১০ মার্চ, ১৯২৮ তারিখে সমারসেটের বেডমিনস্টার এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও ফুটবলার ছিলেন। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করতে পারতেন। ১৯৫০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
সহজাত প্রকৃতির খেলোয়াড় হিসেবে বলে সপাটে আঘাত হানতেন, বোলিং করতেন, ক্যাচ নিতেন; সর্বোপরী বলে খুব সহজেই লাথি মারতেন। শৈশবকালেই তাঁর মাঝে ক্রীড়া প্রতিভা লক্ষ্য করা যায়। পিতা উইলিয়াম মিল্টন ক্লাব ক্রিকেটার ছিলেন ও স্বীয় সন্তানের মাঝে এ খেলা ছড়িয়ে দেন। কোদাম গ্রামার স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক ও ক্রিকেটে দক্ষ বার্ট ক্রু’র তত্ত্বাবধানে নিজেকে শাণিত করেন। ক্রিকেট, ফুটবল ও রাগবি দলের অধিনায়কত্ব করেছেন।
ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট ও ফুটবল – উভয় খেলায় সর্বশেষ খেলোয়াড় হিসেবে অংশগ্রহণের কৃতিত্বের অধিকারী হন। ফুটবলে ইংল্যান্ডের পক্ষে উইঙ্গার অবস্থানে খেলেছেন। তবে, কোন ধরনের খেলাতেই সফলতার সন্ধান পাননি। যদি তিনি ক্রিকেট খেলাকে অগ্রাধিকার দিতেন তাহলে ১৯৫০-এর দশকে শূন্যতা পূরণে বেশ এগিয়ে থাকতেন। ১৯৪৮ থেকে ১৯৭৪ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে গ্লুচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করেছেন।
১৯৫৮ থেকে ১৯৫৯ সময়কালে সব মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে ছয়টিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৫৮ সালে নিজ দেশে জন রিডের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। তবে, সফরকারীরা একেবারেই খেলার বাইরে ছিল। ৩ জুলাই, ১৯৫৮ তারিখে লিডসের হেডিংলিতে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। দূর্দান্ত অল-রাউন্ড ক্রীড়াবিদের পরিচয় দিয়ে দলের একমাত্র ইনিংসে নিজস্ব প্রথম শতরানের সন্ধান পান। এরফলে, ১৮৮০ সালে ডব্লিউজি গ্রেসের পর গ্লুচেস্টারশায়ারের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেকে শতরান করার কৃতিত্ব অর্জন করেন। এটিই তাঁর একমাত্র টেস্ট শতক ছিল। ওয়ারউইকশায়ারের এমজেকে স্মিথের (৩) সাথে ইনিংস উদ্বোধনে নামেন। তিনি ১০৪ রানে অপরাজিত ছিলেন। ঐ খেলায় ইংল্যান্ড দল ইনিংস ও ৭১ রানে জয় পেয়েছিল। স্বাগতিকরা মাত্র দুই উইকেট খুঁইয়েছিল। এরফলে, পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।
এরপর, আরও পাঁচ টেস্টে অংশ নেয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সড়ে যান। ১৯৫৮-৫৯ মৌসুমের শীতকালে পিটার মে’র নেতৃত্বাধীন এমসিসি দলের সাথে অস্ট্রেলিয়া সফরে দূর্বলমানের ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। ৫ ডিসেম্বর, ১৯৫৮ তারিখে ব্রিসবেনে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৫ ও ১৭ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্বাগতিকরা ৮ উইকেটে জয় পেলে সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ৯ জানুয়ারি, ১৯৫৯ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি উভয় ইনিংসে ৮ রান করে তুলেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও পূর্বের দুই টেস্টে পরাজয়বরণ করলে সফরকারী পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
১৯৫৯ সালে নিজ দেশে দত্তা গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন ও তিন টেস্ট খেলেন। ৪ জুন, ১৯৫৯ তারিখে নটিংহামে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৯ রান সংগ্রহ করেছিলেন। ইনিংস ও ৫৯ রানে জয় পেলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
এরপর, ১৮ জুন, ১৯৫৯ তারিখে লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। তেমন সুবিধে করতে পারেননি। খেলায় তিনি ব্যাটিংয়ে নেমে ১৪ ও ৩ রান সংগ্রহ করে উভয় ইনিংসে রামাকান্ত দেশাইয়ের বলে বিদেয় নিয়েছিলেন। ঐ টেস্টে সফরকারীরা ৮ উইকেটে পরাভূত হলে ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।
ওয়েম্বলিতে অস্ট্রিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া খেলায় অংশ নেন। পরবর্তী বছর উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন।
২৫ এপ্রিল, ২০০৭ তারিখে ব্রিস্টলে ৭৯ বছর ৪৬ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
