|

টিম মারতাগ

২ আগস্ট, ১৯৮১ তারিখে লন্ডনের ল্যাম্বেথ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, নিচেরসারিতে বামহাতে ব্যাটিংয়ে নেমে থাকেন। ২০১০-এর দশকে আয়ারল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

‘ডায়াল এম’ ডাকনামে ভূষিত টিম মারতাগ ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার অধিকারী। পার্লিভিত্তিক জন ফিশারে অধ্যয়ন করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্স ও সারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ব্রিটিশ ইউনিভার্সিটিজের পক্ষে খেলেছেন। ২০০০ সাল থেকে প্রথম-শ্রেণীর ক্রিকেট জীবন চলমান রেখেছেন। এরপর থেকেই ইংরেজ ক্রিকেটের শীর্ষ খেলোয়াড়ে পরিণত করেন।

আয়ারল্যান্ড ও মিডলসেক্সের তারকা ব্যাটসম্যান এড জয়েসের পরামর্শক্রমে ২০১১ সালে দল পরিবর্তনে উৎসাহী হন। আইরিশ নাগরিকত্ব লাভের আবেদন করেন। অতঃপর, জানুয়ারি, ২০১২ সালে আইরিশ নাগরিকত্ব লাভের আবেদন মঞ্জুর হয়। লন্ডনে জন্মগ্রহণ করলেও ডাবলিনে পিতামহের জন্মগ্রহণের সুবাদে আয়ারল্যান্ডের খেলার সুযোগ পান। কয়েকমাস অপেক্ষার প্রহর গুণেন। ট্রেন্ট জনস্টনের অবসর গ্রহণ ও বয়েড র‍্যাঙ্কিনের ইংল্যান্ড দলে যুক্ত থাকার ফলে নিয়মিতভাবে খেলার সুযোগ পান। হঠাৎই আয়ারল্যান্ডের বোলিং আক্রমণের দায়ভারের সাথে জড়িত হয়ে পড়েন। খুব বেশী আন্তর্জাতিক ক্রিকেটে সফলতার স্বাক্ষর না রাখলেও ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে পরিসংখ্যানগত কারণে আইরিশ দল নির্বাচকমণ্ডলীর আস্থা অর্জনে সমর্থ হন।

কিছুটা দৌঁড়ে সুইং বোলিং করে থাকেন। দর্শনীয় না হলেও বেশ সজীবমানের বোলিংয়ের অধিকারী। তুলনামূলকভাবে বেশ ক্ষাণিকটা বয়স নিয়ে খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটিয়েছেন। অবশেষে ত্রিশের বয়সে এসে আয়ারল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করার সুযোগ পান।

লর্ডসে দলের পক্ষে খেললেও সারের বয়সভিত্তিক ক্রিকেটে অংশ নিয়ে অগ্রসর হন। ১৯৯৯ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় ইংল্যান্ডের সদস্য ছিলেন। এরপর, ২০০২ সালে ব্রিটিশ বিশ্ববিদ্যালয় দলের সদস্যরূপে শ্রীলঙ্কা গমন করেন।

সারে দলে স্থান করতে বেশ হিমশিম খান। ২০০৫ সালে লর্ডসে মিডলসেক্সের বিপক্ষে টি২০ প্রতিযোগিতার একটি খেলায় ৬/২৪ পান। তাসত্ত্বেও, খেলায় আরও অংশগ্রহণের প্রত্যাশায় ২০০৭ সালে নদীর উত্তর অংশ থেকে লর্ডসে চলে আসেন। সকল স্তরের ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ পান। ২০০৮ সালে সকল স্তরের ক্রিকেট থেকে ১০৪ উইকেট লাভ করেছিলেন ও কাউন্টি দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে তৎপর হন। বিস্ময়করভাবে ইংল্যান্ড ডেভেলপম্যান্ট স্কোয়াড থেকে উপেক্ষিত হন। তাসত্ত্বেও ২০ বছর বয়সে অ্যান্টিগুয়ায় অনুষ্ঠিত ২০/২০ প্রতিযোগিতায় মিডলসেক্সের সদস্যরূপে নিজেকে পরিশীলিত করার সুযোগ পান। ২০১১ সালে স্টিভেন ফিনের সাথে নতুন বল নিয়ে মিডলসেক্সের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন। ২০.৯৮ গড়ে ৮০ উইকেট পান ও ক্লাবকে দ্বিতীয় বিভাগ থেকে উত্তরণ ঘটান। তবে, ক্রমাগত ইংল্যান্ড দল থেকে উপেক্ষিত হচ্ছিলেন। ২০০১ সালে এনবিসি ডেনিস কম্পটন পুরস্কারে ভূষিত হন।

