|

ব্রাইস ম্যাকগেইন

২৫ মার্চ, ১৯৭২ তারিখে ভিক্টোরিয়ার মর্নিংটন এলাকায় জন্মগ্রহণকারী পেশাদার ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছেন। লেগ-ব্রেক গুগলি বোলিংয়ের পাশাপাশি নিচেরসারিতে ডানহাতে কার্যকর ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ২০০০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

১.৮২ মিটার উচ্চতার অধিকারী। ১৯৯৩-৯৪ মৌসুম থেকে ২০১৬-১৭ মৌসুম পর্যন্ত সময়কালে ক্লাব পর্যায়ের ক্রিকেটে ফ্রাঙ্কস্টন পেনিনসুলা ও প্রাহরানের পক্ষে ২৮৪ খেলায় অংশ নিয়েছেন। সাত মৌসুম ফ্রাঙ্কস্টন পেনিনসুলা’র পক্ষে খেলার পর ২০০০-০১ মৌসুমে প্রাহরানের সাথে যুক্ত হন। এরপর থেকে পরবর্তী সতেরো বছর ট্রু ব্লুজের পক্ষে খেলে অনবদ্য ভূমিকা রেখেছিলেন। প্রিমিয়ারশীপে ২২.২৩ গড়ে ৫৩৩ উইকেট দখল করেন। ২০০৬-০৭ মৌসুমে টুরাক পার্কে প্রাহরানের সদস্যরূপে হকসের বিপক্ষে ব্যক্তিগত সেরা ৬/৬ লাভ করেন।

২০০১-০২ মৌসুম থেকে ২০১০-১১ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়া ও ইংরেজ কাউন্টি ক্রিকেটে এসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, বিগ ব্যাশ লীগে অ্যাডিলেড স্ট্রাইকার্সসহ ডেনমার্ক দলের পক্ষে খেলেছেন। ২০০১ সালে ভিক্টোরিয়ার পক্ষে প্রথমবারের মতো খেলেন। ২০০৭-০৮ মৌসুমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ব্যক্তিগত সেরা মৌসুম অতিবাহিত করেন। ৩৮ উইকেট পেয়েছিলেন। ফলশ্রুতিতে, ইংল্যান্ড দলের সদস্যরূপে মনোনীত হন। ২০০৯-১০ মৌসুমের শেফিল্ড শীল্ডের শিরোপা বিজয়ী দলের সদস্য ছিলেন। সেন্ট কিল্ডায় অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় কুইন্সল্যান্ডের বিপক্ষে ২/২৯ ও ৪/৭০ লাভ করেছিলেন।

২০১০ সালে এসেক্স কাউন্টি ক্রিকেট লাভের পক্ষে খেলেন। ২০০২ ও ২০০৩ সালে কোপেনহেগেনে ক্লাব ক্রিকেটে প্রশিক্ষণ গ্রহণকালীন ইংল্যান্ডে ডেনমার্কের সদস্যরূপে লিচেস্টারশায়ারের বিপক্ষে একদিনের খেলায় অংশ নিয়েছিলেন।

২০০৯ সালে অস্ট্রেলিয়ার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। এরফলে ওয়ারিওয়নের ছোট্ট শহর জেগে ওঠে। ২০০৮-০৯ মৌসুমে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অজি দলের অন্যতম সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ৩৬ বছর বয়সে ১৯ মার্চ, ২০০৯ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ টেস্টে কঠিন সময় অতিবাহিত করেন। ১৪৯ রান খরচ করলেও তিনি কোন উইকেট লাভে সক্ষম হননি। এছাড়াও, খেলায় তিনি ২ ও ০ রান সংগ্রহ করেছিলেন। পল হ্যারিসের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে স্বাগতিকরা ইনিংস ও ২০ রানে জয়লাভ করলেও ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।

আরও পূর্বে প্রস্তুতিমূলক খেলার দুই দিন পূর্বে ও ব্যাঙ্গালোরে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রত্যাশিত টেস্টের এক সপ্তাহ পূর্বে ডান কাঁধে আঘাত পান। ১৩ সপ্তাহ পর কাঁধের আঘাত থেকে সুস্থ হয়ে উঠেন। জুলাই ও আগস্টে অ্যাশেজ সিরিজ খেলতে ইংল্যান্ড গমনের দিকে নজর দেন। ভিক্টোরিয়ার পক্ষে সর্বমোট ২৭টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছিলেন। ৩৪.৮৬ গড়ে ৮৬ উইকেট দখল করেন। ক্রিকেটের বাইরে এএনজেড ব্যাংকিং গ্রুপে ফাইন্যান্স ও ইনফরমেশন টেকনোলজিতে পেশাদারী পর্যায়ে যুক্ত রয়েছেন।

Similar Posts

  • |

    হেনরি চার্লউড

    ১৯ ডিসেম্বর, ১৮৪৬ তারিখে সাসেক্সের হোরশ্যাম এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। দলে মূলতঃ শীর্ষসারির আক্রমণাত্মক ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, লব বোলিং করতেন ও কভার অঞ্চলে ফিল্ডিংয়ে দক্ষতার স্বাক্ষর রাখেন। ১৮৭০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৮৬৫ সাল থেকে ১৮৮২ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সাসেক্স…

  • |

    মাহমুদুল হাসান জয়

    ১৩ নভেম্বর, ২০০০ তারিখে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। ২০২০-এর দশকের শুরু থেকে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে ক্রিকেট খেলেছেন। ২০২০-২১ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর বাংলাদেশী ক্রিকেটে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও গাজী গ্রুপ চট্টগ্রামের পক্ষে…

  • | | |

    ফারুক ইঞ্জিনিয়ার

    ২৫ ফেব্রুয়ারি, ১৯৩৮ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের বোম্বেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার, রেফারি ও ধারাভাষ্যকার। মূলতঃ উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। উইকেট-রক্ষণের পাশাপাশি ডানহাতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। দীর্ঘকায় ও মজবুত গড়নের অধিকারী তিনি। পাশাপাশি আগ্রাসী ব্যাটসম্যান ছিলেন এবং ক্ষীপ্রগতিতে উইকেট-রক্ষণে এগিয়ে আসতেন। ভারতের পক্ষে টেস্ট ক্রিকেটে…

  • |

    আমির হামজা

    ১৫ আগস্ট, ১৯৯১ তারিখে নানাগড়হর এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে নিচেরসারির ব্যাটসম্যান হিসেবে খেলার পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করে থাকেন। আফগানিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। হার্শেল গিবসের একনিষ্ঠ ভক্ত। তবে, বোলিংয়ের ধরন অনেকাংশেই নিউজিল্যান্ডীয় তারকা ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরি’র অনুরূপ। কুয়েতে অনুষ্ঠিত এসিসি অনূর্ধ্ব-১৯ কাপ এলিটের সেমি-ফাইনালে…

  • |

    সনি মলোনি

    ১১ আগস্ট, ১৯১০ তারিখে ওতাগোর ডুনেডিনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। দলে মূলতঃ ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৩০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯২৭-২৮ মৌসুম থেকে ১৯৪০-৪১ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। ১৯৩৫ থেকে ১৯৩৯ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে প্রতিনিধিত্বমূলক খেলায় অংশ নিয়েছিলেন। ওয়েলিংটনের বিশ্বস্ত ব্যাটসম্যান…

  • | |

    ফিল শার্প

    ২৭ ডিসেম্বর, ১৯৩৬ তারিখে ইয়র্কশায়ারের শিপলি এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। ১৯৬০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার অধিকারী ছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ার ও ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, নরফোকের পক্ষে…