১১ মার্চ, ১৮৭০ তারিখে কেপ কলোনির গ্রাফ-রেইনেট এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটিয়েছেন। ১৮৮০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
১৮৮৮-৮৯ মৌসুম থেকে ১৮৯৪-৯৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ট্রান্সভালের প্রতিনিধিত্ব করেছেন। টেস্ট বাদে তিনটি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা ট্রান্সভালের পক্ষে খেলেছেন। ১৮৯১ সালে একটি ও ১৮৯৫ সালে দুইটি খেলেন।
১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকার পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। তবে, কোন টেস্টেই তেমন কার্যকর ভূমিকা রাখতে পারেননি। উভয় ক্ষেত্রেই ১৮৮৮-৮৯ মৌসুমে অব্রে স্মিথের নেতৃত্বাধীন সফররত ইংল্যান্ড দলের মুখোমুখি হয়েছিলেন। ১৯তম জন্মদিন উদযাপনের পরদিনই দক্ষিণ আফ্রিকার ইতিহাসের উদ্বোধনী টেস্টে অন্য সকলের সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। ১২ মার্চ, ১৮৮৯ তারিখে পোর্ট এলিজাবেথের জিকিবার্হায় অনুষ্ঠিত ঐ টেস্টে অংশগ্রহণের ফলে দক্ষিণ আফ্রিকার কনিষ্ঠতম ক্রিকেটারের মর্যাদাপ্রাপ্ত হন। খেলায় তিনি ৪ ও ৮ রান সংগ্রহ করেছিলেন। ৮ উইকেটে পরাজিত হলে সিরিজে পিছিয়ে পড়ে।
একই সফরের ২৫ মার্চ, ১৮৮৯ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। এ টেস্টে ১ ও ৩ রান তুলেছিলেন। ইনিংস ও ২০২ রানে পরাভূত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে স্বাগতিকরা সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
প্রথম বিশ্বযুদ্ধে পশ্চিম রণাঙ্গনে অবস্থান করেছিলেন। ১১ এপ্রিল, ১৯১৮ তারিখে ফ্রান্সে মাত্র ৪৮ বছর ৩১ দিন বয়সে তাঁর জীবনাবসান ঘটে।