২০১২ সাল থেকে আয়ারল্যান্ডের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২৩ জুন, ২০১২ তারিখে বেলফাস্টে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেন। সেপ্টেম্বর, ২০১৩ সালে মালাহাইডে দশ হাজার দর্শকের সম্মুখে ইংল্যান্ডের বিপক্ষে ৩/৩৩ বোলিং পরিসংখ্যান গড়েছিলেন। আয়ারল্যান্ডের পক্ষে মূলতঃ সীমিত-ওভারের ক্রিকেট খেলায় অংশ নিতেন।

তবে, মিডলসেক্স দলে ক্রমাগত প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলতে বাধ্য হন। দলটির বোলিং আক্রমণে অন্যতম চালিকাশক্তি ছিলেন। কাউন্টি ক্রিকেটে দলের অন্যতম বিশ্বস্ত নতুন বল হাতে নিয়ে আক্রমণ কার্য পরিচালনা করে থাকেন। এছাড়াও, নিচেরসারিতে মারকুটে ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হন। ২০১৪ সালে চ্যাম্পিয়নশীপে মিডলসেক্সের পক্ষে আবারও শীর্ষ উইকেট শিকারীতে পরিণত হন। ৫৮ উইকেট পেয়েছিলেন। তন্মধ্যে, ডারহামের বিপক্ষে দশ উইকেট দখল করেন। ২০১৫ সালে আর্থিক সুবিধা গ্রহণের খেলার জন্যে মনোনীত হন ও ঐ মৌসুমে ৫০০ প্রথম-শ্রেণীর উইকেট পান। ২০১৬ সালে চ্যাম্পিয়নশীপের শিরোপা বিজয়ী দলের সদস্য ছিলেন। অতঃপর, ২০১৮ সাল পর্যন্ত পুণরায় দলের সাথে চুক্তিবদ্ধ হন।

২০১৪ সালে কাউন্টি ক্রিকেটে দূর্দান্ত খেলার স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় আয়ারল্যান্ড দলে অন্তর্ভুক্ত হন। কিন্তু, জানুয়ারিতে দূর্ভাগ্যজনকভাবে দুবাইয়ে প্রশিক্ষণ চলাকালীন পা ভেঙ্গে ফেলেন। এরফলে, বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের স্বপ্ন ভেঙ্গে যায় ও ম্যাক্স সোরেনসেনকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়। এছাড়াও, ২০১৬ ভারতে অনুষ্ঠিত বিশ্ব টি২০ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হন। এ পর্যায়ে অবশ্য নিজ দোষে বঞ্চিত হয়েছিলেন। কেননা, ২০১৫ সালের শুরুতে টি২০ আন্তর্জাতিক থেকে নিজের অবসর গ্রহণের কথা ঘোষণা করেছিলেন।

চার বছর টি২০ খেলায় বিরত থাকার পর ১২ সেপ্টেম্বর, ২০২০ তারিখে লর্ডসে ভাইটালিটি ব্ল্যাস্ট প্রতিযোগিতায় মিডলসেক্স বনাম হ্যাম্পশায়ারের মধ্যকার খেলায় প্রথম অংশ নেন।

২০১৭-১৮ মৌসুমে নিজ দেশে সরফরাজ আহমদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। আয়ারল্যান্ডের ইতিহাসের উদ্বোধনী টেস্টে বয়েড র‌্যাঙ্কিন বাদে অন্য সকলের সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। ১১ মে, ২০১৮ তারিখে ডাবলিনের মালাহাইডে অনুষ্ঠিত খেলাটিতে সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৪/৪৫ ও ২/৫৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। উভয় ইনিংসে ৫ রান করে সংগ্রহ করতে পেরেছিলেন। ঐ টেস্টে তাঁর দল ৫ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছিল।

টেস্ট ক্রিকেটের ইতিহাসের একাদশ খেলোয়াড় হিসেবে ১১ নম্বরে মাঠে নেমে দল ১৭২ রানে গুটিয়ে গেলেও তিনি অপরাজিত ৫৪ রান তুলে শীর্ষ রান সংগ্রাহকে পরিণত হয়েছিলেন। ২০১৮-১৯ মৌসুমে দেরাদুন টেস্টে আফগানিস্তান দলের বিপক্ষে এ কৃতিত্বের পরিচয় দেন। তবে, প্রতিপক্ষীয় রহমত শাহের অনবদ্য ব্যাটিংয়ের কারণে তাঁর দল ৭ উইকেটে পরাজিত হয়।

