২১ জানুয়ারি, ১৮৬৫ তারিখে সারের কিংস্টন-আপোন-টেমস এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। এছাড়াও, ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাশাপাশি, স্লিপ অঞ্চলে দূর্দান্ত ফিল্ডিং করতেন। ১৮৯০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
১৮৯০-এর দশক জুড়ে শক্তিধর সারে দলের সক্রিয় সদস্য ছিলেন। নিজের সেরা দিনে ধ্রুপদীশৈলীর ব্যাটিং করতেন। পিছনের পায়ে ভর রেখে মুক্তভাবে সামনে এসে ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন। স্লিপ অঞ্চলে দণ্ডায়মান থেকে নিজেকে জর্জ লোহমানের যোগ্য উত্তরসূরীতে পরিণত করেছিলেন। ১৮৮৬ থেকে ১৯০৩ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সারে দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কিম্বার্লী ও লন্ডন কাউন্টির পক্ষে খেলেছেন।
শুরুটা ধীরলয়ে যাত্রা শুরু করেন। শক্তিধর প্রথম একাদশে ঠাঁই পেতে তাঁকে বেশ হিমশিম খেতে হয়। তবে, এক পর্যায়ে ১৮৯১ থেকে ১৯০২ সালে নিয়মিত সদস্যের মর্যাদা পান ও সারের প্রথিতযশা ব্যাটসম্যান হিসেবে যথেষ্ট সুনাম কুড়ান। ১৮৯৪ সালে ৩৮.৯০ গড়ে ১৪৯১ রান তুলে সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হন। এছাড়াও, ফাস্ট-মিডিয়াম বোলিং করে দলে অপূর্ব ভূমিকা রাখতেন। বয়সের সাথে সাথে নিজেকে পরিপক্ক করে তুলেন। ১৮৯৯ সালে ১০৫ উইকেট দখল করেন। ওভালে সারের পক্ষে খেলে দলের আটটি চ্যাম্পিয়নশীপ শিরোপার সাথে নিজেকে যুক্ত করেন। এছাড়াও, ল্যাঙ্কাশায়ার ও নটিংহ্যামশায়ারের সাথে যৌথভাবে শিরোপা বিজয়ে অংশ নেন।
১৮৯৩ থেকে ১৮৯৯ সময়কালে ইংল্যান্ডের পক্ষে সাতটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৮৯৩ সালে নিজ দেশে জ্যাক ব্ল্যাকহামের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২৪ আগস্ট, ১৮৯৩ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। টম রিচার্ডসনের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ০/১৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ১১ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।
১৮৯৪-৯৫ মৌসুমে ড্রিউয়ে স্টডার্টের নেতৃত্বাধীন দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমনের সুযোগ পান। পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজের সবকটিতেই তাঁর অংশগ্রহণ ছিল। তবে, ব্যক্তিগতভাবে তেমন উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।
১ ফেব্রুয়ারি, ১৮৯৫ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১ ও ১৭ রান সংগ্রহ করে উভয় ইনিংসে চার্লি টার্নারের শিকারে পরিণত হয়েছিলেন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ইনিংস ও ১৪৭ রানে জয় পেলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-২ ব্যবধানে সমতায় আনতে সমর্থ হয়।
১৮৯৮ সালে ব্যাট হাতে আরেকটি সেরা মৌসুম অতিবাহিত করেন। টম হেওয়ার্ড ও ববি অ্যাবেলকে নিয়ে সারের ব্যাটিং ভিত্তি আনয়ণে সচেষ্ট হন। ১৮৯৯ সালে বল হাতে নিয়েও স্মরণীয় ভূমিকা রাখেন। ফলশ্রুতিতে ১৭ জুলাই, ১৮৯৯ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আরও একবার টেস্ট খেলার জন্যে মনোনীত হন। কিন্তু, উচ্চস্তরের ক্রিকেটে নিজেকে তেমন মেলে ধরতে পারেননি। ১৮৯৯ সালে নিজ দেশে জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ২০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। এছাড়াও, ০/১৮ ও ০/৩৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ে পরিণত হলেও সফরকারীরা ১-০ ব্যবধান এগিয়ে যায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
প্রথম-শ্রেণীর ক্রিকেটে ১৩২২৮ রান ও ৫৪৪ উইকেট দখল করেছিলেন। ১৯০৩ সালে তাঁর খেলার মান দ্রুত নিচেরদিকে চলে যেতে থাকলে সর্বশেষ খেলেন। ১৮৯৫ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন।
১ জুলাই, ১৯৩৫ তারিখে সারের রিচমন্ড এলাকায় চরম দারিদ্র্যতার মধ্য দিয়ে ৭০ বছর ১৬১ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
