|

টিনো ময়োয়ু

৮ জানুয়ারি, ১৯৮৬ তারিখে মনিকাল্যান্ডের আমটালি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ের পাশাপাশি মাঝে-মধ্যে উইকেট-রক্ষণ কর্মে এগিয়ে আসেন। জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

২০০৩-০৪ মৌসুমে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেন ও জিম্বাবুয়ে দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। এরপূর্বেই অবশ্য প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছিলেন। পড়াশুনোয় মনোনিবেশ ঘটানোর কারণে জাতীয় দলের পক্ষে খেলোয়াড়ী জীবনের শুরুরদিকে তিনি কম অংশগ্রহণ করেছিলেন। ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে ‘এ’ দলের সদস্যরূপে টেস্ট খেলায় অংশ নেয়ার জন্যে আমন্ত্রণ বার্তা লাভ করেন।

২০০১-০২ মৌসুম থেকে ২০১৪-১৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রেখেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে ইস্টার্নস, মনিকাল্যান্ড ও মাউন্টেনিয়ার্সের প্রতিনিধিত্ব করেছেন। লোগান কাপে ইস্টার্নসের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হন ও দলের অন্যতম চালিকাশক্তি ছিলেন। এরফলে, ২০০৬-০৭ মৌসুমের ঘরোয়া প্রতিযোগিতায় দ্বৈত শিরোপা জয়ে সবিশেষ ভূমিকা রাখেন। নতুন বিশেষ প্রাধিকারপ্রাপ্ত পদ্ধতির আলোকে মাউন্টেনিয়ার্সের সাথে খেলার জন্যে চুক্তিবদ্ধ হন। ২০০৯-১০ মৌসুমে ফেইদওয়্যার মেটব্যাংক একদিনের প্রতিযোগিতায় ৬০.৫৭ গড়ে ৪২৪ রান তুলে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এক দশক পর নিজেকে আরও মেলে ধরেন। অধিনায়ক হিসেবে লোগান কাপের হ্যাট্রিক শিরোপায় ভূমিকা রাখেন।

২০০৬ থেকে ২০১৬ সময়কালে জিম্বাবুয়ের পক্ষে সর্বমোট ১১ টেস্ট ও সাতটিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণ করেছিলেন। ২০০৬ সালের শেষদিকে ওডিআইয়ে অভিষেক ঘটে। ৮ ডিসেম্বর, ২০০৬ তারিখে ঢাকায় অনুষ্ঠিত স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ওডিআইয়ে প্রথম খেলেন। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে বিবেচিত হননি। এরপর, ‘এ’ দলের অধিনায়ক হিসেবে মনোনীত হন। কিন্তু, বুলাওয়েতে প্রশিক্ষণ শিবিরে অসংলগ্ন আচরণের কারণে এ দায়িত্ব থেকে বাদ পড়েন। তবে, ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে ব্যাপকভাবে রান সংগ্রহে বেশ তৎপর ছিলেন।

স্বেচ্ছা নির্বাসন শেষে ২০১১ সালে টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ে দল ফিরে আসলে উদ্বোধনী ব্যাটসম্যানের খসড়া তালিকায় থাকেন। প্রায় ছয় বছর টেস্ট খেলা থেকে দূরে থাকার পর জিম্বাবুয়ে দলের সদস্য হন। ২০১১-১২ মৌসুমে নিজ দেশে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের মুখোমুখি হন। ৪ আগস্ট, ২০১১ তারিখে হারারেতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ব্রায়ান ভিটোরি, ক্রেগ আরভিন ও কাইল জার্ভিসের সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ৪৩ ও ৩৫ রান সংগ্রহ করেন এবং দলনায়ক ব্রেন্ডন টেলরের ব্যাটিংয়ের কল্যাণে তাঁর দল ১৩০ রানের ব্যবধানে জয় তুলে নেয়।

রক্ষণাত্মক কৌশল অবলম্বনে পাকিস্তানের বিপক্ষে নিজস্ব দ্বিতীয় টেস্টে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করেন। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে সাঈদ আজমলের দুসরাকে পাশ কাটিয়ে ১৬৩ রানে অপরাজিত থাকেন। এরফলে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে বৈশ্বিকভাবে ৪৭তম ও জিম্বাবুয়ের তৃতীয় ক্রিকেটার হিসেবে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ইনিংসে অপরাজিত অবস্থায় মাঠ ছাড়েন। তবে, জিম্বাবুয়ের সীমিত টেস্টে অংশগ্রহণের কারণে আর তেমন নিজেকে মেলে ধরতে পারেননি। তাসত্ত্বেও, ঘরোয়া ক্রিকেটে ঠিকই সপ্রতিভ পদচারণ করেছিলেন।

