| | |

টিএ শেখর

২৮ মার্চ, ১৯৫৬ তারিখে মাদ্রাজে জন্মগ্রহণকারী ক্রিকেটার, কোচ ও প্রশাসক। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৮০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

দীর্ঘকায় ও শক্ত-মজবুত গড়নের অধিকারী ছিলেন। ১৯৮০-এর দশকের শুরুতে তিনি নিশ্চিতভাবেই ভারতের দ্রুততম ও ক্ষীপ্রগতিসম্পন্ন ফাস্ট বোলার ছিলেন। ১৯৭৬-৭৭ মৌসুম থেকে ১৯৮৯-৯০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে মধ্যপ্রদেশ ও তামিলনাড়ুর পক্ষে খেলেছেন।

১৯৮৩ থেকে ১৯৮৫ সময়কালে ভারতের পক্ষে দুইটিমাত্র টেস্ট ও চারটিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। টেস্ট ক্রিকেটে কোন উইকেটের সন্ধান না পেলেও ওডিআইয়ে তেমন মন্দ খেলেননি। ২৫.৬০ গড়ে ৭ উইকেট পেয়েছিলেন। ওভারপ্রতি ৪.৯২ গড়ে রান খরচ করেন।

১৯৮২-৮৩ মৌসুমে সুনীল গাভাস্কারের নেতৃত্বাধীন ভারতীয় দলের সদস্যরূপে পাকিস্তান গমন করেন। এ সফরে ভারতের শোচনীয় ফলাফলের সাথে নিজেকে যুক্ত করেন। আঘাতপ্রাপ্ত মদন লালের কারণে তাঁকে দলে যুক্ত করা হয়। এ পর্যায়ে ভারত দল ছয়-টেস্ট নিয়ে গড়া সিরিজের চারটিতে অংশ নিয়ে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। শেষ দুই টেস্টে অংশ নেন। বড় ধরনের রান সংগ্রহের খেলাগুলো পরবর্তীতে ড্রয়ে পরিণত হয়। ২৩ জানুয়ারি, ১৯৮৩ তারিখে লাহোরে অনুষ্ঠিত স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ০/৮৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ায়।

এরপর, একই সফরের ৩০ জানুয়ারি, ১৯৮৩ তারিখে করাচীতে সিরিজের ষষ্ঠ ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ০/৪৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্র হলে স্বাগতিকরা ৩-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

ঐ সফরে তিনি একটি ওডিআইয়ে অংশ নেন ও চার ওভার বোলিং করেন। ২১ জানুয়ারি, ১৯৮৩ তারিখে করাচীতে প্রথমবারের মতো ওডিআইয়ে অংশ নেন। তিন বছর পর ব্যাঙ্গালোরে পুণরায় তাঁকে ভারত দলে ঠাঁই দেয়া হয়। সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে এবার তিনি তিনটি ওডিআইয়ে অংশগ্রহণের সুযোগ পান। নাগপুরে শেষদিকে বোলিংয়ে নেমে ২/৫০ ও চণ্ডীগড়ে ৩/২৩ লাভ করেন। তন্মধ্যে, ডেভিড গাওয়ারমাইক গ্যাটিং তাঁর শিকারে পরিণত হন। একটি খেলা ১৫ ওভারের হলে তিন ওভার বোলিং করেন। ২৭ জানুয়ারি, ১৯৮৫ তারিখে চণ্ডীগড়ে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন।

দূর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন তিনি খেলতে পারেননি। স্বল্পকালের খেলোয়াড়ী জীবনের কারণ খুব সম্ভবতঃ বলে নিখুঁতভাব না থাকা। মাত্র ৪৪টি খেলায় সীমাবদ্ধ ছিল তাঁর প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন। ২৭ গড়ে ১৩০ উইকেট দখল করেন। এক পক্ষেরও কম সময়ে দ্রুততার সাথে তাঁকে পাকিস্তানে প্রেরণের পূর্বে কেরালার বিপক্ষে ৪/৪২ ও ৯/৫৪ পান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে উপেক্ষিত হলেও ১৯৮৭-৮৮ মৌসুম পর্যন্ত তামিলনাড়ুর পক্ষে খেলা চালিয়ে যেতে থাকেন। পরবর্তীতে, মধ্যপ্রদেশের সদস্য হন। উপর্যুপরী খেলাগুলোয় যথাক্রমে ১৪১ রান খরচায় আট উইকেট ও ৯৮ রান খরচায় দশ উইকেটের সন্ধান পান। খেলা থেকে অবসর নেয়ার পূর্বে শেষ হাসি হাসেন। শেষ দুই মৌসুমে ২২ গড়ে ৩১ উইকেট পেয়েছিলেন।

