|

জিওফ গ্রিফিন

১২ জুন, ১৯৩৯ তারিখে নাটালের গ্রেটাউন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৬০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।

ডারবান হাই স্কুলে অধ্যয়ন করেছেন। দীর্ঘকায় গড়নের অধিকারী ছিলেন। বিদ্যালয়ের ছাত্র অবস্থায় আঘাত পেলে কনুঁই সঠিকভাবে বাঁকাতে পারতেন না। এক পর্যায়ে খেলতেই পারতেন না। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে রোডেশিয়া ও নাটালের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৫৭-৫৮ মৌসুম থেকে ১৯৬২-৬৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। ১৯৫৯-৬০ মৌসুমে ১২.২৩ গড়ে ৩৫ উইকেট পান ও বোলিং গড়ে শীর্ষে ছিলেন। তবে, তাঁর বোলিংয়ের ধরন নিয়ে কিছু সময় দক্ষিণ আফ্রিকায় বিতর্ক সৃষ্টি হয়।

১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকার পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ঐ বছর জ্যাকি ম্যাকগ্লিউ’র নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। উভয় টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। ৯ জুন, ১৯৬০ তারিখে বার্মিংহামে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। সিড ও’লিন ও পম পম ফেলোজ-স্মিথের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ১/৬১ ও ৩/৪৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ৬ ও ১৪ রান সংগ্রহ করে উভয় ইনিংসে ফ্রেড ট্রুম্যানের শিকারে পরিণত হন। সফরকারীরা ১০০ রানে পরাজিত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।

এরপর, ২৩ জুন, ১৯৬০ তারিখে লন্ডনের লর্ডসে নিজস্ব দ্বিতীয় ও সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। কয়েকবার ব্যক্তিগত সফলতার সন্ধান পান। ইংল্যান্ডের প্রথম ইনিংসে এফএস ট্রুম্যানকে বিদেয় করে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা ছিল ৩/৪৪। এ পর্যায়ে মাইক স্মিথ, পিটার ওয়াকার ও ফ্রেড ট্রুম্যানকে উপর্যুপরী বিদেয় করে হ্যাট্রিক করেন। এরফলে প্রথম দক্ষিণ আফ্রিকান বোলার হিসেবে হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন। পরবর্তীতে, দীর্ঘ ৬০ বছর পর কেশব মহারাজ দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান বোলার হিসেবে তাঁর এ সাফল্যের অংশীদার হন। খেলায় তিনি ৪/৮৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ৫ ও ০ রান সংগ্রহ করে উভয় ইনিংসে ব্রায়ান স্ট্যাদামের শিকারে পরিণত হন। সফরকারীরা ইনিংস ও ৭৩ রানে পরাভূত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

তবে, একই খেলায় বল ছুঁড়ে মারার অভিযোগে তাঁর খেলোয়াড়ী জীবনে বিপর্যয় নেমে আসে। আম্পায়ার এফএস লি এগারোবার বল ঢিলাকৃতিভাবে নিক্ষেপের দায়ে নো-বল ডাকেন। ঐ খেলাসহ একই মাঠে প্রদর্শনী খেলায়ও পুণঃপুণ বল ছুঁড়ে মারলে তাঁর এ সাফল্য ম্লান হয়ে পড়ে। ওভার শেষ করতে আন্ডারআর্ম বোলিং করলে আবারও আম্পায়ারের বোলিং ভঙ্গীমা পরিবর্তনে দৃষ্টিগোচর না করায় নো-বলের মুখোমুখি হন। সফরের বাদ-বাকী খেলাগুলোয় কেবলই ব্যাটসম্যান হিসেবে ভূমিকা রেখেছিলেন।