ক্রিকেটের স্বর্গভূমি লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক খেলায় অংশ নেয়ার পনেরো বছর পর ২৪ জুলাই, ২০১৯ তারিখে আয়ারল্যান্ডের পক্ষে খেলে পাঁচ-উইকেট দখল করেন ও নিজেকে লর্ডস অনার্স বোর্ডে চিত্রিত করেন। ২০১৯ সালে উইলিয়াম পোর্টারফিল্ডের নেতৃত্বাধীন আইরিশ দলের সদস্যরূপে ইংল্যান্ড সফরে যান। সবগুলো উইকেটই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের উদ্বোধনী টেস্টের ও সবমিলিয়ে আয়ারল্যান্ডের তৃতীয় টেস্টের প্রথম অধিবেশনে লাভ করেন। রোরি বার্নস, জেসন রয়, জনি বেয়ারস্টো, মঈন আলীক্রিস উকস তাঁর শিকারে পরিণত হন। ৫/১৩ নিয়ে মধ্যাহ্নভোজনের পূর্বেই ইংল্যান্ড দলকে মাত্র ৮৫ রানে গুটিয়ে দিতে বিরাট ভূমিকা রাখেন। তাসত্ত্বেও জ্যাক লিচের অনবদ্য ব্যাটিংশৈলীর কল্যাণে ঐ টেস্টে তাঁর দল ১৪৩ রানে পরাজয়বরণ করেছিল। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

Similar Posts

  • | |

    জ্যাক ফিঙ্গলটন

    ২৮ এপ্রিল, ১৯০৮ তারিখে নিউ সাউথ ওয়েলসের ওয়াভার্লি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, সাংবাদিক ও ধারাভাষ্যকার ছিলেন। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৩০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ট্রাম কন্ডাক্টর জেমস ফিঙ্গলটন ও বেলিন্ডা মে দম্পতির ছয় সন্তানের মধ্যে তিনি তৃতীয়। ১৯১৩ সালে তাঁর পিতা নিউ সাউথ ওয়েলসের আইনসভায় ওয়াভার্লির…

  • |

    লেসলি গে

    ২৪ মার্চ, ১৮৭১ তারিখে সাসেক্সের ব্রাইটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও ফুটবলার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৮৯০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ার ও সমারসেট দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলেছেন। ১৮৯১ থেকে ১৯০৪ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন।…

  • | |

    আর্থার শ্রিউসবারি

    ১১ এপ্রিল, ১৮৫৬ তারিখে নটিংহ্যামশায়ারের নিউ লেন্টন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ও পেশাদার ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে বোলিং করতেন। ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। নটিংহামভিত্তিক পিপলস কলেজে অধ্যয়ন করেছেন। ১১ বছর বয়সে কলেজ বনাম হাই পেভম্যান্ট স্কুলের মধ্যকার ক্রিকেট খেলায় প্রথমবারের মতো অংশ নেন। ১৫ বছর বয়সে মিডো উইলো…

  • | | |

    জন ইনভেরারিটি

    ৩১ জানুয়ারি, ১৯৪৪ তারিখে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সুবিয়াকো এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, প্রশাসক ও কোচ। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৬২-৬৩ মৌসুম থেকে ১৯৮৪-৮৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে সরব ছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে সাউথ অস্ট্রেলিয়া ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার…

  • | |

    সরফরাজ আহমেদ

    ২২ মে, ১৯৮৭ তারিখে সিন্ধু প্রদেশের করাচীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলছেন। উইকেট-রক্ষণের পাশাপাশি ডানহাতে মাঝারিসারিতে ব্যাটিং করে থাকেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরের অংশ নিয়েছেন ও পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। সহজাত প্রকৃতির উইকেট-রক্ষক ছিলেন না। কেবলমাত্র আক্রমণাত্মক স্ট্রোকপ্লের কারণে উত্তরোত্তর নিজেকে সমৃদ্ধ করেছেন। ২০০৬ সালের আইসিসি…

  • | | | |

    গৌতম গম্ভীর

    ১৪ অক্টোবর, ১৯৮১ তারিখে দিল্লিতে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার, ধারাভাষ্যকার, কোচ ও রাজনীতিবিদ। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ভারতের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন ও অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৮ মিটার) উচ্চতার অধিকারী। দীপক গম্ভীর ও সীমা গম্ভীর দম্পতির…