২২ এপ্রিল, ১৮৫১ তারিখে অস্ট্রেলিয়ার ফিটজরয় এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন তিনি। ১৮৮০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
মারকুটে ব্যাটসম্যান, পরিবর্তিত ফাস্ট বোলার ও দক্ষ ফিল্ডারের ভূমিকায় অবতীর্ণ হতেন। ১৮৭৫-৭৬ মৌসুম থেকে ১৮৮৪-৮৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ১৮৭৯-৮০ মৌসুমে মেলবোর্নে অনুষ্ঠিত ভিক্টোরিয়া বনাম নিউ সাউথ ওয়েলসের মধ্যকার খেলায় ৭৫ রান তুলে উভয় দলের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হন। এছাড়াও, ৫/৬৪ লাভ করেছিলেন।
১৮৮০ থেকে ১৮৮৪ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে মাত্র দুই টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৮৮০ সালে ওভালে ও ১৮৮৪ সালে ঐ দুই টেস্টে খেলেন। ১৮৮০ সালে বিলি মারডকের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ৬ সেপ্টেম্বর, ১৮৮০ তারিখে ওভালে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। জোই পালমার, জর্জ বোনর, জিম স্লাইট, পার্সি ম্যাকডোনেল, টম গ্রুব ও উইলিয়াম মোলের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। প্রথম প্রকৃত টেস্ট খেলার তৃতীয় দিনে বিলি মারডকের সাথে যোগ দেন। আটজন খেলোয়াড় বিদেয় নিলে ইনিংস পরাজয় এড়াতে আরও ৮৪ রানের দরকার ছিল। পূর্ববর্তী চার ইনিংসে মাত্র ১০ রান তুললেও এ পর্যায়ে ৩৩ রান তুলেন ও ডব্লিউ.এইচ. মোলের সাথে ৫২ রানের জুটি গড়েন। ৫৭ রানের জয়ের লক্ষ্যমাত্রায় স্বাগতিক দল ৩০ রান তুলতেই দলের অর্ধেক উইকেট খোঁয়ায়। তবে, ইংল্যান্ড দল প্রথমবারের মতো নিজ দেশে টেস্ট জয়ের সন্ধান পায়। সিরিজের একমাত্র টেস্টে স্বাগতিকরা ৫ উইকেটে জয়লাভ করে।
পুরো সফরে ঠিক ৯ গড়ে ১০৯ উইকেট পেয়েছিলেন। ইনভারকার্গিলে সাউথল্যান্ড দ্বাবিংশতিতম দলের বিপক্ষে এক ইনিংসে ৪৫ রান খরচায় এগারো উইকেট লাভ করেন।
এরপর, ১৮৮৩-৮৪ মৌসুমে মেলবোর্নে অস্ট্রেলীয় দলের সদস্যরূপে বাদ-বাকী দলের বিপক্ষে ৫০ রানের ইনিংস খেলেন। ১৮৮৪-৮৫ মৌসুমে নিজ দেশে আর্থার শ্রিউসবারি’র নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১২ ডিসেম্বর, ১৮৮৪ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৩ ও ১০ রান তুলেছিলেন ও কোন উইকেটের সন্ধান পাননি। পাশাপাশি একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৮ উইকেটে পরাজয়বরণ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
১৮৮৪-৮৫ মৌসুমে সর্বশেষ প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলেন। খেলাগুলো থেকে ১৫.৫৩ গড়ে ৪৬৬ রান ও ১৭.৮৫ গড়ে ৩৪ উইকেট দখল করেছিলেন। ব্যক্তিগত সেরা ৬/৫৭ লাভ করেন। পরবর্তীতে এটই তাঁর একমাত্র পাঁচ-উইকেট লাভের ঘটনা ছিল।
খেলোয়াড়ের চেয়ে দলের ব্যবস্থাপক হিসেবেই নিজেকে অধিক স্মরণীয় করে রেখেছেন। ১৮৮০ ও ১৮৮৪ সালে ডব্লিউ. এল. মারডকের অধিনায়কত্বে ইংল্যান্ড সফর করেন। এছাড়াও, ১৮৮২-৮৩ মৌসুমের শীতকালে অ্যাশেজ সিরিজ খেলতে আসা সম্মানীয় ইভো ব্লাইয়ের নেতৃত্বাধীন ইংরেজ দল অস্ট্রেলিয়া সফরে আসলেও তিনি এ দায়িত্বে ছিলেন।
৬ নভেম্বর, ১৯৩০ তারিখে ভিক্টোরিয়ার রিচমন্ড এলাকায় ৭৯ বছর ১৯৮ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
