২৭ মার্চ, ১৯১৪ তারিখে অকল্যান্ডের এলারস্লিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। দলে তিনি মূলতঃ লেগ-ব্রেক গুগলি বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৪০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
১৯৩৭-৩৮ মৌসুম থেকে ১৯৫৩-৫৪ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন। অকল্যান্ড দলের প্রতিনিধিত্ব করেছেন। তবে, ১৯৪৬ সালে নিউজিল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্টে অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন। প্রসঙ্গতঃ এটিই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে নিউজিল্যান্ডের টেস্টে প্রথম অংশগ্রহণ ছিল।
১৯৪৬-৪৭ মৌসুমে নিজ দেশে বিল ব্রাউনের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২৯ নভেম্বর, ১৯৪৬ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। ম্যাক অ্যান্ডারসন, গর্ডন রো, ডন ম্যাক্রে, লেন বাটারফিল্ড ও ভার্ডান স্কটের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ১ ও ৩ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ২/৩০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। চার-দিন নিয়ে গড়া ঐ টেস্টটি দুই দিনে শেষ হয়ে যায়। স্বাগতিক দল ৪২ ও ৫৪ রানে গুটিয়ে গেলে প্রতিপক্ষের কাছে ইনিংস ও ১০৩ রানে পরাভূত হয়।
৪ আগস্ট, ১৯৯৭ তারিখে ৮৩ বছর ১৩০ দিন বয়সে অকল্যান্ডে তাঁর দেহাবসান ঘটে।
