|

টম ক্যান্ডল

২৪ আগস্ট, ১৮৫১ তারিখে ইংল্যান্ডের বেডফোর্ডে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স থেকে শুরু করে বামহাতে মিডিয়াম বোলিং করতেন। পাশাপাশি বামহাতে নিচেরসারিতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ১৮৭০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

ইংল্যান্ড থেকে আসা সেরা অস্ট্রেলীয় বোলার ছিলেন। উইকেটের উভয় দিক দিয়েই নিখুঁত নিশানা বরাবর বল ফেলতেন। ফ্রাঙ্ক অ্যালানের সাথে বোলিং জুটি গড়ে সুনাম কুড়িয়েছিলেন। ১৮৭৬-৭৭ মৌসুম থেকে ১৮৮৮-৮৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে তাসমানিয়া ও ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ১৮৭৯-৮০ মৌসুমে ভিক্টোরিয়ার পক্ষে খেলার পর ১৮৮৩-৮৪ মৌসুম থেকে ১৮৮৮-৮৯ মৌসুমে তাসমানিয়ার পক্ষে খেলেছেন।

১৮৭৭ সালে অস্ট্রেলিয়ার পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। উভয় টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসের উদ্বোধনী দুই টেস্টে অংশগ্রহণের গৌরব অর্জন করেন। ১৮৭৬-৭৭ মৌসুমে নিজ দেশে ইংরেজ দলের মুখোমুখি হন। ১৫ মার্চ, ১৮৭৭ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ড দলের বিপক্ষে ক্রিকেটের ইতিহাসের উদ্বোধনী টেস্টে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার পক্ষে খেলার গৌরব অর্জন করেন। জেমস লিলিহোয়াইটের নেতৃত্বাধীন দলকে পরাজিত করতে চার্লস ব্যানারম্যানের পর অন্যতম ভূমিকা রাখেন। এটিই ইংল্যান্ডের বিপক্ষে দলের প্রথম বিজয় ছিল। ১০৯ রান খরচায় ৮ উইকেট দখল করেন। খেলায় তিনি ১/৫৪ ও ৭/৫৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ৩ ও ১৭ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ৪৫ রানে জয়লাভ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

তবে, ৩১ মার্চ, ১৮৭৭ তারিখ থেকে শুরু হওয়া মেলবোর্নে পরের খেলায় ইংরেজরা জয় পেলেও তিনি ১০৬ রান খরচায় ছয় উইকেট পেয়েছিলেন। খেলায় তিনি ৪/৮২ ও ২/২৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ৭ ও ১২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, ঐ খেলায় সফরকারীরা ৪ উইকেটে জয় পেলে সিরিজটি অমিমাংসিত অবস্থায় শেষ হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

১৮৭৮ সালে ইংল্যান্ড গমনার্থে অন্যতম নিশ্চিত খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছিলেন। তবে, সফরের প্রথমদিকে দল থেকে বাদ পড়েন। এ বিষয়ে জেমস সাউদার্টন দ্য স্পোর্টসম্যানে প্রতিবেদনে উল্লেখ করেন যে, তিন বছর পূর্বে ডব্লিউ. জি. গ্রেসের সাথে সফরের পর থেকে অস্ট্রেলীয় ক্রিকেটের বিরাট উত্তরণ ঘটে। ইংল্যান্ডে কেন্ডল যদি কোন প্রতিনিধিত্বমূলক দলে না খেলেন তাহলে তাঁকে ছাড়া দলের পূর্ণাঙ্গতা পাবে না। তাঁর ন্যায় বোলারদের বল মোকাবেলাকল্পে দল গঠন করা হয়েছিল।

