|

ইমাম-উল-হক

২২ ডিসেম্বর, ১৯৯৫ তারিখে পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিং করেন। ২০১০-এর দশকের শেষদিক থেকে পাকিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন।

চশমা পরিধান করেন। পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যান না হলেও সচরাচর ড্রাইভের দিকেই অধিক স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রচণ্ড চাপ সামলে নেয়ার ক্ষমতা রাখেন। প্রধান দল নির্বাচক ইনজামামাম-উল-হকের ভ্রাতৃষ্পুত্র হলেও শুরু থেকেই ব্যাপক চাপের মুখোমুখি হতে হয়েছিল। তবে, তরুণ পাকিস্তানী ব্যাটসম্যান হিসেবে এ চাপকে সামলে নিতে সক্ষম হয়েছিলেন। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে অভিষেক সিরিজের যথেষ্ট ভালোমানের ক্রীড়াশৈলী উপস্থাপন করেছিলেন। মারকুটে ব্যাটিংয়ের কারণে বেশ পরিচিতি পান। এক পর্যায়ে পাকিস্তানের ওডিআই দলের শীর্ষসারির ব্যাটসম্যানের মর্যাদা পান ও জাতীয় দলের নিয়মিত সদস্য হন।

ইনসরম-উল-হক ও ফারাহ ইনসরম দম্পতির সন্তান তিনি। ১.৭৫ মিটার উচ্চতার অধিকারী। ২০১২-১৩ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে বালুচিস্তান, হাবিব ব্যাংক লিমিটেড, ইসলামাবাদ, খান রিসার্চ ল্যাবরেটরিজ, লাহোর লায়ন্স, লাহোর রিজিওন ব্লুজ, লাহোর শালিমার ও লাহোর হোয়াইটসের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, পেশাওয়ার জালমির পক্ষে খেলেছেন।

২০১২-১৩ মৌসুমে লাহোর শালিমারের পক্ষে খেলেন। ৩১ জানুয়ারি, ২০১৩ তারিখে লাহোরে অনুষ্ঠিত ঐ খেলায় প্রতিপক্ষ ছিল হায়দ্রাবাদ দল। ২০১৭-১৮ মৌসুমের ন্যাশনাল টি২০ কাপের চূড়ান্ত খেলায় লাহোর ব্লুজের শিরোপা বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বাক্ষর রেখেছিলেন। ২০১৯ সালে বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় বালুচিস্তান ও পেশাওয়ার জালমির পক্ষে খেলেছিলেন। ২০১২ সালে ১৭ বছর বয়সে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণকল্পে পাকিস্তান দলের সদস্যরূপে মনোনীত হন।

২০১৭ সাল থেকে পাকিস্তানের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ১৮ অক্টোবর, ২০১৭ তারিখে আবুধাবিতে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআইয়ে অভিষেক পর্ব সম্পন্ন হয়। শতক হাঁকানোর গৌরব অর্জন করেন। এরফলে, দ্বিতীয় পাকিস্তানী ব্যাটসম্যান হিসেবে এ কীর্তিগাঁথায় অংশ নেন। এরপর, জিম্বাবুয়ের বিপক্ষে দূর্দান্ত খেলেন ও তিনটি শতরানের ইনিংস খেলেন। এরফলে, ওডিআইয়ের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম নয় খেলায় অংশ নিয়ে চারটি শতক হাঁকানোর গৌরব অর্জন করেন।

পরের বছরের গ্রীষ্মে ২০১৮ সালে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সাথে আয়ারল্যান্ড গমন করেন। ১১ মে, ২০১৮ তারিখে ডাবলিনের মালাহাইডে অনুষ্ঠিত আয়ারল্যান্ডের ক্রিকেটের ইতিহাসের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ফাহিম আশরাফের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। অভিষেক পর্বটি তেমন দৃষ্টিগোচরে না পড়লেও চতুর্থ ইনিংসে অপরাজিত ৭৪ রান তুলে দলের বিপর্যয় রোধে সাহসী ভূমিকা রাখে। তবে, কেভিন ও’ব্রায়ানের অসাধারণ ব্যাটিংশৈলী প্রদর্শন স্বত্ত্বেও সফরকারীরা ৫ উইকেটে জয় পায়।

এরপর, ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে অংশ নিয়েছিলেন। সমীহ জাগানো বাঁক খাওয়া বলের মুখোমুখি হন। তিন ইনিংসের সবকটিতেই স্টুয়ার্ট ব্রডের বলে বিদেয় নেন; তন্মধ্যে, দুইবার এলবিডব্লিউতে হয়েছিলেন।

২০১৮ সালের শুরুরদিকে নিউজিল্যান্ডে দলের শোচনীয় ফলাফলের অংশীদার ছিলেন। দুই মাস পর ফখর জামানকে সাথে নিয়ে ওডিআইয়ের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন। ৩০৪ রান তুলে দলের সংগ্রহকে ৩৯৯ রানে নিয়ে যান। এ পর্যায়ে এটিই পাকিস্তানের ওডিআইয়ে সর্বোচ্চ দলগত সংগ্রহে পরিণত হয়। এছাড়াও, এ জুটি দ্বি-পক্ষীয় সিরিজে ৭০৫ রান তুলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে।

