রতিনিধিত্ব করেন। এছাড়াও, পেশাওয়ার জালমি, গায়ানা আমাজন ওয়ারিয়র্স, জাফনা কিংস ও এমআই কেপটাউনের পক্ষে খেলেছেন। ১৯ নভেম্বর, ২০১৭ তারিখে আহমদ শাহ আবদালী ফোর-ডে টুর্নামেন্টে বন্দ-ই-আমির রিজিওনের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। খোস্তে অনুষ্ঠিত ঐ খেলার দ্বিতীয় ইনিংসে ৫/১৬২ বোলিং পরিসংখ্যান গড়েন। ঐ প্রতিযোগিতায় ৫৫ উইকেট দখল করে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীতে পরিণত হন।

সেপ্টেম্বর, ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লীগ প্রতিযোগিতার উদ্বোধনী আসরে কান্দাহার দলের সদস্যরূপে মনোনীত হন। ৬ অক্টোবর, ২০১৮ তারিখে শারজায় অনুষ্ঠিত ঐ প্রতিযোগিতার দিবা-রাত্রির খেলায় কান্দাহার নাইটসের পক্ষে টি২০ খেলায় অভিষেক হয়। অক্টোবর, ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগের খসড়া তালিকা শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের অন্তর্ভুক্ত হন।

জুলাই, ২০১৯ সালে ইউরো টি২০ স্ল্যাম প্রতিযোগিতার উদ্বোধনী আসরে এডিনবরা রক্সের সদস্যরূপে খেলার জন্যে মনোনীত হন। তবে, পরের মাসেই ঐ প্রতিযোগিতাটি বাতিল ঘোষণা করা হয়। সেপ্টেম্বর, ২০১৯ সালে মজ্যান্সি সুপার লীগ প্রতিযোগিতায় তশন স্পার্টান্সের পক্ষে খেলার জন্যে অন্তর্ভুক্ত হন।

১০ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে আমানুল্লায় অনুষ্ঠিত গাজী আমানুল্লাহ খান রিজিওন্যাল ওয়ান ডে টুর্নামেন্টে বন্দ-ই-আমির রিজিওনের পক্ষে লিস্ট-এ ক্রিকেটে অভিষেক ঘটে। সেপ্টেম্বর, ২০২০ সালে শাপিজা ক্রিকেট লীগে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হন। সাত খেলায় তেরোটি ডিসমিসাল ঘটিয়েছিলেন।

২০১৮-১৯ মৌসুম থেকে আফগানিস্তানের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন। ফেব্রুয়ারি, ২০১৯ সালে আয়ারল্যান্ড দলের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেয়ার উদ্দেশ্যে আফগানিস্তানের টেস্ট দলে ঠাঁই দেয়া হয়। আসগর আফগানের অধিনায়কত্বে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ভারত সফর করেন। ১৫ মার্চ, ২০১৯ তারিখে ভারতের দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ইহসানউল্লাহ ও ইকরাম আলীখিলের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ টেস্টে তিনি ২/৩৫ ও ২/৬৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, রহমত শাহের ৯৮ ও ৭৬ রানের বদৌলতে তাঁর দল ৭ উইকেটের ব্যবধানে জয়লাভ করেছিল।

মার্চ, ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলার উদ্দেশ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ভিসা সমস্যার সমাধানান্তে দলের সদস্যরূপে যুক্ত করার কথা জানায়।

Similar Posts

  • |

    সোহাগ গাজী

    ৫ আগস্ট, ১৯৯১ তারিখে বরিশালে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করেন। এছাড়াও, ডানহাতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন। ২০১০-এর দশকে বাংলাদেশের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। প্রকৃত মানসম্পন্ন অফ-স্পিনার হিসেবে বরিশালের দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালী থেকে এসে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে যুক্ত হয়েছিলেন। বাংলাদেশের অন্যতম উদীয়মান ধীর গতিসম্পন্ন বোলাররূপে স্বীকৃতি…

  • |

    আর্থার ডলফিন

    ২৪ ডিসেম্বর, ১৮৮৫ তারিখে ইয়র্কশায়ারের উইলসডেন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯২০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। সুপরিচিত উইকেট-রক্ষকের মর্যাদা পেয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, পাতিয়ালার মহারাজা একাদশের পক্ষে খেলেছেন। মূলতঃ পাতিয়ালা মহারাজা দলের কোচ হিসেবে মনোনীত…

  • | |

    মার্ক বেনসন

    ৬ জুলাই, ১৯৫৮ তারিখে সাসেক্সের শোরহাম-বাই-সী এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যানের দায়িত্ব পালন করতেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৮০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ‘বেনি’ ডাকনামে পরিচিত মার্ক বেনসন ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার অধিকারী ছিলেন। সাটন ভ্যালেন্স স্কুলে অধ্যয়ন করেছেন। ইনিংস উদ্বোধনে খাঁটিমানের ব্যাটসম্যানের…

  • | |

    জ্যাক ফিঙ্গলটন

    ২৮ এপ্রিল, ১৯০৮ তারিখে নিউ সাউথ ওয়েলসের ওয়াভার্লি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, সাংবাদিক ও ধারাভাষ্যকার ছিলেন। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৩০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ট্রাম কন্ডাক্টর জেমস ফিঙ্গলটন ও বেলিন্ডা মে দম্পতির ছয় সন্তানের মধ্যে তিনি তৃতীয়। ১৯১৩ সালে তাঁর পিতা নিউ সাউথ ওয়েলসের আইনসভায় ওয়াভার্লির…

  • |

    চামারা কাপুগেদেরা

    ২৪ ফেব্রুয়ারি, ১৯৮৭ তারিখে ক্যান্ডিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী। পাশাপাশি, মাঝে-মধ্যে উইকেট-রক্ষণে অগ্রসর হয়ে থাকেন। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। সহজাত প্রকৃতির আক্রমণাত্মক গুণাবলীর অধিকারী ছিলেন ও বলকে বাউন্ডারি সীমানার বাইরে ফেলার দিকেই অধিক তৎপরতা দেখাতেন। স্বল্পসংখ্যক প্রকৃত মানসম্পন্ন ও বিনোদনধর্মী…

  • | |

    সদানন্দ বিশ্বনাথ

    ২৯ নভেম্বর, ১৯৬২ তারিখে কর্ণাটকের ব্যাঙ্গালোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৮০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৮০-৮১ মৌসুম থেকে ১৯৮৯-৯০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে কর্ণাটকের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮৫ থেকে ১৯৮৮ সময়কালে ভারতের পক্ষে তিনটিমাত্র টেস্ট…