১৮৮২-৮৩ মৌসুমে ইভো ব্লাইয়ের নেতৃত্বাধীন দল অস্ট্রেলিয়া সফর করে। এ পর্যায়ে তিনি তাঁর সেরা সময় ফেলে এসেছেন। প্রথম ব্যাডমিন্টন বুক পড়ে তিনি এ. জি. স্টিলের বেশ আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন। দুইটি ঘটনায় উইজডেনে কেন্ডলের খেলোয়াড়ী জীবন অন্তর্ভুক্ত হয়ে পড়ে। ১৮৭৪ সালে মেলবোর্নে ভিক্টোরিয়া পঞ্চদশের সদস্যরূপে ডব্লিউ. জি. গ্রেসকে আট রানে কট বিহাইন্ডে বিদেয় করেন। এছাড়াও, মার্চ, ১৮৯২ সালে হোবার্টে লর্ড শেফিল্ডের দলের বিপক্ষে তিনি তাঁকে ২৭ রানে বোল্ড করেন।

১৭ আগস্ট, ১৯২৪ তারিখে তাসমানিয়ার হোবার্টে ৭২ বছর ৩৫৯ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। তেতাল্লিশ বছর ধরে হোবার্টে বসবাস করেন। এ সময়ে মার্কারি নিউজপেপারে কাজ করতেন।

Similar Posts

  • | |

    সিরিল ভিনসেন্ট

    ১৬ ফেব্রুয়ারি, ১৯০২ তারিখে ট্রান্সভালের জোহানেসবার্গে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিং শৈলী প্রদর্শন করতেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। স্পিনারদের আদিভূমি হিসেবে দক্ষিণ আফ্রিকার তেমন পরিচিতি না থাকলেও তাঁর মাধ্যমে দেশের পরিচিতি ঘটে। এছাড়াও, দীর্ঘ সময়…

  • | |

    জেফ মস

    ২৯ জুন, ১৯৪৭ তারিখে ভিক্টোরিয়ার মেলবোর্নে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ভূমিকা রেখেছেন। বামহাতে ব্যাটিং করতেন। ১৯৭০-এর দশকের শেষদিকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘গ্রুচো’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। ১১ বছর বয়সে ক্রিকেট খেলতে শুরু করেন। মেলবোর্ন, নর্থ মেলবোর্ন ও পাহরানের পক্ষে ক্লাব ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৬৮-৬৯ মৌসুম থেকে ১৯৮৬-৮৭ মৌসুম পর্যন্ত…

  • |

    হাশিবুল হোসেন

    ৩ জুন, ১৯৭৭ তারিখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘শান্ত’ ডাকনামে পরিচিত ছিলেন। সেনা কর্মকর্তার সন্তান ছিলেন। ঢাকা সেনানিবাসেই শৈশবকাল অতিবাহিত করেন। ছুটির দিনগুলোয় নগরীতে বসবাসকারী অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের সাথে খেলতেন। এভাবেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের সাথে…

  • | | | |

    সন্দীপ পাতিল

    ১৮ আগস্ট, ১৯৫৬ তারিখে মহারাষ্ট্রের বোম্বেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার, রেফারি, প্রশাসক ও কোচ। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৮০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৭৫-৭৬ মৌসুম থেকে ১৯৯২-৯৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে মধ্যপ্রদেশ…

  • |

    মার্ক গ্রেটব্যাচ

    ১১ ডিসেম্বর, ১৯৬৩ তারিখে অকল্যান্ডে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। উদ্বোধনী ব্যাটসম্যান ও উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করতে পারতেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। বেশ দেরীতে খেলার জগতে অংশ নেন। ১৯৮২-৮৩ মৌসুম থেকে ১৯৯৯-২০০০ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড ও সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের প্রতিনিধিত্ব…

  • |

    প্রবীণ আম্রে

    ১৪ আগস্ট, ১৯৬৮ তারিখে মহারাষ্ট্রের বোম্বে এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৯০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। শচীন তেন্ডুলকর ও বিনোদ কাম্বলি’র প্রশিক্ষক রামাকান্ত আচরেকরের তীক্ষ্ণ নজরে ছিলেন। আকস্মিকভাবেই ক্রিকেটের সাথে পরিচিত হন। শৈশবকাল থেকেই সুপরিচিত শিবাজী পার্কে…