২৩ অক্টোবর, ১৯৩৬ তারিখে ওয়েলিংটনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে বোলিংয়ে দক্ষ ছিলেন। ১৯৬০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন ও কিউই দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।
কোনরূপ চেষ্টা ব্যতিরেকেই স্ট্রোক খেলতেন। শক্ত মজবুত গড়নের অধিকারী না হলেও দারুণ সময়জ্ঞানের অধিকারী ছিলেন। ১৯৫৫-৫৬ মৌসুম থেকে ১৯৭০-৭১ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া পর্যায়ের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ওয়েলিংটনের প্রতিনিধিত্ব করেছেন।
১৯৬৩ থেকে ১৯৬৮ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে সর্বমোট ২১ টেস্টে অংশ নিয়েছিলেন। তবে, কখনো বিজয়ী দলের সদস্য হতে পারেননি। এছাড়াও, এ সময়ে নিউজিল্যান্ড দলকে তিন টেস্টে নেতৃত্ব দিয়েছেন।
১৯৬২-৬৩ মৌসুমে নিজ দেশে টেড ডেক্সটারের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৩ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্রায়ান ইলের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ২৪ ও ২ রানের ইনিংস খেলেন। সফরকারীরা ইনিংস ও ২১৫ রানে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। এ সিরিজে ১১০ রান তুলেছিলেন।
একই সফরের ১ মার্চ, ১৯৬৩ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সন্ধান পান। দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ২৪ রান অতিক্রম করেন। ব্যাট হাতে নিয়ে ৪ ও ৩৬ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ইনিংস ও ৪৭ রানে পরাজিত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
এরপর, ১৫ মার্চ, ১৯৬৩ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। আবারও ব্যক্তিগত সফলতার সন্ধান পান। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৩৬ রান অতিক্রম করেন। ব্যাট হাতে নিয়ে ৪৪ ও ০ রান সংগ্রহ করেছিলেন। সফরকারীরা ৭ উইকেটে জয় পেলে ৩-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
তবে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ খেলেন। শতক ও অর্ধ-শতক হাঁকান। ধারাবাহিক ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ পাকিস্তান ও ভারত গমনের সুযোগ পান। তন্মধ্যে, লাহোরে নিজস্ব দ্বিতীয় শতরানের ইনিংস খেলেন।
১৯৬৩-৬৪ মৌসুমে নিজ দেশে ট্রেভর গডার্ডের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ২১ ফেব্রুয়ারি, ১৯৬৪ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সাথে নিজেকে জড়ান। প্রথম ইনিংসে ৪৪ রানে পৌঁছানোকালে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ রানের সমকক্ষ হন। ৪৪ ও ০ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
এরপর, ২৮ ফেব্রুয়ারি, ১৯৬৪ তারিখে ডুনেডিনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৪৪ রান অতিক্রম করেন। খেলায় তিনি ৫২ ও ১১ রান সংগ্রহ করে উভয় ইনিংসে ট্রেভর গডার্ডের শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ১৩ মার্চ, ১৯৬৪ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। কয়েকটি ব্যক্তিগত সাফল্যের সাথে নিজেকে যুক্ত করেন। প্রথম ইনিংসে ৫৩ রানে পৌঁছানোকালে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ রান অতিক্রম করেন। এছাড়াও, নিজস্ব প্রথম টেস্ট শতক হাঁকান। এ পর্যায়ে ৩৪৫ মিনিট ক্রিজে অবস্থান করে ২২টি চারের সহায়তায় শতরান করেন। চতুর্থ উইকেটে নোয়েল ম্যাকগ্রিগরের সাথে ১৭১ রানের জুটি গড়ে দ্বি-পক্ষীয় রেকর্ড গড়েন। খেলায় তিনি ১৩৮ ও ১৯ রান সংগ্রহ করেছিলেন। পাশাপাশি, তিনটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় শেষ হয়। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার নিষেধাজ্ঞার কবলে পড়ার পূর্বে এটিই নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সর্বশেষ খেলা ছিল।
