৯ সেপ্টেম্বর, ২০০২ তারিখে বাগলানে জন্মগ্রহণকারী আফগান ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ফাস্ট বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। আফগানিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
২০১৮-১৯ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আফগান ক্রিকেটে অ্যামো রিজিওন ও কুন্দুজ প্রভিন্সের প্রতিনিধিত্ব করেছেন। ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে আমানুল্লায় কুন্দুজের সদস্যরূপে খোস্ত প্রভিন্সের বিপক্ষে খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
২০২৩ সাল থেকে আফগানিস্তানের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০২৩-২৪ মৌসুমে হাশমতউল্লাহ শাহীদি’র নেতৃত্বাধীন আফগান দলের সাথে শ্রীলঙ্কা গমন করেন। ২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে কলম্বোয় (এসএসসি) অনুষ্ঠিত স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। নূর আলী জাদরান, নাভিদ জাদরান ও জিয়া-উর-রেহমানের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ০ ও ২ রান সংগ্রহসহ ৫৭ রান খরচায় কোন উইকেট পাননি। তবে, প্রভাত জয়সুরিয়া’র অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে ঐ খেলায় স্বাগতিক দলের কাছে ১০ উইকেটে পরাজয়বরণ করে।
২০২৬ সালে হাশমতউল্লাহ শাহীদি’র নেতৃত্বাধীন আফগান দলের সদস্যরূপে ভারত গমন করেন। ৬ জুন, ২০২৬ তারিখে নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। খেলায় তিনি উভয় ইনিংসে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৬/১৪০৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা অভিষেক ঘটা মানব সুতারের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে ইনিংস ও ৩০০ রানে জয়লাভ করে।
