২১ জুন, ১৯৩৮ তারিখে ট্রান্সভালের প্রিটোরিয়ায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৬০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।
বেশ চাতুর্য্যতার সাথে পেসে ভিন্নতা আনয়ণসহ স্লিপ বরাবর বলকে বাঁক খাওয়াতেন। ১৯৫৭-৫৮ মৌসুম থেকে ১৯৭১-৭২ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নর্থ ইস্টার্ন ট্রান্সভালের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৫৭-৫৮ মৌসুমে নর্থ ইস্টার্ন ট্রান্সভালের সাথে প্রথমবারের মতো প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলতে নামেন। পরের মৌসুমে কারি কাপে মাত্র সাত খেলা থেকে ১০.৫৩ গড়ে ৬৩ উইকেট লাভের কৃতিত্বের অধিকারী হন। ফলশ্রুতিতে, দেশের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষিত হন। ঐ মৌসুমে গ্রিকুয়াল্যান্ড ওয়েস্টের বিপক্ষে ৪৯ রান খরচায় ১৫ উইকেট দখল করেন। তন্মধ্যে, প্রথম ইনিংসে ব্যক্তিগত সেরা ৯/২৩ লাভ করেন।
পরবর্তী মৌসুমেও একই ধারার ক্রীড়াশৈলী প্রদর্শনে অগ্রসর হয়েছিলেন। দূর্ভাগ্যবশতঃ ১৯৬০ সালের ইংল্যান্ড সফর করা থেকে উপেক্ষিত হন। তাসত্ত্বেও, ১৯৬১ সালে ফেজেলা দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেছিলেন।
১৯৬৫ সালে দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। সবগুলো টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। ঐ বছর পিটার ফন ডার মারউই’র নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ২২ জুলাই, ১৯৬৫ তারিখে লর্ডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। রিচার্ড ডামব্রিল ও আলী বাখেরের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। পিটার পোলকের সাথে নতুন বল নিয়ে বোলিং আক্রমণ কার্য পরিচালনায় অগ্রসর হন। খেলায় তিনি ২/৬৫ ও ০/২৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ৩৩ ও ০ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় অগ্রসর হতে থাকে।
এরপর, ৫ আগস্ট, ১৯৬৫ তারিখে নটিংহামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। ব্যাট হাতে নিয়ে ১০ ও ১৮ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে ডেভিড লার্টারের শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৬০ ও ১/৫৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাসত্ত্বেও খেলায় তাঁর দল ৯৪ রানে জয়লাভ করলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
একই সফরের ২৬ আগস্ট, ১৯৬৫ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ২/৫৬ ও ১/৭৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাটিংয়ে নেমে ০ ও ৪ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
এ সফরে ৪২.১২ গড়ে আট উইকেট নিয়ে দলের ১-০ ব্যবধানে সিরিজ বিজয়ে ভূমিকা রাখেন। সামগ্রিকভাবে এ সফরে ২৪.৭৮ গড়ে ৩৩ উইকেট দখল করেন। তবে, কোন ইনিংসেই তিনের অধিক উইকেট সংগ্রহ করতে পারেননি। তবে, শুরুরদিকের সফলতা পরবর্তীতে আর ধরে রাখতে পারেননি। তাসত্ত্বেও, ১৯৭১-৭২ মৌসুম পর্যন্ত খেলা চালিয়ে যেতে থাকেন। সব মিলিয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ২০.৩৬ গড়ে ৩৯৯ উইকেট দখল করেছিলেন।
ক্রিকেটের বাইরে ফুটবল খেলায় দক্ষ ছিলেন। পেশাদারী পর্যায়ে ন্যাশনাল ফুটবল লীগে আর্কাডিয়ার পক্ষে খেলেছেন। ১৯৯৩ সাল থেকে নর্দার্নস ক্রিকেট ইউনিয়নের সম্মানসূচক সদস্যের মর্যাদা লাভ করেছিলেন। দীর্ঘদিন মলদ্বারের সমস্যায় ভুগছিলেন। অতঃপর, অস্ত্রোপচার শেষে প্রিটরোয়াভিত্তিক ইউনিটাস হাসপাতালে ১৪ মে, ২০০৬ তারিখে জোহানেসবার্গে ৬৭ বছর ৩২৭ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
