১৪ জুলাই, ১৯৫৭ তারিখে অকল্যান্ডে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৮০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

১৯৭৬-৭৭ মৌসুম থেকে ১৯৮৬-৮৭ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড দলের প্রতিনিধিত্ব করেছেন।

তাঁর আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবন বেশ সংক্ষিপ্ত ছিল ও পরিসংখ্যানগতভাবে বেশ বিধ্বস্ত ছিল। তবে, অংশগ্রহণকৃত দুই টেস্টেই নিউজিল্যান্ড দল জয় পেয়েছিল। অপ্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে ১৯৮০ সালে এ জয়ের পর ক্যারিবীয়রা পরবর্তী ১৫ বছরে আর কোন টেস্টে পরাজিত হয়নি।

১৯৭৯-৮০ মৌসুমে নিজ দেশে ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ৮ ফেব্রুয়ারি, ১৯৮০ তারিখে ডুনেডিনে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি উভয় ইনিংসে ব্যাট হাতে নিয়ে ৫ রান করে সংগ্রহ করেছিলেন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। স্বাগতিকরা ১ উইকেটে নাটকীয়ভাবে জয় পেয়ে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

একই সফরের ২২ ফেব্রুয়ারি, ১৯৮০ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। একবার ব্যাটিংয়ে নেমে ১ রান করে সংগ্রহ করেছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, কলিন ক্রফ্ট ও আম্পায়ার ফ্রেড গুডলের মধ্যকার তিক্ততাপূর্ণ খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে সফরকারীরা পিছিয়ে পড়ে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐ সিরিজের পর তাঁকে বাদ দেয়া হয়। এরপর, আর তাঁকে নিউজিল্যান্ডের পক্ষে খেলতে দেখা যায়নি। তবে, ঘরোয়া আসরের ক্রিকেটে অত্যন্ত নির্ভরযোগ্য ব্যাটসম্যানের মর্যাদাপ্রাপ্ত হয়েছিলেন। প্রায়শঃই প্রতিপক্ষের বিপক্ষে অসম্ভব ধৈর্য্যশীলতার পরিচয় দিয়ে ক্রিজ আঁকড়ে থাকতেন। কিন্তু, জাতীয় দলের পক্ষে একই ধারার খেলা উপহার দিতে পারেননি।

সম্পৃক্ত পোস্ট