|

গোগুমাল কিষেনচাঁদ

১৪ এপ্রিল, ১৯২৫ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের সিন্ধু প্রদেশের করাচীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

১৯৪০-৪১ মৌসুম থেকে ১৯৬৯-৭০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে বরোদা, গুজরাত, সিন্ধু ও ওয়েস্টার্ন ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করেছেন। সচরাচর সাধারণমানের লেগ-ব্রেক বোলিং করতেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৩১.৯৪ গড়ে একবার পাঁচ-উইকেট লাভসহ ৩৭ উইকেট দখল করেছিলেন। শুরুরদিকের বছরগুলোয় কিশোর অবস্থায় দারুণ খেলতেন। ছোটখাটো গড়নের ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা নিয়ে প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে পরিচিতি লাভ করেন। শর্ট-পিচ বোলিংয়ের বিপক্ষে সম্মুখের পায়ে ভর দিয়ে দারুণ খেলতেন। বলকে সজোরে মেরে প্রতিপক্ষের কাছে বিস্ময়ের পাত্রে পরিণত হতেন।

ভারতীয় ঘরোয়া আসরে তারকা খেলোয়াড়ের মর্যাদা পেয়েছিলেন। ২৯ মৌসুমে সাত সহস্রাধিক রান তুলেছেন। তবে, ডন ব্র্যাডম্যানের শততম শতক হাঁকানোয় নিজেকে সম্পৃক্ত রেখে ক্রিকেট ইতিহাসের পাতায় স্মরণীয় করে রেখেছেন। এমসিজিতে সফরকারী ভারত দলের সদস্যরূপে দ্বিতীয় দিন চা-বিরতির পূর্বের ওভারে বাউন্ডারি সীমানা থেকে অধিনায়ক লালা অমরনাথ তাঁকে বোলিংয়ের আমন্ত্রণ জানান। তবে, বত্রিশ হাজার দর্শকের সম্মুখে মিড-অন অঞ্চলে বল ঠেলে দিয়ে ডন ব্র্যাডম্যান এ কৃতিত্বের অধিকারী হয়েছিলেন।

সিন্ধি পরিবারে জন্ম। ম্যাট্রিকুলেশন লাভের পর এক বছর সিন্ধু বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছিলেন। একই সময়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। ১৫ বছর বয়সে রঞ্জী ট্রফিতে শাহ ন্যালচাঁদ ও সাঈদ আহমেদের ন্যায় বোলারদের প্রতিহত করে ওয়েস্টার্ন ইন্ডিয়ার বিপক্ষে ৫০ ও ৩৩ রান তুলেছিলেন। দূর্ভাগ্যবশতঃ ঐ খেলায় সিন্ধু দল পরাজিত হলে প্রতিযোগিতা থেকে বিদেয় নিতে বাধ্য হয়।

অল্প কিছুদিন পর নিজস্ব প্রথম শতরানের সন্ধান পান। ব্রাবোর্ন স্টেডিয়ামে বিজয় মার্চেন্টের মনোরম ১৫৩ রানের অপরাজিত ইনিংসের জবাবে তিনি ১৩১ রান তুলেন। তবে, দলীয় সঙ্গীদের ব্যর্থতায় প্রথম ইনিংসে সিন্ধু দল ৭৯ রানে পিছিয়ে পড়ে। ঐ মৌসুমে ৬৮.৩৩ গড়ে ৪১০ রান তুলেন।

ঐ সময়ে বিজয় মার্চেন্টবিজয় হাজারে’র সেরা ভারতীয় ব্যাটসম্যানের মর্যাদার লড়াইয়ে ব্যস্ত থাকলেও তিনি তাঁর প্রথম ছয় মৌসুমে ২০ খেলা থেকে ৬৮ গড়ে ১৫৬৪ রান পেয়েছিলেন। দাতব্য তহবিল গঠনের খেলায় দারুণ খেলেন। ডিবি দেওধর একাদশের সংগৃহীত ৪৪৭ রানের মধ্যে ৭৪/৪ থাকাকালে মাঠে নামেন। সিএস নায়ড়ু’র (১০৪) সাথে জুটি গড়ে ১৭৬ রান যুক্ত করেন।

১৯৪৭ থেকে ১৯৫২ সময়কালে ভারতের পক্ষে পাঁচটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৪৭-৪৮ মৌসুমে লালা অমরনাথের নেতৃত্বাধীন ভারতীয় দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া সফরে যান। অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে ৪৩ রান তুলেন। ২২৯/৯ থাকা অবস্থায় জেনি ইরানী’র সাথে শেষ উইকেটে ৯৭ রান যুক্ত করেন। ২৮ নভেম্বর, ১৯৪৭ তারিখে ব্রিসবেনের গাব্বায় অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। হিমু অধিকারী, জেনি ইরানী ও খান্দু রংনেকরের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ১ ও ০ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিক দল ইনিংস ও ২২৬ রানে জয় পায় এবং পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

