২৪ মে, ১৯২৬ তারিখে ভিক্টোরিয়ার বিকন্সফিল্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষণে অগ্রসর হয়েছিলেন। উইকেট-রক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন। ১৯৫০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
১৬ বছর বয়সে নর্থ মেলবোর্ন ক্রিকেট ক্লাবে যোগ দেন। ১৯৪৬-৪৭ মৌসুম থেকে ১৯৬৭-৬৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে তাসমানিয়া ও ভিক্টোরিয়া দলের প্রতিনিধিত্ব করেছেন।
১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সাতটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৫৪-৫৫ মৌসুমে নিজ দেশে লিওনার্ড হাটনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ৩১ ডিসেম্বর, ১৯৫৪ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি ৪৭ ও ০ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে তিনটি ক্যাচ গ্লাভসবন্দীকরণে অগ্রসর হন। ১২৮ রানে পরাজয়বরণ করলে তাঁর দল পাঁচ-টেস্টে নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে।
একই সফরের ২৫ ফেব্রুয়ারি, ১৯৫৫ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৩২ রান সংগ্রহ করেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে একটি ক্যাচ গ্লাভসবন্দীকরণে অগ্রসর হন। খেলাটি ড্রয়ে পরিণত হলেও স্বাগতিকরা ৩-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯৫৬ সালে ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত জিম লেকারের টেস্টে দশম/ঊনিশতম শিকারে পরিণত হয়ে নিজেকে স্মরণীয় করে রাখেন। জিম লেকারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েছিলেন। এ সময়ে তিনি চার রান তুলতে পেরেছিলেন।
১৯৫৬-৫৭ মৌসুমে ইয়ান জনসনের নেতৃত্বাধীন অজি দলের সাথে ভারত গমন করেন। ২৬ অক্টোবর, ১৯৫৬ তারিখে বোম্বের ব্রাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৮* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে চারটি ক্যাচ গ্লাভসবন্দীকরণে অগ্রসর হন। তবে, খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে সফরকারীরা ১-০ ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
টেস্টগুলো থেকে ১৭৭ রান সংগ্রহসহ ২০টি ডিসমিসাল ঘটিয়েছিলেন। ১৯৭৩ সালে সকল স্তরের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। এছাড়াও, প্রথম-শ্রেণীর ক্রিকেটে চার সহস্রাধিক রান সংগ্রহ করেছেন ও ২৭৭টি ডিসমিসালের সাথে নিজেকে যুক্ত রেখেছেন।
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ঝুঁকে পড়েন। ১৯৭-৭১ মৌসুম থেকে ১৯৮২-৮৩ মৌসুম পর্যন্ত ক্লাবের প্রতিনিধি ছিলেন। ১৯৭৩-৭৪ মৌসুম থেকে ১৯৮২-৮৩ মৌসুমে ভিসিএ প্রতিনিধি হিসেবে এসিবি বোর্ডে প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, জাতীয় দল নির্বাচকসহ ১৯৭২-৭৩ মৌসুম থেকে ১৯৮২-৮৩ মৌসুম পর্যন্ত ভিক্টোরিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের বোর্ড পরিচালক ও কোষাধ্যক্ষে দায়িত্ব পালন করেছেন। ক্রিকেট ভিক্টোরিয়ার আজীবন সদস্যের মর্যাদা পান। ১৯৭৭ সালে অ্যাশেজ সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে দলের ব্যবস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এ পর্যায়ে দলটি বিশ্ব সিরিজ ক্রিকেটের নেতিবাচক প্রভাবে পড়ে ও পরাজয়বরণ করে। তিনি মন্তব্য করেন যে, ‘একজন উইকেট-রক্ষকের পদসঞ্চালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।’
বিংশ শতাব্দীর সেরা ভিক্টোরিয়া দলের অন্যতম সদস্যরূপে মনোনীত হন। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। আইএল মাডকস নামীয় সন্তানের জনক। ২৭ আগস্ট, ২০১৬ তারিখে ৯০ বছর ৯৫ দিন বয়সে মেলবোর্নে তাঁর দেহাবসান ঘটে। মৃত্যু পূর্ব-পর্যন্ত অস্ট্রেলিয়ার দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ জীবিত টেস্ট ক্রিকেটারের সম্মাননার অধিকারী ছিলেন। তাঁর মৃত্যুর ফলে কুইন্সল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান কেন আর্চার অস্ট্রেলিয়ার বয়োজ্যেষ্ঠ জীবিত টেস্ট ক্রিকেটারের মর্যাদা পাচ্ছেন।
