| | |

মনিন্দার সিং

১৩ জুন, ১৯৬৫ তারিখে মহারাষ্ট্রের পুনায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, ধারাভাষ্যকার, আম্পায়ার ও কোচ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। স্লে লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

ভারতের বিখ্যাত বামহাতি স্পিনার। ১৯৮০-৮১ মৌসুম থেকে ১৯৯৩-৯৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে দিল্লির প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, শ্রপশায়ারের পক্ষে খেলেছেন। ১৭ বছর বয়সে প্রতিভার স্বাক্ষর রেখে প্রথমবারের মতো আলোচনায় চলে আসেন। এক পর্যায়ে তাঁকে বিষেন সিং বেদী’র পরবর্তী উত্তরসূরী হিসেবে বিবেচিত করা হতো। তবে, এক দশক পরই তাঁকে ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণ করতে হয়েছিল। সম্ভাব্য প্রতিশ্রুতিশীলতাকে পরবর্তীতে উঁচু স্তরের ক্রিকেটে মেলে ধরতে পারেননি। সকল ধরনের বোলিং কৌশল নিয়ে নিজেকে ভারত দলে বিলিয়ে দিতে তৎপরতা দেখান। পাশাপাশি, মোহাম্মদ আজহারউদ্দীনের পর দ্বিতীয় অবস্থানে থেকে বিদ্যুৎগতিতে ফিল্ডিং কর্মে অগ্রসর হতেন।

১৯৮২ থেকে ১৯৯৩ সময়কালে ভারতের পক্ষে সর্বমোট ৩৫ টেস্ট ও ৫৯টি ওডিআইয়ে অংশ নিয়েছিলেন। ১৯৮২-৮৩ মৌসুমে সুনীল গাভাস্কারের নেতৃত্বাধীন ভারতীয় দলের সদস্যরূপে পাকিস্তান গমন করেন। ১৭ বছর ১৯৩ দিন বয়সে ২৩ ডিসেম্বর, ১৯৮২ তারিখে করাচীতে অনুষ্ঠিত স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। এরফলে, ভারতের সর্বকনিষ্ঠ টেস্ট অভিষেকধারী হন। পরবর্তীতে, শচীন তেন্ডুলকর তাঁর এ রেকর্ড ভঙ্গ করে নিজের করে নেন। প্রতিপক্ষীয় দলনায়ক ইমরানের খানের অসামান্য অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে খেলায় স্বাগতিকরা ইনিংস ও ৮৬ রানে জয় পেয়ে ছয়-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। ০/৬৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান ও এলবিডব্লিউতে জোড়া শূন্য রানে বিদেয় নেন। একই সফরের ২১ জানুয়ারি, ১৯৮৩ তারিখে করাচীতে প্রথমবারের মতো ওডিআইয়ে অংশ নেন।

১৯৮৬-৮৭ মৌসুমে নিজ দেশে দিলীপ মেন্ডিসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের মুখোমুখি হন। ২৭ ডিসেম্বর, ১৯৮৬ তারিখে নাগপুরে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। চমৎকার খেলেছিলেন। ৩/৫৬ ও ৭/৫১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, দিলীপ বেঙ্গসরকারের অনবদ্য ক্রীড়াশৈলীতে স্বাগতিকরা ইনিংস ও ১০৬ রানে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। দিলীপ বেঙ্গসরকারের সাথে যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

টেস্ট ক্রিকেটে পদার্পণের শুরুটা তেমন ভালো না হলেও ১৯৮৬ সালের গ্রীষ্মে ইংল্যান্ড সফরে প্রতিভা বিকাশে অপূর্ব বিচ্ছুরণ ঘটান। হেডিংলি টেস্টের দ্বিতীয় ইনিংসে বলে শূন্যে ভাসানোসহ বৈচিত্র্যমূখী বোলিং ও বলে স্পিন আনয়ণে অনেককেই বিমোহিত করেন।

ভারতে ফিরে বিখ্যাত মাদ্রাজ টেস্টে অংশ নেন। টাই হওয়া ঐ টেস্টের শেষ উইকেট পতনের সাথে নিজেকে যুক্ত করেন। তবে, খুব শীঘ্রই নাগপুরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো দশ উইকেটের সন্ধান পান। খ্যাতি পাওয়া ব্যাঙ্গালোর টেস্টে সফররত পাকিস্তানী ব্যাটসম্যানদের বিপক্ষে অপূর্ব খেলেন। প্রথম দিনে মধ্যাহ্নভোজনের পূর্বে পাঁচ উইকেট পান ও ৭/২৭ নিয়ে ঐ ইনিংস শেষ করতে বিরাট ভূমিকা রাখেন। ১৯৮৭ সালের রিলায়েন্স বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায়ও বেশ ভালো খেলেন।

