৫ নভেম্বর, ১৯৩৯ তারিখে ট্রান্সভালের জোহানেসবার্গে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ে পারদর্শী ছিলেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ডানহাতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন। ১৯৬০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
প্রাণবন্তঃ উদ্বোধনী বোলার হিসেবে সুনাম কুড়ান। ১৯৫৭-৫৮ মৌসুম থেকে ১৯৬৫-৬৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ট্রান্সভালের প্রতিনিধিত্ব করেছেন। ১৮ বছর বয়সে ১৯৫৭-৫৮ মৌসুমে সফররত অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে খেলার সুযোগ পান। নিজস্ব পঞ্চম বলে কলিন ম্যাকডোনাল্ডকে বিদেয় করেন। এরপর, জিম বার্ক ও রিচি বেনো’র উইকেটও পেয়েছিলেন।
১৯৬১ সালে দক্ষিণ আফ্রিকার পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। উভয় টেস্টই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। ১৯৬১-৬২ মৌসুমে নিজ দেশে জন রিডের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ৮ ডিসেম্বর, ১৯৬১ তারিখে ডারবানে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। হ্যারি ব্রোমফিল্ড, কলিন ব্ল্যান্ড, এডি বার্লো, গুফি লরেন্স, কিম এলজি ও পিটার পোলকের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ব্যাট হাতে নিয়ে ০ ও ১ রান সংগ্রহ করেছিলেন। কলিন ব্ল্যান্ড ও পিটার পোলকের উপস্থিতি স্বত্ত্বেও ৪/৬৩ পান। এছাড়াও, দ্বিতীয় ইনিংসে ১/৩৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করানোসহ খেলায় দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। সফরকারী দল ৩০ রানে পরাজিত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
একই সফরের ২৬ ডিসেম্বর, ১৯৬১ তারিখে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। এ টেস্টে কেবলমাত্র একটি উইকেটের সন্ধান পেয়েছিলেন। ০/৬২ ও ১/৩৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ১০ ও ১১ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা ১-০ ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
ক্রিকেটের বাইরে গল্ফে আসক্ত ছিলেন। ১৯৭২ সালের প্রেসিডেন্টস কাপের শিরোপা জয় করেন। ১৩ সেপ্টেম্বর, ২০০৩ তারিখে জোহানেসবার্গের স্যান্ডটন এলাকায় ৬৩ বছর ৩১২ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
