|

ইয়ামিন আহমদজাই

২৫ জুলাই, ১৯৯২ তারিখে লাঘমান এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। আফগানিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। আফগানিস্তানের ইতিহাসের উদ্বোধনী টেস্টে অংশগ্রহণকারীদের অন্যতম।

আলতোভাবে, নিখুঁততা বজায় রেখে বোলিং করেন। এছাড়াও, বলকে ঘুরাতে পারেন। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১০ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় আফগানিস্তান দলের সদস্য ছিলেন। ঐ প্রতিযোগিতায় তিনি মাত্র তিনটি খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। তবে, পরের বছর বড় ধরনের ভূমিকা রাখেন। ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় দলের অংশগ্রহণ নিশ্চিত করেন ও ২০১১ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে নিয়ে যান। ২০১১ সাল থেকে ফয়সাল ব্যাংক টি২০ কাপে অংশগ্রহণ করছেন। আফগানিস্তানের প্রধান টি২০ প্রতিযোগিতায় আফগান চিতার পক্ষে খেলেন। কায়েদ-ই-আজম ট্রফিতে হাবিব ব্যাংক লিমিটেডের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন। এক পর্যায়ে তাঁকে আফগানিস্তানের জাতীয় টি২০ দলের সদস্যভূক্ত হতে সহায়তা করে।

মোহাম্মদ আসিফকে তাঁর প্রিয় খেলোয়াড়ের পছন্দের তালিকায় রেখেছেন। ২০১৩-১৪ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আফগান ক্রিকেটে স্পিন গড় রিজিওনের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, নর্দাম্পটনশায়ারের দ্বিতীয় একাদশের পক্ষে খেলেছেন। ৬ অক্টোবর, ২০১৩ তারিখে আইসিসিএ দুবাইয়ে অনুষ্ঠিত কেনিয়া বনাম আফগানিস্তানের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে অনেকটা আগেভাগেই প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। ৩০ জুলাই, ২০১৬ তারিখে ভুরবার্গে অনুষ্ঠিত খেলায় নেদারল্যান্ডসের বিপক্ষে দুই দিনেই ইনিংস ও ৩৬ রানের বিজয়ে অংশ নেন। ২০১৫-১৭ ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা বিজয়ী আফগানিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন।

২০১৫ সাল থেকে আফগানিস্তানের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২৯ নভেম্বর, ২০১৫ তারিখে আবুধাবিতে অনুষ্ঠিত খেলায় ওমানের বিপক্ষে টি২০আইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। একমাস পর ২৫ ডিসেম্বর, ২০১৫ তারিখে শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো ওডিআইয়ে অংশ নেন। নিম্নমূখী রানের খেলায় তিন ওভার থেকে একটি মেইডেন ওভারসহ মাত্র চার রান খরচ করেন। ঐ খেলায় আফগান দল ৪৯ রানে বিজয়ী হয়েছিল।

২০১৮ সালে দলের সাথে ভারত গমন করেন। ১৪ জুন, ২০১৮ তারিখে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। আফগানিস্তানের টেস্টের ইতিহাসে প্রথম উইকেট লাভের কৃতিত্ব প্রদর্শন করেন। প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে শতক হাঁকানো শিখর ধবনের উইকেট পান। একমাত্র ইনিংস থেকে ৩/৫১ লাভ করেন। ঐ টেস্টে তাঁর দল ইনিংস ও ২৬২ রানের ব্যবধানে পরাভূত হয়।

২৫ অক্টোবর, ২০১৯ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে ঘিরে ইব্রাহীম জাদরানের সাথে তাঁকে আফগানিস্তান দলে অন্তর্ভূক্ত করা হয়। ২০২৩ সালে হাশমতউল্লাহ শাহীদি’র অধিনায়কত্বে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশ সফর করেন। ১৪ জুন, ২০২৩ তারিখে ঢাকায় অনুষ্ঠিত ঐ টেস্টে স্বাগতিক দল ৫৪৬ রানের সুবিশাল ব্যবধানে জয়লাভ করে। খেলায় তিনি ২/৩৯ ও ০/৬১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ০ ও ১ রান সংগ্রহ করতে পেরেছিলেন।

২০২৫-২৬ মৌসুমে হাশমতউল্লাহ শাহীদি’র নেতৃত্বাধীন আফগান দলের সদস্যরূপে জিম্বাবুয়ে গমন করেন। ২০ অক্টোবর, ২০২৫ তারিখে হারারেতে অনুষ্ঠিত স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১০* ও ১৩* রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, ০/৬২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, বেন কারেনের অসাধারণ ১২১ রানের কল্যাণে খেলায় সফরকারীরা ইনিংস ও ৭৩ রানে পরাজয়বরণ করে।

Similar Posts

  • | |

    বীরেন্দ্র শেহবাগ

    ২০ অক্টোবর, ১৯৭৮ তারিখে দিল্লিতে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান ছিলেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ভারতের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন ও অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৫ মিটার) উচ্চতার অধিকারী। ১৯৯৭-৯৮ মৌসুম থেকে ২০১৫-১৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া…

  • |

    কেশব মহারাজ

    ৭ ফেব্রুয়ারি, ১৯৯০ তারিখে নাটালের ডারবানে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করে থাকেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত তিনি। পিতা নাটালের পক্ষে উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। নর্থউড বয়েজ হাইয়ে পড়াশুনো করেছেন। খেলোয়াড়ী জীবনের শুরুতে পেস বোলিং…

  • |

    সুভাষ গুপ্তে

    ১১ ডিসেম্বর, ১৯২৯ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের মহারাষ্ট্রের বোম্বেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। লেগ-ব্রেক গুগলি বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৪৮-৪৯ মৌসুম থেকে ১৯৬৩-৬৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। আঞ্চলিক ও প্রতিনিধিত্বমূলক দলের বাইরে ভারতের অনেকগুলো ঘরোয়া দলের প্রতিনিধিত্ব…

  • | |

    রামাকান্ত দেশাই

    ২০ জুন, ১৯৩৯ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের মহারাষ্ট্রের বোম্বে এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। খাঁটো গড়ন ও বৃহৎ হৃদয় – দুটি ভিন্ন সত্তার অধিকারী ছিলেন। মোহাম্মদ নিসার ও অমর সিংয়ের সাথে তিনিও ভারতের…

  • |

    আশরাফ আলী

    ২২ এপ্রিল, ১৯৫৮ তারিখে পাঞ্জাবের লাহোর এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করতেন। এছাড়াও, ডানহাতে কার্যকর ব্যাটিংয়ে নামতেন। ১৯৮০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। অপ্রত্যাশিত বৃহৎ গড়নের উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করেছেন। ১৯৭৪-৭৫ মৌসুম থেকে ১৯৯৩-৯৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া পর্যায়ের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে ইনকাম ট্যাক্স, লাহোর, পাকিস্তান…

  • | | |

    অরবিন্দ ডি সিলভা

    ১৭ অক্টোবর, ১৯৬৫ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শীতার স্বাক্ষর রেখেছেন। শ্রীলঙ্কা দলের অধিনায়কত্ব করেছেন। পিতা স্যাম তাঁর উপযোগী বিদ্যালয় খুঁজে বের করতে বেশ হিমশিম খেয়েছিলেন। অবশেষে ডিএস সেনানায়েকে কলেজ আরআইটি অ্যালিসের অধ্যক্ষকে প্রথম গ্রেডে ভর্তি করাতে সক্ষম হন। খুব…