২৬ সেপ্টেম্বর, ১৯৩৫ তারিখে ল্যাঙ্কাশায়ারের উইদিংটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। মাঝারিসারিতে বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও লেগ-ব্রেক গুগলি বোলিংয়ে পারদর্শী তিনি। ১৯৬০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
বিদ্যালয় জীবনে অসাধারণ ক্রিকেটারের মর্যাদা পেয়েছিলেন। ১৯৫৪ থেকে ১৯৬৯ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ার ও ওয়ারউইকশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ল্যাঙ্কাশায়ারের পক্ষে শৌখিন খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। তবে, কমিটির হস্তক্ষেপ ও দর্শকদের সমালোচনায় দৃশ্যতঃ তাঁর খেলায় বিরূপ প্রভাব ফেলে।
১৯৫৯ সালে অধিনায়কের দায়িত্বে থেকে সফলতার সাথে দলকে পরিচালনা করেন। তবে, সমালোচকেরা তাঁর খেলায় অবদানের বিষয়ে সমালোচনায় মুখরিত হয়। বিশেষতঃ তাঁর লেগ-স্পিন বোলিং নজরে রাখা হয়। তাসত্ত্বেও, ইংল্যান্ড দলে খেলার জন্যে আমন্ত্রণ বার্তা পান। ভারত ও পাকিস্তান সফরে পর্যাপ্ত সফলতার স্বাক্ষর রাখেন। এরপরও ১৯৬২ সালে কাউন্টি দল থেকে স্থানচ্যূত হন। শৌখিন ও পেশাদার ক্রিকেটারের পার্থক্য ঘোচানোর ফলে ওয়ারউইকশায়ারে চলে যান। সেখানে দৃষ্টিনন্দন আগ্রাসী বামহাতি ব্যাটসম্যান হিসেবে নিজেকে উপস্থাপন করতে সচেষ্ট হন।
১৯৬০ থেকে ১৯৬৮ সময়কালে ইংল্যান্ডের পক্ষে সর্বমোট ৬৮ টেস্টে অংশ নিয়েছেন। ১৯৬০ সালে নিজ দেশে জ্যাকি ম্যাকগ্লিউ’র নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ৯ জুন, ১৯৬০ তারিখে বার্মিংহামে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। পিটার ওয়াকারের সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ০/২৬ ও ১/২৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ৫ ও ৪ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ১০০ রানে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
দক্ষিণ আফ্রিকা সফরে তুলনামূলকভাবে ভালো খেলেন। এরপর, অ্যাশেজ সফরে ৪১ গড়ে ৩২৮ রান তুলেন। সিডনিতে ২৫৫ বল মোকাবেলা করে ১৮৫ রান তুলেন। এ পর্যায়ে প্রথম উইকেটে জিওফ বয়কটের সাথে দ্রুতলয়ে ২৩৪ রানের জুটি গড়েন। অদ্যাবধি অ্যাশেজ টেস্টে যে-কোন ইংরেজের প্রথম দিনে সর্বোচ্চ রান সংগ্রহের মর্যাদা পাচ্ছে।
১৯৬১-৬২ মৌসুমে টেড ডেক্সটারের নেতৃত্বাধীন এমসিসি দলের সাথে ভারত গমন করেন। ১ ডিসেম্বর, ১৯৬১ তারিখে কানপুরে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৬৯* ও ১০ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৯৬৪ সালে নিজ দেশে বব সিম্পসনের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ১৩ আগস্ট, ১৯৬৪ তারিখে লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশগ্রহণ করেন। খেলায় তিনি ২৪ ও ২৯ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ০/২৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। দলের খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯৬৪-৬৫ মৌসুমে মাইক স্মিথের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা গমন করেন। ৪ ডিসেম্বর, ১৯৬৪ তারিখে ডারবানে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৭২ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৪৮ ও ০/৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ইনিংস ও ১০৪ রানে পরাভূত হলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
এরপর, ২৩ ডিসেম্বর, ১৯৬৪ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৯৭ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৩৩ ও ০/১২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে স্বাগতিকরা ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
একই সফরের ১ জানুয়ারি, ১৯৬৫ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি একবার ব্যাট হাতে নিয়ে ৫৮ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
১৯৬৫ সালে নিজ দেশে জন রিডের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ২৭ মে, ১৯৬৫ তারিখে বার্মিংহামে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার ছাঁপ রাখেন। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে আরসি মোৎজকে বিদেয় করে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা ছিল ৩/৫৪। খেলায় তিনি বল হাতে নিয়ে ২/৭ ও ৪/১৩২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ৩১ ও ৫১ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ৯ উইকেটে জয়লাভ করলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই বছর নিজ দেশে পিটার ফন ডার মারউই’র নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ৫ আগস্ট, ১৯৬৫ তারিখে নটিংহামে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। ব্যাট হাতে নিয়ে ৪১ ও ১ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৩৯ ও ০/২০ বোলিং বিশ্লেষণ গড়েছিলেন। খেলায় তাঁর দল ৯৪ রানে পরাজিত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
এরপর, ২৬ আগস্ট, ১৯৬৫ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ব্যাটিংয়ে নেমে ৪০ ও ২২ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৪৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯৬৫-৬৬ মৌসুমে মাইক স্মিথের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ২৮ জানুয়ারি, ১৯৬৬ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি ০ ও ১৯ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৩০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ইনিংস ও ৯ রানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে সমতা আনয়ণে সক্ষম হয়।
এরপর, ১১ ফেব্রুয়ারি, ১৯৬৬ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ১৭ ও ২০ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৬০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ‘বব কাউপারের টেস্ট’ নামে পরিচিত খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সিরিজটি ১-১ ব্যবধানে শেষ হয়।
১৯৬৬ সালে নিজ দেশে গ্যারি সোবার্সের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ৪ আগস্ট, ১৯৬৬ তারিখে লিডসে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি ৬ ও ৫৫ রান সংগ্রহ করেছিলেন। উভয় এছাড়াও, বল হাতে নিয়ে ১/৫৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, স্বাগতিকরা ইনিংস ও ৫৫ রানে পরাজিত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে যায়।
এরপর, ১৮ আগস্ট, ১৯৬৬ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৩৬ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/৪৯ ও ২/৭৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ইনিংস ও ৩৪ রানে জয় পেলেও ৩-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯৬৮ সালে নিজ দেশে বিল লরি’র নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ৬ জুন, ১৯৬৮ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্ট খেলেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ২০ ও ৪৬ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৫৬ ও ১/৩১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ১৫৯ রানে পরাভূত হলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
ড্রাইভ ও পুলে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। দূর্ভাগ্যবশতঃ ব্যবসায়ে মনোনিবেশ ঘটান ও টয়লেট সরঞ্জাম ব্যবসায় ঝুঁকে পড়েন। অংশগ্রহণকৃত টেস্টগুলো থেকে ৩৫.৩৯ গড়ে ১৪৯৫ রান পেয়েছেন।
বলকে তেমন বড় ধরনের বাঁক খাওয়াতে না পারলেও লেগ-স্পিন বোলিং করে ৪৩ গড়ে ৪২ উইকেটের সন্ধান পেয়েছেন। তবে, স্টিভেন লিচ উল্লেখ করেছেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ডগ রাইট বাদে যে-কোন ইংরেজ রিস্ট-স্পিনারের মধ্যে এটিই সর্বোচ্চ ছিল।
