২৮ ফেব্রুয়ারি, ১৯১৬ তারিখে ভিক্টোরিয়া মার্চিসন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ-ব্রেক বোলিং করতেন। ১৯৩০-এর দশকের শেষদিকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
১.৬৮ মিটার ও ৬৬ কেজি ওজনের অধিকারী ছিলেন। মেলবোর্নের প্রথম স্তরের ক্রিকেটে অংশ নেয়ার মাধ্যমে তাঁর উত্থান ঘটে। ১৯৩৩-৩৪ মৌসুম থেকে ১৯৩৮-৩৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। কিশোর অবস্থাতেই ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ভিক্টোরিয়ার সদস্যরূপে সফররত ইংরেজ দলের বিপক্ষে ১২৮ রানের ইনিংস উপহার দেন। ফলশ্রুতিতে, তাঁকে অস্ট্রেলিয়া দলে অন্তর্ভুক্ত করা হয়। ১৯৩৭ সালের শীল্ডের খেলায় ডন ব্র্যাডম্যানকে দুইবার বিদেয় করেছিলেন।
১৯৩৭ সালে অস্ট্রেলিয়ার পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। উভয় টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। ১৯৩৬-৩৭ মৌসুমে নিজ দেশে গাবি অ্যালেনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। এ সিরিজে স্বাগতিকরা ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও পরবর্তীতে ৩-২ ব্যবধানে সিরিজ জয় করেছিল। অ্যাশেজ সিরিজের শেষ দুই টেস্ট খেলেন। ২০ বছর বয়সে ২৯ জানুয়ারি, ১৯৩৭ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ টেস্টে তিনি ২৩ ও ৫০ রান তুলেছিলেন। এ পর্যায়ে দ্বিতীয় ইনিংসে ডন ব্র্যাডম্যানের সাথে ১৩৫ রানের জুটি গড়েছিলেন। খেলায় অস্ট্রেলিয়া দল ১৪৮ রানে জয়লাভ করে ২-২ ব্যবধানে সিরিজে সমতা আনে।
বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ার পূর্বেকার ১৯৩৮ সালে ইংল্যান্ড সফরে যাবার সুযোগ পাননি। সর্বমোট তিনবার ব্যাটিংয়ে নেমে ৫১.০০ গড়ে ১৫৩ রান সংগ্রহ করেছিলেন। ইনিংসে দুইবার অর্ধ-শতক হাঁকান। তন্মধ্যে, ২৬ ফেব্রুয়ারি, ১৯৩৭ তারিখ থেকে শুরু থেকে শুরু হওয়া মেলবোর্ন অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ১৮১ বল মোকাবেলায় ব্যক্তিগত সর্বোচ্চ ৮০ রান তুলে দলের সংগ্রহকে ৬০৪ রান তুলে অ্যাশেজ করায়ত্ত করতে ভূমিকা রাখেন। ফাস্ট বোলার কেন ফার্নসের বলে হ্যাডলি ভেরিটি’র হাতে তালুবন্দী হলে তাঁকে বিদেয় নিতে হয়েছিল। পরবর্তীতে, তাঁরা তিনজনই দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত হয়েছিলেন। ইনিংস ও ২০০ রানে পরাজয়বরণ করলে সফরকারীরা ৩-২ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
স্বল্পস্থায়ী প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে ৩৮.২৪ গড়ে ১৮৭৪ রান সংগ্রহ করেছিলেন। ১৯৩৭ সালে এমসিসি’র বিপক্ষে একমাত্র শতক হাঁকান। পাশাপাশি, ৩৫.৩৪ গড়ে ৫০ উইকেট পেয়েছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আরএএএফে সার্জেন্ট-অবজারভার পদবীধারী ছিলেন। যুদ্ধপূর্বকালে তিন মৌসুম অস্ট্রেলীয় ব্যাটসম্যান হিসেবে সুখ্যাতি লাভ করেন। ১০ জুন, ১৯৪২ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের আসামের গফরগাঁওয়ের কাছাকাছি এলাকায় মাত্র ২৬ বছর ১০২ দিন বয়সে তাঁর জীবনাবসান ঘটে। এ পর্যায়ে বিমান দূর্ঘটনায় নিহত হন।
