৮ জুন, ১৯২৯ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের কর্ণাটকের ব্যাঙ্গালোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। দলে মূলতঃ বোলার হিসেবে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে মিডিয়াম কিংবা ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
১৯৪৯-৫০ মৌসুম থেকে ১৯৬২-৬৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে হায়দ্রাবাদ, মহীশূর ও সার্ভিসেসের প্রতিনিধিত্ব করেছেন। রঞ্জী ট্রফিতে বেশ সফলতার স্বাক্ষর রাখেন। ২১.০০ গড়ে ১২৩ উইকেট দখল করেছিলেন তিনি। ১৯৫৫-৫৬ মৌসুমে সার্ভিসেস দলের সদস্য থেকে ইস্টার্ন পাঞ্জাবের বিপক্ষে হ্যাট্রিক করেন। ১৯৬১-৬২ মৌসুমে ঈর্ষণীয় বোলিং পরিসংখ্যান দাঁড় করান। জম্মু ও কাশ্মীর দলের বিপক্ষে ৫/২ লাভ করেন।
১৯৫৯ থেকে ১৯৬০ সময়কালে ভারতের পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। অংশগ্রহণকৃত টেস্টগুলো থেকে সাধারণমানের সফলতা পেয়েছেন। ১৯৫৯-৬০ মৌসুমে নিজ দেশে রিচি বেনো’র নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ১২ ডিসেম্বর, ১৯৫৯ তারিখে দিল্লিতে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। উইকেট শূন্য অবস্থায় তাঁকে মাঠ ত্যাগ করতে হন। খেলায় তিনি ০/৩২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে প্রতিপক্ষীয় অধিনায়কের বলে শূন্য রানে বিদেয় নেন ও দ্বিতীয় ইনিংসে শূন্য রানে অপরাজিত ছিলেন। খেলায় তাঁর দল ইনিংস ও ১২৭ রানের ব্যবধানে পরাভূত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
পরের মৌসুমে নিজ দেশে ফজল মাহমুদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। ১৬ ডিসেম্বর, ১৯৬০ তারিখে কানপুরে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ পান। এ টেস্টে তুলনামূলকভাবে ভালো খেলেন। ১/৬২ ও ২/৪০ লাভ করেন তিনি। প্রথম ইনিংসে মুশতাক মোহাম্মদ এবং দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী ব্যাটসম্যানদ্বয় – হানিফ মোহাম্মদ ও ইমতিয়াজ আহমেদ তাঁর শিকারে পরিণত হয়েছিলেন। নিচেরসারির কার্যকর ব্যাটসম্যান ছিলেন। দশ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১১ রান তুলতে পেরেছিলেন। নবম উইকেট জুটিতে পলি উমরিগড়কে সহায়তা করেন ও ৬১ রানের জুটি গড়েন। খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
১ অক্টোবর, ২০০৯ তারিখে স্ট্রোকে আক্রান্ত হয়ে ব্যাঙ্গালোরে ৮০ বছর ১১৫ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