অবসর গ্রহণের পর কোচ হিসেবে খ্যাতি লাভ করেন। ২০০৮ সালে গ্যাটোরেড পেসার্সের উদ্বোধনী অনুষ্ঠানে জবাগল শ্রীনাথের সাথে অংশ নেন। এমআরএফ পেস ফাউন্ডেশনে কোচের দায়িত্ব পালন করেন। এছাড়াও, জাতীয় দল নির্বাচকমণ্ডলীর সদস্যসহ আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের ব্যবস্থাপক হিসেবে মনোনীত হন। দক্ষিণাঞ্চলের দল নির্বাচনের সাথে জড়িত ছিলেন। ২৩ ডিসেম্বর, ২০১৫ তারিখে ন্যাশনাল ক্রিকেট একাডেমির পরিচালনা পরিষদ ডব্লিউভি রমন ও নরেন্দ্র হিরবাণী’র সাথে ফাস্ট বোলিং কোচ হিসেবে তাঁকে নিযুক্ত করে।

Similar Posts

  • | | |

    বিজয় মেহরা

    ১২ মার্চ, ১৯৩৮ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণকারী ক্রিকেটার, ধারাভাষ্যকার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ইনিংস উদ্বোধনে নামতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে বোলিং কর্মে অগ্রসর হতেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। শীর্ণকায় গড়নের অধিকারী ছিলেন। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তেমন সাফল্য না পেলেও শারীরিক সক্ষমতা ব্যতিরেকে মনেপ্রাণে যে-কোন পরিবেশে সংগ্রাম করে গেছেন। খেলোয়াড়ী…

  • | |

    বার্বার্টন হলিওয়েল

    ৭ সেপ্টেম্বর, ১৮৬৪ তারিখে ইংল্যান্ডের ড্রেটন গ্রীন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করে গেছেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিং করতেন। দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। উইকেট-রক্ষণে দূর্দান্ত প্রতিভার স্বাক্ষর রাখেন। দক্ষিণ আফ্রিকার প্রথমদিকের সেরা উইকেট-রক্ষকের মর্যাদা পান। নিজের সেরা সময়ে অস্ট্রেলীয় জ্যাক ব্ল্যাকহাম ও ইংরেজ গ্রিগর ম্যাকগ্রিগরের সমমানের ছিলেন। উইজডেনে তাঁকে ‘দক্ষিণ…

  • |

    জাকারি ফোকস

    ৫ জুন, ২০০২ তারিখে ক্যান্টারবারির ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিং করে থাকেন। নিউজিল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ২০২১-২২ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ক্যান্টারবারির প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, ক্যান্টারবারি আমন্ত্রিত একাদশে পক্ষে খেলেছেন। ৩ মার্চ, ২০২২ তারিখে…

  • | |

    ফিল হর্ন

    ২১ জানুয়ারি, ১৯৬০ তারিখে ওয়েলিংটনের আপার হাটে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও রেফারি। দলে মূলতঃ ইনিংস উদ্বোধনে নামতেন। বামহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। এছাড়াও, কভার অঞ্চলে অসাধারণ ফিল্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ম্যাট হর্নের জ্যেষ্ঠ ভ্রাতা তিনি। তবে, আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন। ১৯৭৯-৮০ মৌসুম থেকে ১৯৯০-৯১ মৌসুম পর্যন্ত সময়কালে…

  • |

    করুণ নায়ার

    ৬ ডিসেম্বর, ১৯৯১ তারিখে রাজস্থানের যোধপুরে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ২০১৩-১৪ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে কর্ণাটক ও দক্ষিণাঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলাভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স,…

  • | | |

    পিটার মুর

    ২ ফেব্রুয়ারি, ১৯৯১ তারিখে হারারেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড – উভয় দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। হারারের ক্রিকেটপ্রেমী পরিবারের সন্তান। কাকা, পিতা ও ভ্রাতা – প্রত্যেকেই ক্রিকেটের সাথে জড়িত ছিলেন। পিতা ও দুই ভ্রাতা প্রাদেশিক ক্রিকেটে অংশ নিয়েছেন। অন্যদিকে কাকা…