তবে, তিন বছরে ৬ টেস্টে অংশ নিয়ে মাত্র ৪ উইকেটের সন্ধান পান। ১৯৯৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আরও ৪ উইকেট লাভ করেন। এরপর থেকেই তিনি ছন্দহীনতার কবলে পড়েন। সাধারণমানের ব্যাটিংয়ের উত্তরণ ঘটালেও তা দলে ফেরার পথ সুগম করেনি। ১৯৯২-৯৩ মৌসুমে নিজ দেশে ডেভ হটনের নেতৃত্বাধীন জিম্বাবুয়ীয় দলের মুখোমুখি হন। ১৩ মার্চ, ১৯৯৩ তারিখে দিল্লিতে অনুষ্ঠিত সফররত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। ৩/৭৯ ও ৪/৬৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, বিনোদ কাম্বলি’র অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ইনিংস ও ১৩ রানে জয় পায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। সব মিলিয়ে টেস্টগুলো থেকে ৩৭ ঊর্ধ্ব গড়ে ৮৮ উইকেট দখল করেছিলেন। এ সময়ে তাঁর বয়স ছিল ২৭ বছর।

২০০৭ সালে ১.৫ গ্রাম কোকেইন বহনের দায়ে গ্রেফতার হন। একই বছর আবারও বিতর্কের সাথে জড়ান। কব্জীতে আঘাত পেলে তাঁকে হাসপাতালে প্রেরণ করা হয়। বন্ধু ও পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে এ আঘাত দূর্ঘটনার ফলে হয়েছে বলে জানানো হয়। তবে, আত্মহত্যার প্রচেষ্টা হিসেবে সর্বত্র ছড়িয়ে পড়ে।

ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর ধারাভাষ্যকর্মে জড়িয়ে পড়েন ও টেলিভিশনে ক্রিকেট বিশ্লেষকের ভূমিকায় অবতীর্ণ হন। এছাড়াও, আম্পায়ার ও কোচের দায়িত্ব পালন করেছেন। সংক্ষপ্ত সময়ের জন্যে দিল্লির কোচ হিসেবে মনোনীত হয়েছিলেন। মহিলাদের একটি ওডিআই, একটি প্রথম-শ্রেণীর ক্রিকেট ও পাঁচটি লিস্ট-এ ক্রিকেট পরিচালনা করেছেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত।

Similar Posts

  • | |

    জোই পালমার

    ২২ ফেব্রুয়ারি, ১৮৫৯ তারিখে নিউ সাউথ ওয়েলসের মালওয়ালা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ১৮৮০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ডেভিড বার্নার্ড পালমান ও মেরি দম্পতির জ্যেষ্ঠ সন্তান ছিলেন। মেলবোর্নের এমারল্ড হিলভিত্তিক ম্যাকগ্রিগর্স স্কুলে অধ্যয়ন করেছেন। ইয়ং…

  • | | | |

    দিলীপ মেন্ডিস

    ২৫ আগস্ট, ১৯৫২ তারিখে মোরাতুয়ায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, প্রশাসক ও কোচ। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতেন। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। শক্ত মজবুত গড়নের অধিকারী হিসেবে যে-কোন স্তরের ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিং করতেন। ১৯৭১-৭২ মৌসুম থেকে ১৯৯০-৯১ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর…

  • |

    চন্দ্রশেখর গড়কড়ি

    ৩ ফেব্রুয়ারি, ১৯২৮ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের মহারাষ্ট্রের পুনা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৪৭-৪৮ মৌসুম থেকে ১৯৬৪-৬৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে মহারাষ্ট্র…

  • |

    গর্ডন হোয়াইট

    ৫ ফেব্রুয়ারি, ১৮৮২ তারিখে কেপ প্রভিন্সের পোর্ট সেন্ট জোন্স এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শীতা প্রদর্শন করেছেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে সুপরিচিত ব্যক্তিত্ব ও নিবেদিতপ্রাণ ছিলেন। আগ্রাসী ধাঁচ অবলম্বনে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। অফ-সাইডে খেলতেই অধিক পছন্দ…

  • | | |

    টনি হাওয়ার্ড

    ২৭ আগস্ট, ১৯৪৬ তারিখে বার্বাডোসের লোয়ার কলিমোর রক এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, প্রশাসক ও কোচ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ের পাশাপাশি বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৭০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটে অংশ নিয়েছিলেন। বেশ মজবুত আকৃতি ও ছোটখাটো গড়নের অধিকারী। স্পার্টান ক্রিকেট ক্লাবের মাধ্যমে ক্রিকেট খেলায় সূত্রপাত ঘটান। ঘরোয়া আসরের…

  • |

    মাইকেল ব্রেসওয়েল

    ১৪ ফেব্রুয়ারি, ১৯৯১ তারিখে ওয়াইরারাপার মাস্টারটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। এছাড়াও, উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। নিউজিল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ক্রিকেটপ্রিয় ব্রেসওয়েল পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য। পাঁচ বছর বয়স থেকে ক্রিকেট খেলতে শুরু করেন। ক্রিকেটের পাশাপাশি রাগবি ও বাস্কেটবলে দক্ষতার বহিঃপ্রকাশ…