সীমিত-ওভারের ক্রিকেটে তেমন সফলতার স্বাক্ষর রাখতে না পারলেও জিম্বাবুয়ের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে পছন্দের শীর্ষে অবস্থান করছেন। তবে, ক্রীড়াশৈলী প্রদর্শন অনেকাংশেই ধারাবাহিকতাহীন ও অধিকাংশ সময়ই জাতীয় দল নির্বাচকমণ্ডলীর নজরে রয়েছেন। ২০১৬-১৭ মৌসুমে নিজ দেশে রঙ্গনা হেরাথের নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের মুখোমুখি হন। ৬ নভেম্বর, ২০১৬ তারিখে হারারেতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। সফরকারীরা ২৫৭ রানে জয় পেয়ে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে জয়লাভ করে। ৩ ও ১৫ রান সংগ্রহ করতে পেরেছিলেন। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

Similar Posts

  • | |

    বিলি গ্রিফিথ

    ১৬ জুন, ১৯১৪ তারিখে লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৪০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। হেনরি লিওনার্ড অ্যাডামস গ্রিফিথ ও জিন দম্পতির জ্যেষ্ঠ সন্তান ছিলেন। ক্রিকেট বিশ্বে সর্বাপেক্ষা সুদর্শন খেলোয়াড়ে পরিণত করেন। ডালউইচ কলেজে অধ্যয়নকালে এ ক্রীড়ায় দক্ষতা দেখান ও চার…

  • |

    টমাস গ্রুব

    ২ সেপ্টেম্বর, ১৮৫৭ তারিখে নিউজিল্যান্ডের নিউ প্লাইমাউথ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৮৮০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। মেলবোর্নে ভিক্টোরিয়ার অষ্টাদশের সদস্যরূপে অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে প্রথমবারের মতো খেলেন। ফ্রাঙ্ক অ্যালানের তোপে পড়ে তাঁর দল। ২ ও ১৩ রান তুলেছিলেন। এমসিজিতে একই…

  • |

    মনসুর আখতার

    ২৫ ডিসেম্বর, ১৯৫৭ তারিখে সিন্ধু প্রদেশের করাচীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। পাশাপাশি, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৭৪-৭৫ মৌসুম থেকে ১৯৯৬-৯৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে করাচী, সিন্ধু ও ইউনাইটেড ব্যাংক লিমিটেডের প্রতিনিধিত্ব…

  • |

    নোমান আলী

    ৭ অক্টোবর, ১৯৮৬ তারিখে সিন্ধু প্রদেশের সংহার এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে খেলছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। এছাড়াও, নিচেরসারিতে বামহাতে ব্যাটিংয়ে নামেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ২০০৬-০৭ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে হায়দ্রাবাদ ও খান রিসার্চ ল্যাবরেটরিজের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, হায়দ্রাবাদ হকস ও মুলতান…

  • | | |

    অতুল বাসন

    ২৩ মার্চ, ১৯৬৮ তারিখে দিল্লিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার, ধারাভাষ্যকার ও প্রশাসক। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৯০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দীর্ঘকায় গড়নের অধিকারী। ঘরোয়া আসরের ক্রিকেটে বেশ সাড়া জাগান। কঠোর পরিশ্রমী মিডিয়াম-পেস বোলার হিসেবে পরিচিতি লাভ করেন। রজার বিনি ও মদন লালের…

  • |

    মেহেদী হাসান মিরাজ

    ২৫ অক্টোবর, ১৯৯৭ তারিখে খুলনায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করে থাকেন। বাংলাদেশের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটে অন্যতম উদীয়মান তরুণ হিসেবে আবির্ভুত হয়েছিলেন। লাল-বলের ক্রিকেটে বীরোচিত ভূমিকার কারণে খ্যাতি পেয়েছেন। ক্রিকেটের ক্ষুদ্রতর সংস্করণের তুলনায় লাল-বলের ক্রিকেটেই অধিক…