১৯৫২-৫৩ মৌসুমে নিজ দেশে আব্দুল কারদারের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। ২৩ অক্টোবর, ১৯৫২ তারিখে লখনউয়ে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ০ ও ২০ রান সংগ্রহ করেছিলেন। ঐ টেস্টে ইনিংস ও ৪৩ রানে তাঁর দল পরাজিত হয়েছিল। পাশাপাশি, পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ১-১ ব্যবধানে অগ্রসর হতে থাকে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

উঁচু স্তরের ক্রিকেটে নিজেকে মেলে ধরতে না পারলেও তিন দশককাল প্রথম-শ্রেণীর ক্রিকেটে চমৎকার খেলেন। ১২৭ খেলায় অংশ নিয়ে ১৫ শতক সহযোগে ৪৭.৯১ গড়ে ৭১৮৭ রান পেয়েছেন। কিন্তু টেস্টে বেশ ব্যর্থতার পরিচয় দেন। অংশগ্রহণকৃত টেস্টগুলো থেকে ৮.৯০ গড়ে মাত্র ৮৯ রান তুলতে সক্ষম হয়েছিলেন। তন্মধ্যে, ১০ ইনিংসের পাঁচটিতেই শূন্য রানের সন্ধান পান ও প্রত্যেক টেস্টেই একবার করে শূন্য রানে বিদেয় নেন। এছাড়াও, টেস্টে সর্বাধিকসংখ্যক অংশ নিয়ে সর্বোচ্চ শূন্য রান লাভের ন্যায় অমর্যাদাকর রেকর্ডের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন।

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর বরোদার মহারাজার অধীনে কাজ করতেন। পরবর্তীতে, বরোদাভিত্তিক সত্যদেব কেমিক্যালসে চাকুরী করেন। ৭২তম জন্মদিন উদযাপনের দুইদিন পর ১৬ এপ্রিল, ১৯৯৭ তারিখে হৃদযন্ত্রক্রীয়ায় আক্রান্ত হয়ে গুজরাতের বরোদায় তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • |

    ভিনসেন্ট ট্যানক্রেড

    ৭ জুলাই, ১৮৭৫ তারিখে কেপ প্রভিন্সের পোর্ট এলিজাবেথে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষণে অগ্রসর হতেন। উইকেট-রক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করতেন। ১৮৯০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ট্রান্সভালের প্রতিনিধিত্ব করেছেন। ১৮৯৭-৯৮ মৌসুম থেকে ১৮৯৮-৯৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। ১৮৯৮-৯৯ মৌসুমে লর্ড…

  • | |

    লুইস ট্যানক্রেড

    ৭ অক্টোবর, ১৮৭৬ তারিখে কেপ প্রভিন্সের পোর্ট এলিজাবেথে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ইনিংস উদ্বোধনে মাঠে নামতেন। ডানহাতে ব্যাটিং করতেন। দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ঊনবিংশ শতকে দক্ষিণ আফ্রিকার কার্যকর উদ্বোধনী ব্যাটসম্যানের পরিচিতি লাভ করেন। অপরিসীম ধৈর্য্যশক্তির অধিকারী ছিলেন। তিনি বলকে ঠেকাতেন ও অন্যান্য খেলোয়াড়েরা রান সংগ্রহে তৎপর হতো। প্রায়শঃই শীর্ষস্থানীয় ব্যাটসম্যানদের আদর্শস্থানীয় ছিলেন।…

  • | |

    এডো ব্রান্ডেস

    ৫ মার্চ, ১৯৬৩ তারিখে নাটালের পোর্ট শেপস্টোন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন। জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘চিকেন জর্জ’ ডাকনামে পরিচিতি লাভ করেন। প্রিন্স এডওয়ার্ড স্কুলে অধ্যয়ন করেছেন। ১৯৮৫ থেকে ২০০০-০১ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী…

  • | | |

    জিওফ বয়কট

    ২১ অক্টোবর, ১৯৪০ তারিখে ইয়র্কশায়ারের ফিৎজউইলিয়াম এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও ধারাভাষ্যকার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে খেলেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। বিশ্ব ক্রিকেট অঙ্গনে অন্যতম সেরা উদ্বোধনী ব্যাটসম্যানের মর্যাদা পেয়েছেন। প্রায় ২০ বছর ইংল্যান্ডের প্রধান চালিকাশক্তি হিসেবে পরিণত হয়েছিলেন। প্রথম ইংরেজ ব্যাটসম্যান হিসেবে টেস্টে…

  • | |

    অ্যান্ড্রু স্টডার্ট

    ১১ মার্চ, ১৮৬৩ তারিখে কো ডারহামের সাউথ শীল্ডসের ওয়েস্টো এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ক্রিকেটের পাশাপাশি রাগবি খেলায়ও সিদ্ধহস্তের অধিকারী ছিলেন। উভয় ক্রীড়াতেই দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। মদ ব্যবসায়ীর সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন। ১৪ বছর বয়সে পরিবারের সাথে লন্ডনের মেরিলেবোন এলাকায় চলে…

  • |

    চামারা সিলভা

    ১৪ ডিসেম্বর, ১৯৭৯ তারিখে পানাদুরায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৯৬-৯৭ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে বাসনাহীরা সাউথ, ব্লোমফিল্ড ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাব এবং সিংহলীজ স্পোর্টস ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও,…