১৯৬৪-৬৫ মৌসুমে হানিফ মোহাম্মদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। ১২ ফেব্রুয়ারি, ১৯৬৫ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার স্বাক্ষর রাখেন। প্রথম ইনিংসে ৪৪ রানে পৌঁছানোকালে টেস্টে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। এ পর্যায়ে দলের সংগ্রহ ৩৫/২ থাকাকালে রিটায়ার্ড হার্ট হন ও ১১২/৬ থাকাকালে পুণরায় মাঠে ফিরে আসেন। ঐ খেলায় তিনি ৪৬ ও ৭* রান তুলেছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় শেষ হয়।
একই মৌসুমে জন রিডের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে প্রথমবারের মতো ভারত সফরে যান। ২ মার্চ, ১৯৬৫ তারিখে মাদ্রাজে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে স্বাগতিক ভারত দলের বিপক্ষে খেলেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৩০ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৯৬৫ সালে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। ঐ বছর জন রিডের নেতৃত্বাধীন কিউই দলের অন্যতম সদস্যরূপে ইংল্যান্ড সফরে যান। শুরুটা দারুণ করলেও বড় অঙ্কের সন্ধান পেতে পারেননি। তিন-টেস্ট নিয়ে গড়া ঐ সিরিজে সর্বোচ্চ ৭২ রান তুলেছিলেন। ২৭ মে, ১৯৬৫ তারিখে বার্মিংহামে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৪ ও ২ রান সংগ্রহ করেছিলেন। সফরকারীরা ৯ উইকেটে পরাজিত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
তবে, একই প্রতিপক্ষের বিপক্ষে ফিরত সফরে নিজ দেশে চার ঘণ্টারও কম সময় নিয়ে ১১৪ রান করেছিলেন। এরপর থেকে তাঁর খেলার মান পড়তির দিকে চলে যেতে থাকে।
জন রিডের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব লাভ করেন। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেন। এছাড়াও, ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অধিনায়কত্ব করেছিলেন।
১৯৬৫-৬৬ মৌসুমে নিজ দেশে মাইক স্মিথের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১১ মার্চ, ১৯৬৬ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার স্বাক্ষর রাখেন। অধিনায়কের দায়িত্বে থেকে প্রথম ইনিংসে ১৫ রানে পৌঁছানোকালে টেস্টে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। ব্যাট হাতে ১১৪ ও ৯ রান সংগ্রহ করেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় শেষ হয়।
১৯৬৭-৬৮ মৌসুমে নিজ দেশে মনসুর আলী খান পতৌদি’র নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ৭ মার্চ, ১৯৬৮ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ২০ ও ১২ রান সংগ্রহ করেছিলেন। সফরকারীরা ২৭২ রানে জয় পেলে ৩-১ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
প্রথম-শ্রেণীর ক্রিকেটে ছয়টি শতরানের ইনিংস খেলেছেন। তন্মধ্যে, তিনটি করেছেন জাতীয় দলের সদস্যরূপে। এছাড়াও, নিজ দেশে নিউজিল্যান্ডের পক্ষে টেস্টে তৎকালীন সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৮ রানের ইনিংস উপহার দেন। ব্রিটিশ ক্রিকেট সাংবাদিক ক্রিস্টোফার মার্টিন-জেনকিন্স তাঁর সম্পর্কে মন্তব্য করেন যে, ‘পরিপাটি চুল ও নিউজিল্যান্ডের অন্যতম খর্বাকায় ক্রিকেটার হিসেবে তিনি বেশ রক্ষণাত্মক ব্যাটিংশৈলীর অধিকারী ছিলেন। প্রায়শঃই ডানহাতি ব্যাটসম্যান হিসেবে অসম্ভব দৃঢ়তা ও উজ্জ্বীবনী শক্তিতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন ও কভার অঞ্চলে দৃষ্টিনন্দন ফিল্ডিংয়ে অগ্রসর হতেন।’
১৯৬৪ সালে নিউজিল্যান্ড ক্রিকেট অ্যালমেনাক কর্তৃক বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। ২০১০ সালে নিউজিল্যান্ড প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ছিলেন। ২০১৬ সালে রাণীর জন্মদিনের সম্মাননায় ক্রিকেটে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মেম্বার অব দ্য নিউজিল্যান্ড অর্ডার অব মেরিট লাভ করেন। ১০ জুলাই, ২০২২ তারিখে অকল্যান্ডে ৮৫ বছর ২৬০ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
