২৫ মার্চ, ১৮৭৯ তারিখে ইয়র্কশায়ারের বলস্টারস্টোন এলাকায় জন্মগ্রহণকারী শৌখিন ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে স্লো বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন। ১৯২০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
নিজের সময়কালে অন্যতম সেরা শৌখিন ধীরগতির ডানহাতি বোলার ছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলেছেন। ১৮৯৯ থেকে ১৯২৩ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন।
রাগবিতে অধ্যয়ন করেছেন। ১৮৯৫ সাল থেকে তিন বছর প্রথম একাদশে খেলেন। ১৮৯৭ সালে অধিনায়কের দায়িত্ব পালনকালীন ব্যাটিং ও বোলিং – উভয় বিভাগেই শীর্ষস্থানে ছিলেন। ব্যক্তিগত সর্বোচ্চ ২০৬ রানের অপরাজিত ইনিংসসহ ৫১.১১ গড়ে রান সংগ্রহ করেন এবং ১৪.৯৩ গড়ে ৩১ উইকেট দখল করেছিলেন। কেমব্রিজ থেকে ব্লু লাভের পূর্বে ১৮৯৯ থেকে ১৯০২ সাল পর্যন্ত অক্সফোর্ডের বিপক্ষে চার খেলায় অংশ নিয়েছিলেন। এ. জে. ওয়েব একাদশের সদস্যরূপে নিজ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে শতক হাঁকান। ১৯০১ সালে বিশ্ববিদ্যালয়ের খেলায় ১১৮ ও ২৭ রান সংগ্রহের পাশাপাশি ৫/৭১ ও ২/৩৮ লাভ করেন। ১৯০২ সালে লাইট ব্লুজের অধিনায়কের দায়িত্ব পালনকালে ৫/২৩ ও ৩/৬৬ নিয়ে দলের পাঁচ উইকেটের বিজয়ে অমূল্য ভূমিকা পালন করেন।
১৯১৯ সালে স্কারবোরায় জেন্টলম্যানের সদস্যরূপে প্লেয়ার্সের বিপক্ষে হ্যাট্রিক লাভ করেন। ১৯২০ সালে বেশ সফলতার স্বাক্ষর রেখেছিলেন। এ মৌসুমে ১৩.৮৪ গড়ে ৬৪ উইকেট দখল করে ইংরেজদের বোলিং গড়ে চতুর্থ স্থানে অবস্থান করেন। এরফলে, পরবর্তী শীতকালে জে. ডব্লিউ. এইচ. টি. ডগলাসের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমনার্থে ঠাঁই পান।
১৯২২ সালে ব্রাডফোর্ডে মিডলসেক্সের বিপক্ষে ব্যক্তিগত সেরা সফলতার স্বাক্ষর রাখেন। দ্বিতীয় ইনিংসে ৪৪ ওভার বোলিং করে ২২ মেইডেন দিয়ে ৬/৬২ লাভ করেন। ইয়র্কশায়ারের পক্ষে শেষ উইকেটে এ. ওয়াডিংটনের সাথে ৫৩ রানের জুটি গড়েন। তবে, সকল চড়াই-উৎরাই পেরিয়ে মিডলসেক্স দল চার রানের নাটকীয় জয় পায়।
১৯২১ সালে ইংল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯২০-২১ মৌসুমে জে. ডব্লিউ. এইচ. টি. ডগলাসের নেতৃত্বাধীন এমসিসি দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। ২৫ ফেব্রুয়ারি, ১৯২১ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলেন। খেলায় তিনি উভয় ইনিংসে ৫ রান করে সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/২৮ ও ১/৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশ ছিল।
তবে, নিজ দেশের দ্য ডেইলি এক্সপ্রেসে ক্যাবল বার্তা প্রেরণের বিষয়টি উইজডেনে প্রকাশিত হলে মে মাসে মেরিলেবোন ক্লাবের সাধারণ সভায় কোন ধরনের প্রতিবেদন প্রকাশের পূর্বে অবশ্যই কর্তৃপক্ষকে অবগত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
সবগুলো প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ২১.৬৬ গড়ে ৩৮৫ উইকেট ও ১৮.৯৪ গড়ে ৩০৩৩ রান তুলেছিলেন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর কোচিং জগতের দিকে ধাবিত হন। ২১ জুলাই, ১৯৫৭ তারিখে হ্যাম্পশায়ারের উইনচেস্টার এলাকায় ৭৮ বছর ১১৮ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
