|

সাঞ্জামুল ইসলাম

১৭ জানুয়ারি, ১৯৯০ তারিখে রাজশাহীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। বামহাতে স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। এছাড়াও, নিচেরসারিতে বামহাতে ব্যাটিংয়ে নামেন। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

২০০৯ সালে রাজশাহী বিভাগের পক্ষে লিস্ট-এ ক্রিকেটে প্রথমবারের মতো অংশ নেন। দারুণ খেলে প্রতিপক্ষীয় সিলেটের চার উইকেট পান। ২০০৯-১০ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর বাংলাদেশী ক্রিকেটে উত্তরাঞ্চল ও রাজশাহী বিভাগের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ব্রাদার্স ইউনিয়ন, কুমিল্লা ওয়ারিয়র্স, খুলনা রয়্যাল বেঙ্গলস, মিনিস্টার রাজশাহীর পক্ষে খেলেছেন।

২৮ ফেব্রুয়ারি, ২০১০ তারিখে খুলনায় ঢাকা বিভাগ বনাম রাজশাহী বিভাগের খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। এপ্রিল, ২০১৪ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে নিজস্ব প্রথম শতরানের ইনিংস খেলেন। ১৭২ রানের মনোমুগ্ধকর শতক হাঁকিয়ে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে দলকে ৪০৩ রানে জয় এনে দেন।

২০১৬-১৭ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লীগের দ্বিতীয় পর্বে উত্তরাঞ্চলের প্রতিনিধিত্ব করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৯/৮০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। প্রথম-শ্রেণীর ক্রিকেটে এ পরিসংখ্যানটি বাংলাদেশী বোলারদের মধ্যে তৃতীয় সেরার মর্যাদা লাভ করে। ঐ প্রতিযোগিতায় ২৫ উইকেট দখল করেছিলেন। এরফলে শুভাগত হোমের সাথে যৌথভাবে সর্বোচ্চ উইকেট লাভের কৃতিত্ব প্রদর্শন করেন।

বিশেষ প্রাধিকারপ্রাপ্ত দল ঢাকা ডায়নামাইটসের পক্ষে টি২০ খেলায় বল হাতে দারুণ ছন্দে অবস্থান করেন। ২০১৬ সালের আসরে বাংলাদেশ প্রিমিয়ার লীগের শিরোপা বিজয়ে ভূমিকা রাখেন। রাজশাহী কিংসের বিপক্ষে সমিত প্যাটেল ও জেমস ফ্রাঙ্কলিনের উইকেট নিয়ে ২/১৭ লাভ করেন। অক্টোবর, ২০১৮ সালে চিটাগং ভাইকিংস দলের সদস্য হন। ২০১৮-১৯ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লীগের খসড়া তালিকায় ছিলেন। উত্তরাঞ্চলের পক্ষে ছয় খেলায় ২৯ উইকেট দখল করে প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারীতে পরিণত হন। নভেম্বর, ২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগে কুমিল্লা ওয়ারিয়র্সের পক্ষে খেলার জন্যে মনোনীত হন।

২০১৭ থেকে ২০১৮ সময়কালে বাংলাদেশের পক্ষে একটিমাত্র টেস্ট ও তিনটিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। মার্চ, ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০আই ও একদিনের আন্তর্জাতিকে অংশ নেয়ার উদ্দেশ্যে বাংলাদেশ দলের সদস্য হন। তবে, ঐ সিরিজের কোন খেলায় অংশগ্রহণের সুযোগ পাননি। পরের মাসে একই দলের বিপক্ষে টি২০আইয়ে রাখা হলেও আবারও খেলার সুযোগ লাভ করা থেকে বঞ্চিত হন। ঐ মাসের শেষদিকে আয়ারল্যান্ডে নিউজিল্যান্ডের অংশগ্রহণে ত্রি-দেশীয় সিরিজ ও ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার উদ্দেশ্যে বাংলাদেশের ওডিআই দলের সদস্যরূপে অন্তর্ভুক্ত হন। ১৯ মে, ২০১৭ তারিখে ডাবলিনের মালাহাইডে অনুষ্ঠিত স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ওডিআইয়ে প্রথমবারের মতো অংশ নেন। প্রথম ওভারেই এড জয়েসকে বিদেয় করে নিজস্ব প্রথম আন্তর্জাতিক উইকেটের সন্ধান পান। আটোসাঁটো বোলিং করে ২/২২ লাভ করে দলের ৮ উইকেটের জয়ে ভূমিকা রেখেছিলেন। তবে, সিরিজের চূড়ান্ত খেলায় তাঁকে খেলানো হয়নি।