আল্ফ গোভারের প্রতিষ্ঠানে সংশোধনে অগ্রসর হন। বোলিং সোজাভাবে করার চেষ্টা চালালেও কর্তৃপক্ষের সন্তুষ্টি অর্জন করতে পারেননি। দেশে ফিরে নাটাল থেকে রোডেশিয়ায় চলে যান। তবে, দুই বছরের মধ্যে মাত্র ২৩ বছর বয়সেই খেলোয়াড়ী জীবন শেষ হয়ে যায়। সলসবারিতে নর্থ-ইস্টার্ন ট্রান্সভালের খেলায় আবারও পুণঃপুণঃ নো-বল করেছিলেন। ক্রিকেটের বাইরে সকল ধরনের খেলায় অংশ নিতেন। রোডেশিয়ার পক্ষে হকি খেলায় অংশগ্রহণসহ নাটালের পক্ষে উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, ত্রি-লম্ফ ও পোল ভল্টে শিরোপা লাভ করেছিলেন। এছাড়াও, নাটালের অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে রাগবি খেলেছেন। ১৬ নভেম্বর, ২০০৬ তারিখে নাটালের ডারবানে হৃদযন্ত্রক্রীয়ায় আক্রান্ত হয়ে ৬৭ বছর ১৫৭ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • |

    যোসেফ উইলোবি

    ৭ নভেম্বর, ১৮৭৪ তারিখে ইংল্যান্ডের অল্ডারশট এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৮৯০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৮৯৫-৯৬ মৌসুমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ১৮৯৬ সালে দক্ষিণ আফ্রিকার পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছিলেন। উভয় টেস্টই ইংল্যান্ড দলের বিপক্ষে…

  • |

    স্যান্ডি বেল

    ১৫ এপ্রিল, ১৯০৬ তারিখে কেপ প্রভিন্সের ইস্ট লন্ডন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দীর্ঘদেহের অধিকারী দ্রুতগতিসম্পন্ন বোলার হিসেবে পরিচিতি লাভ করেন। অপ্রত্যাশিতভাবে বাউন্স মারতেন। নেভিল কুইনকে সাথে নিয়ে ১৯২০-এর দশকের শেষদিক থেকে ১৯৩০-এর…

  • | | |

    ওয়াল্টার রবিন্স

    ৩ জুন, ১৯০৬ তারিখে স্টাফোর্ড এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ-ব্রেক বোলিংয়ে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন ও অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। যুদ্ধের পূর্বে স্টাফোর্ডশায়ারের পক্ষে অংশগ্রহণকারী পিতা ও পরবর্তীতে ল্যাঙ্কাশায়ারের সাবেক পেশাদার ক্রিকেটার আলবার্ট নাইটের কাছ থেকে প্রশিক্ষণ নেন।…

  • | |

    আসিফ মুজতবা

    ৪ নভেম্বর, ১৯৬৭ তারিখে সিন্ধু প্রদেশের করাচীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়ী জীবন তেমন দর্শনীয় ছিল না। ১৯৮৪-৮৫ মৌসুম থেকে ২০০৬-০৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর…

  • টম ব্লান্ডেল

    ১ সেপ্টেম্বর, ১৯৯০ তারিখে ওয়েলিংটনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে নিউজিল্যান্ডের পক্ষ খেলছেন। উইকেট-রক্ষণের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটান। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী তিনি। নিউজিল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে সুনাম রয়েছে তাঁর। প্রায়শঃই উদ্ভাবনীমূলক খেলার প্রদর্শনে সচেষ্ট থাকেন। পাশাপাশি, দর্শনীয় স্ট্রোকের মারের সাথে খাঁটিমানের কৌশল অবলম্বনে…

  • |

    ইয়াসির আলী, ১৯৮৫

    ১৫ অক্টোবর, ১৯৮৫ তারিখে পাঞ্জাবের হাজরো এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ২০০০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। পাকিস্তানের অন্যতম সেরা ফাস্ট বোলিং প্রতিভা ছিলেন। প্রচণ্ড দম নিয়ে বোলিং কর্মে অগ্রসর হতেন। আটকের অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলাকালীন ইয়াসির আলী প্রথমবারের মতো…