২৩ ডিসেম্বর, ১৯০৯ তারিখে ওতাগোর ওয়ামারু এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে খেলতেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, বামহাতে ব্যাটিংয়ে নামতেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
১৯৩০-৩১ মৌসুম থেকে ১৯৫২-৫৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড ও সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের প্রতিনিধিত্ব করেছেন। তন্মধ্যে, ১৯৩০-৩১ মৌসুম থেকে পরবর্তী ২১ বছর অকল্যান্ড দলের সদস্য ছিলেন। এরপর, সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পক্ষে এক মৌসুম খেলার পর ৪৩ বছর বয়সে অবসর গ্রহণ করেন।
১৯৩২ থেকে ১৯৪৬ সময়কালে সব মিলিয়ে নিউজিল্যান্ডের পক্ষে দুইটিমাত্র টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন। ১৯৩১-৩২ মৌসুমে নিজ দেশে জক ক্যামেরনের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ২৭ ফেব্রুয়ারি, ১৯৩২ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশগ্রহণের সুযোগ পান। স্মর্তব্য যে, নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার এটিই প্রথম টেস্ট ছিল। জ্যাক নিউম্যানের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ১০* ও ৭ রান সংগ্রহ করতে পেরেছিলেন। এরপর, বল হাতে নিয়ে ০/৭৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলায় স্বাগতিকরা ইনিংস ও ১২ রানে পরাভূত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
দীর্ঘ চৌদ্দ বছর পর দ্বিতীয় টেস্টে অংশ নেন। ১৯৪৫-৪৬ মৌসুমে নিজ দেশে বিল ব্রাউনের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২৯ মার্চ, ১৯৪৬ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টেস্টটিতে খেলেন। খেলায় তিনি উভয় ইনিংসে ১ রান করে অপরাজিত অবস্থায় মাঠ ছাড়েন। এছাড়াও, ০/৫১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ইনিংস ও ১৩৩ রানে পরাজিত হয় তাঁর দল। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। তবে, উভয় খেলাতেই তেমন সফলতা পাননি।
ক্রিকেটের পাশাপাশি জাতীয় পর্যায়ে শৌখিন মুষ্টিযোদ্ধা হিসেবে সুনাম কুড়িয়েছেন। ১৬ ফেব্রুয়ারি, ২০০৪ তারিখে ৯৪ বছর ৫৫ দিন বয়সে কুইন্সল্যান্ডের সাউথপোর্ট এলাকায় তাঁর দেহাবসান ঘটে। মৃত্যুকালীন প্রবীণতম টেস্ট খেলোয়াড়ের মর্যাদাপ্রাপ্ত হয়েছিলেন।