আন্তর্জাতিক ক্রিকেটে দলে স্থানলাভের প্রশ্নে মেহেদী হাসানের সাথে তাঁকে বেশ প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে হয়। জানুয়ারি, ২০১৮ সালে দিনেশ চণ্ডীমলের নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার উদ্দেশ্যে বাংলাদেশ দলে ঠাঁই পান। ৩১ জানুয়ারি, ২০১৮ তারিখে চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে সফররত শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। প্রথম ইনিংসে ২৪ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১৫৩ রান খরচায় দিলরুয়ান পেরেরা’র উইকেট লাভ করেন। তবে, মমিনুল হকের জোড়া শতকের কল্যাণে খেলাটি ড্রয়ে পরিণত হয়।

Similar Posts

  • |

    জ্যাকব বেথেল

    ২৩ অক্টোবর, ২০০৩ তারিখে বার্বাডোসে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বামহাতে ব্যাটিং করেন। পাশাপাশি, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। ইংল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। বার্বাডোসের হ্যারিসন কলেজে অধ্যয়ন করেছেন। এরপর, রাগবি স্কুলে পড়াশুনো করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ার, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ও ওয়ারউইকশায়ার দ্বিতীয় একাদশের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও,…

  • |

    খান মোহাম্মদ

    ১ জানুয়ারি, ১৯২৮ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৫০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। লাহোরে জন্মগ্রহণ করলেও প্রাচীর ঘেরা শহরের কাশ্মিরী গেটে শৈশবকাল অতিবাহিত করেছিলেন। পাকিস্তানের শুরুরদিককার ফাস্ট বোলারদের অন্যতম ছিলেন। এ পর্যায়ে অংশগ্রহণকারী…

  • |

    ডেনিস স্মিথ

    ৮ জানুয়ারি, ১৯১৩ তারিখে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের টুউম্বা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৩০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। ১৯৩১-৩২ মৌসুম থেকে ১৯৩৩-৩৪ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ক্যান্টারবারি ও ওতাগোর প্রতিনিধিত্ব করেছেন। তন্মধ্যে, ছয়বার ওতাগো ও চারবার ক্যান্টারবারির…

  • |

    জর্জ হার্ন, ১৮৮৮

    ২৭ মার্চ, ১৮৮৮ তারিখে লন্ডনের ক্যাটফোর্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন। ১৯২০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ক্রিকেটপ্রিয় বিখ্যাত হার্ন পরিবারের সন্তান ছিলেন। ১৮৮৯ সালে পরিবারের সাথে দক্ষিণ আফ্রিকায় অভিবাসিত হন। পিতা ফ্রাঙ্ক হার্ন পেশাদার ক্রিকেটার ছিলেন এবং ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা – উভয়…

  • |

    রডনি রেডমন্ড

    ২৯ ডিসেম্বর, ১৯৪৪ তারিখে নর্থল্যান্ডের হোয়াঙ্গারেই এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন। বামহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন ও স্ট্রোকের ফুলঝুঁড়ি ছোটাতেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাশাপাশি, দূর্দান্ত ফিল্ডিং করতেন। ১৯৭০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দীর্ঘদেহী ও আক্রমণাত্মক ধাঁচের অধিকারী ব্যাটসম্যান হিসেবে সামনের পায়ে ভর রেখে খেলতেন। ১৯৬৩-৬৪ মৌসুম…

  • | |

    বিজয় দাহিয়া

    ১০ মে, ১৯৭৩ তারিখে দিল্লিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান-উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করতেন। ডানহাতে ব্যাটিংকর্মে অগ্রসর হতেন। ২০০০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দৃষ্টিনন্দন খেলা উপহারের তুলনায় নিজেকে গুটিয়ে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। ব্যাটসম্যান হিসেবে তিনি মারকুটে ব্যাটিং করতেন না কিংবা নিজস্ব ভঙ্গীমায়ও তেমন দর্শনীয় খেলতেন না। তাসত্ত্বেও কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের সাথে…