| |

ফ্রাঙ্ক পেন

৭ মার্চ, ১৮৫১ তারিখে লন্ডনের দ্য সিডার্স এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটিং কর্মে পারদর্শী ছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন তিনি। ১৮৮০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে কেন্টের প্রতিনিধিত্ব করেছেন। নিজের সময়কালে কেন্টের অন্যতম খ্যাতনামা ব্যাটসম্যান হিসেবে পরিগণিত হয়ে আসছেন। দলের অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছিলেন। লেগ-সাইডে খেলতেই অধিক স্বাচ্ছন্দ্যবোধ করতেন। ১৮৭৫ থেকে ১৮৮১ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া ক্রিকেটে ক্রমাগত রানের ফল্গুধারা বহমানের কারণে ইংল্যান্ড দলে খেলার সুযোগ পান।

১৮৭৮-৭৯ মৌসুমে লর্ড হ্যারিসের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। তবে, কোন টেস্টে অংশগ্রহণের সুযোগ হয়নি তাঁর। তবে, কেন্টের পক্ষে অনেকগুলো স্মরণীয় ইনিংস উপহার দিয়েছিলেন। মেইডস্টোনে সারের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ১৬০ রান তুলেন। ওভালে একই প্রতিপক্ষের বিপক্ষে ১৪৮ রানের আরও একটি সেরা ইনিংস খেলেছিলেন। তবে, ১৮৭৯ সালে লর্ডসে এমসিসি’র সদস্যরূপে কেমব্রিজের বিপক্ষে ১৩৪ রানের ইনিংসটি শ্রেষ্ঠ হিসেবে পরিগণিত হয়ে আসছে। এজি স্টিলের বলগুলো উইকেটে চতুর্পার্শ্বে খেলেছিলেন।

১৮৮০ সালে ইংল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ঐ বছর নিজ দেশে আসা বিলি মারডকের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ইংল্যান্ডের মাটিতে এটিই প্রথম টেস্ট ছিল। ৬ সেপ্টেম্বর, ১৮৮০ তারিখে লন্ডনের ওভালে পনেরোজন খেলোয়াড়ের অন্যতম হিসেবে তাঁর টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। সব মিলিয়ে ঐ টেস্টে ৫০ রান তুললেও পরবর্তীতে এটিই তাঁর একমাত্র টেস্টে পরিণত হয়। খেলায় তিনি প্রথম ইনিংসে ২৩ রান তুলেন। ৫৭ রানের জয়ের লক্ষ্যমাত্রায় নেমে চূড়ান্ত ইনিংসে ৫ উইকেট ৩১ রানে হারায়। অতঃপর, ডব্লিউজি গ্রেসের সাথে নিরবিচ্ছিন্ন জুটি গড়ে রান সংগ্রহে তৎপর হন। ২৭ রানে অপরাজিত ছিলেন। একমাত্র তিনিই দুই অঙ্কের কোটা স্পর্শ করেছিলেন। এছাড়াও, জয়সূচক রান সংগ্রহ করেছিলেন। এরফলে, ইংল্যান্ড দল প্রথমবারের মতো নিজ দেশে টেস্ট জয়ের সন্ধান পায়। সিরিজের একমাত্র টেস্টে স্বাগতিকরা ৫ উইকেটে জয়লাভ করে। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান।

দূর্ভাগ্যবশতঃ ৩০ বছর বয়সে এসেই তাঁকে ক্রিকেট খেলা থেকে সড়ে আসতে হয়। এ পর্যায়ে তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ঝুঁকে পড়েন। ১৯০৫ সালে কেন্ট ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। লর্ড হ্যারিসকে সাথে নিয়ে কেন্টের অগ্রযাত্রায় প্রধান ভূমিকার স্বাক্ষর রাখেন।

ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। ফ্রাঙ্ক জুনিয়র নামীয় সন্তানের জনক। ২৬ ডিসেম্বর, ১৯১৬ তারিখে কেন্টের ক্যান্টারবারির কাছাকাছি বিফ্রন্স এলাকায় নিজ গৃহে ৬৫ বছর ২৯৪ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। ডিক ও উইলিয়াম ভ্রাতৃদ্বয়ের সাথে তাঁর সন্তানও কেন্টের পক্ষে খেলেছিল।

Similar Posts

  • | | |

    অতুল বাসন

    ২৩ মার্চ, ১৯৬৮ তারিখে দিল্লিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার, ধারাভাষ্যকার ও প্রশাসক। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৯০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দীর্ঘকায় গড়নের অধিকারী। ঘরোয়া আসরের ক্রিকেটে বেশ সাড়া জাগান। কঠোর পরিশ্রমী মিডিয়াম-পেস বোলার হিসেবে পরিচিতি লাভ করেন। রজার বিনি ও মদন লালের…

  • |

    জর্জ ফ্রান্সিস

    ১১ ডিসেম্বর, ১৮৯৭ তারিখে বার্বাডোসের ট্রেন্টস এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। জন্ম নিবন্ধন বহিতে তাঁকে ‘জন নাথানিয়েল ফ্রান্সিস’ নামে পরিচিতি ঘটানো হয়েছিল। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯২৪-২৫ মৌসুম থেকে…

  • |

    নিক ওয়েলচ

    ৫ ফেব্রুয়ারি, ১৯৯৮ তারিখে হারারেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, লেগ-ব্রেক গুগলি বোলিংয়ে পারদর্শী। জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন। ২০১৩-১৪ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে ম্যাশোনাল্যান্ড ঈগলসের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, লিচেস্টারশায়ার দ্বিতীয় একাদশ, সারে দ্বিতীয় একাদশ ও জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৭…

  • |

    কিসি কার্টি

    ১৯ মার্চ, ১৯৯৭ তারিখে সেন্ট মার্টিনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ২৫ বছর বয়সে মে, ২০২২ সালে নেদারল্যান্ডস সফরের জন্যে মনোনীত হন। এরফলে, সেন্ট মার্টিন দ্বীপের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দলে খেলার সুযোগ পান। ৩১ মে,…

  • | |

    আলিমুদ্দীন

    ১৫ ডিসেম্বর, ১৯৩০ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের রাজস্থানের আজমিরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ ইনিংস উদ্বোধনে মাঠে নামতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। পাকিস্তানের ক্রিকেটের সূচনালগ্নে অন্যতম উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন। রক্ষণাত্মক ব্যাটিং করতেই অধিক স্বাচ্ছন্দ্যবোধ করতেন ও অসাধারণ ফিল্ডার ছিলেন। খেলোয়াড়ী জীবনের সূচনালগ্ন থেকে স্বীয়…

  • |

    মার্ফি সু’য়া

    ৭ নভেম্বর, ১৯৬৬ তারিখে ওয়াঙ্গানুইয়ে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বামহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। এছাড়াও, নিচেরসারিতে বামহাতে ব্যাটিং করতে নামতেন। ১৯৯০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ওয়েস্টার্ন সামোয়া পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৮-৮৯ মৌসুম থেকে ১৯৯৪-৯৫ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে সামোয়া, অকল্যান্ড ও নর্দার্ন ডিস্ট্রিক্টসের প্রতিনিধিত্ব করেছেন।…