২০১৯ সালের শুরুতে ওডিআইয়ে দ্বিতীয় দ্রুততম ১০০০ রান সংগ্রহের মাইলফলক স্পর্শ করেন। এর জন্যে তিনি মাত্র ১৯ ইনিংস খেলেছিলেন। কিছুদিন পরই ২৪ বছর বয়সে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় পাকিস্তান দলের সদস্যরূপে অংশ নেন। লর্ডসে অনুষ্ঠিত গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশের বিপক্ষে ১০০ রান তুলেন। এরফলে, সীমিত-ওভারের লর্ডস অনার্স বোর্ডে চাচা ইনজামাম-উল-হকের ন্যায় স্বীয় নামকে অন্তর্ভুক্ত করার গৌরব অর্জন করেন। ফলশ্রুতিতে, লর্ডসের ইতিহাসে চাচা-ভাতিজার অনার্স বোর্ডে অন্তর্ভুক্তির প্রথম ঘটনায় নিজেদেরকে জড়িয়ে রাখেন।

সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জনে ৪০০ রান সংগ্রহের অসম্ভব লক্ষ্যে পৌঁছতে টস জয়ে ব্যাটিংয়ে নামলে পূর্ববর্তী বছরগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলের ভিত রচনায় অগ্রসর হন। ১০০ বল মোকাবেলায় আটটি চারের সহায়তায় এ ইনিংসটি খেলেছিলেন। এটিই তাঁর ওডিআইয়ে প্রথম অর্ধ-শতক ছিল ও বিশ্বকাপে সর্বকনিষ্ঠ পাকিস্তানী ব্যাটসম্যান হিসেবে তিন অঙ্কের কোটা স্পর্শ করেছিলেন। দূর্ভাগ্যজনকভাবে সাময়িক ধাক্কা সামলে ইপ্সিত লক্ষ্যে পৌঁছুতে ব্যর্থ হলে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি শীর্ষ চারে প্রবেশ করতে পারেনি। ২০১৯ সালে টি২০আইয়ে প্রথম খেলেন।

২০২১-২২ মৌসুমে নিজ দেশে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ৪ মার্চ, ২০২২ তারিখে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। ১৫৭ ও ১১১* রান সংগ্রহ করেছিলেন। তাঁর জোড়া শতকের কল্যাণে খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

২০২৩-২৪ মৌসুমে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া সফরে যান। ২৬ ডিসেম্বর, ২০২৩ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ১০ ও ১২ রান সংগ্রহ করেছিলেন। তবে, প্রতিপক্ষীয় দলনেতা প্যাট কামিন্সের অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ৭৯ রানে জয় পেয়ে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

২০২৫-২৬ মৌসুমে নিজ দেশে এইডেন মার্করামের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ২০ অক্টোবর, ২০২৫ তারিখে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৭ ও ৯ রান সংগ্রহ করে উভয় ইনিংসে সায়মন হারমারের শিকারে পরিণত হয়েছিলেন। কেশব মহারাজের দূর্দান্ত অল-রাউন্ড কৃতিত্বে সফরকারীরা ৮ উইকেটে জয় পেলে সিরিজটি ড্র করতে সমর্থ হয়।

Similar Posts

  • | |

    মাইক ব্রিয়ার্লি

    ২৮ এপ্রিল, ১৯৪২ তারিখে মিডলসেক্সের হ্যারো এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, সাংবাদিক ও লেখক। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছেন। ‘ব্রিয়ার্স’ বা ‘স্কাগ’ ডাকনামে পরিচিতি পাওয়া মাইক ব্রিয়ার্লি ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার অধিকারী। এক পর্যায়ের ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পালন করেন। এ সময়ে তাঁর দক্ষ পরিচালনায়…

  • |

    ইলিয়াস সানি

    ১ জানুয়ারি, ১৯৮৬ তারিখে ঢাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংয়ে অভ্যস্ত। পাশাপাশি, সীমানা অঞ্চলে দক্ষ ফিল্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ২০১০-এর দশকে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। আধুনিক ধাঁচের ক্রিকেটার হিসেবে শুধুমাত্র একমূখী বোলিংয়ের দিকে ধাবিত হননি। কার্যকরী ব্যাটসম্যান হিসেবে যে কোন…

  • |

    মাহমুদুল হাসান জয়

    ১৩ নভেম্বর, ২০০০ তারিখে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। ২০২০-এর দশকের শুরু থেকে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে ক্রিকেট খেলেছেন। ২০২০-২১ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর বাংলাদেশী ক্রিকেটে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও গাজী গ্রুপ চট্টগ্রামের পক্ষে…

  • | |

    অ্যান্ড্রু গ্রীনউড

    ২০ আগস্ট, ১৮৪৭ তারিখে ইয়র্কশায়ারের কাউমস এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। এছাড়াও, ডিপ অঞ্চলে দূর্দান্ত ফিল্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ১৮৭০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। লড়াকু মানসিকতার অধিকারী ব্যাটসম্যান হিসেবে তাঁর বেশ সুনাম ছিল। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে…

  • |

    মোহাম্মদ ইরফান

    ৬ জুন, ১৯৮২ তারিখে পাঞ্জাবের গাগ্গু মান্ডি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। ২০১০-এর দশকে পাকিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দীর্ঘ ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার অধিকারী বামহাতি ফাস্ট বোলার। এখান থেকেই আরেক দীর্ঘদেহী বোলার মোহাম্মদ জাহিদের উত্থান ঘটে।…

  • |

    ডেনিস বেগবি

    ১২ ডিসেম্বর, ১৯১৪ তারিখে ট্রান্সভালের মিডেলবার্গ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে কার্যকর অফ-ব্রেক কিংবা লেগ-ব্রেক গুগলি বোলিংয়ে পারদর্শীতা প্রদর্শন করেছেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দ্রুতলয়ে রান সংগ্রহে বেশ তৎপরতা দেখাতেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ট্রান্সভালের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৩৩-৩৪ মৌসুম থেকে…