২২ জুলাই, ১৯৩৭ তারিখে মিডলসেক্সের হ্যারো এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি বামহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
মজবুত গড়নের অধিকারী। দীর্ঘ দূরত্ব নিয়ে বোলিং করতেন। নিজের সেরা দিনগুলোয় বেশ বিপজ্জ্বনক হয়ে উঠতেন। শরীরের ঊর্ধ্বাংশ সামনে এনে বলে পেস আনয়ণ করতেন ও বলকে উভয় দিক দিয়েই সুইং করানোয় সক্ষম ছিলেন। তবে, আঘাতের কারণে দলে নিজেকে নিয়মিতভাবে অংশগ্রহণ করা থেকে বিরত রেখেছিলেন। ডিপ অঞ্চলে চমকপ্রদ ফিল্ডিং করতেন। এগারো নম্বর অবস্থানে ব্যাটিংয়ে নামতেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৬১ থেকে ১৯৭৫ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ১৯৬১ সালে মিডলসেক্সের পক্ষে অভিষেকের পূর্বে ওয়েম্বলির পক্ষে খেলতেন। ২৪২টি প্রথম-শ্রেণীর খেলা থেকে ২২.৩৯ গড়ে ৭৩৪ উইকেট দখল করেছেন। তন্মধ্যে, ১৯৬৬ সালে লর্ডসে ডার্বিশায়ারের বিপক্ষে ব্যক্তিগত সেরা ৮/৪৮ লাভ করেছিলেন। সীমিত-ওভারের ১২৪টি লিস্ট-এ খেলায় ১৮.৬৫ গড়ে ১৯২ উইকেট পেয়েছেন। ব্যক্তিগত সেরা ৬/৩৪ লাভ করেন।
১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ইংল্যান্ডের পক্ষে সব মিলিয়ে ১৫ টেস্টে অংশগ্রহণ করেছিলেন। ৩৫.০২ গড়ে ৪০ উইকেট পেয়েছিলেন। ১৯৬৩-৬৪ মৌসুমে মাইক স্মিথের নেতৃত্বাধীন এমসিসি দলের সাথে ভারত গমন করেন। ২১ জানুয়ারি, ১৯৬৪ তারিখে ব্রাবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। জেফ জোন্স ও জিমি বিঙ্কসের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি একবার ব্যাট হাতে নিয়ে ৩২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/৬৬ ও ২/৪৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৯৬৪ সালে নিজ দেশে বব সিম্পসনের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ১৩ আগস্ট, ১৯৬৪ তারিখে লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশগ্রহণ করেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে শূন্য রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৬৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। দলের খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯৬৪-৬৫ মৌসুমে মাইক স্মিথের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা গমন করেন। ৪ ডিসেম্বর, ১৯৬৪ তারিখে ডারবানে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ব্যাট হাতে নিয়ে মাঠে নামার সুযোগ পাননি। তবে, বল হাতে নিয়ে ১/১৯ ও ১/৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করানোসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ইনিংস ও ১০৪ রানে পরাভূত হলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
এরপর, ২৩ ডিসেম্বর, ১৯৬৪ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে পিটার পোলকের বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৬৬ ও ০/৪৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে স্বাগতিকরা ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
একই সফরের ১ জানুয়ারি, ১৯৬৫ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ০/১৩৩ ও ১/১৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাট হাতে নিয়ে শূন্য রানে অপরাজিত ছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
১৯৭২ সালে নিজ দেশে ইয়ান চ্যাপেলের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২২ জুন, ১৯৭২ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাটিংয়ে নেমে ৪* ও ১৯ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৮৭ ও ১/২৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ঐ খেলায় স্বাগতিকরা ৮ উইকেটে পরাজয়বরণ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ১-১ ব্যবধানে সিরিজে সমতায় চলে আসে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
অবসর গ্রহণের পূর্বে ওয়েন ড্যানিয়েলকে প্রথম একাদশে নিয়ে আসতে ভূমিকা রাখেন।
