| |

স্টুয়ার্ট কার্লাইল

১০ মে, ১৯৭২ তারিখে সলসবারিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। জিম্বাবুয়ে দলের অধিনায়কত্ব করেছেন।

১৯৯৩-৯৪ মৌসুম থেকে ২০০৫-০৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে ম্যাশোনাল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। অত্যন্ত দক্ষ ও কার্যকর ব্যাটসম্যান হিসেবে পরিচিতি লাভ করেন। তবে, দলীয় ব্যবস্থাপনায় অদক্ষতা পর্যবেক্ষণের পাশাপাশি দেশের রাজনৈতিক অস্থিরতায় বীতশ্রদ্ধ হয়ে পড়েন। বিস্ময়কর ক্রীড়াশৈলী প্রদর্শন করেছিলেন। ধ্রুপদীশৈলীর ড্রাইভগুলো কভার ও পয়েন্ট অঞ্চল দিয়ে চলে যেতো। এছাড়াও, ক্ষীপ্রময় ফিল্ডার হিসেবেও পয়েন্ট অঞ্চলে অবস্থান করতেন। বিরাট প্রতিভার অধিকারী হলেও নিজেকে কখনো পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করতে পারেননি। লাজুক প্রকৃতির হওয়া সত্ত্বেও এক পর্যায়ে জিম্বাবুয়ে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।

১৯৯৫ থেকে ২০০৫ সময়কালে জিম্বাবুয়ের পক্ষে সব মিলিয়ে ৩৭ টেস্ট ও ১১১টি ওডিআইয়ে অংশ নিয়েছেন। ১৯৯৪-৯৫ মৌসুমে নিজ দেশে সেলিম মালিকের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। ৩১ জানুয়ারি, ১৯৯৫ তারিখে হারারেতে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেনরি ওলোঙ্গা’র সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। ব্যাট হাতে নেয়ার সুযোগ না পেলেও তিনটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ঐ খেলায় জিম্বাবুয়ে দল ইনিংস ও ৬৪ রানের ব্যবধানে তাদের ক্রিকেটের ইতিহাসের প্রথম টেস্ট জয়ের স্বাদ আস্বাদন করে। তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে স্বাগতিক দল ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

১৯৯৫-৯৬ মৌসুমে অ্যান্ডি ফ্লাওয়ারের নেতৃত্বাধীন জিম্বাবুয়ীয় দলের সদস্যরূপে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যান। ১৩ জানুয়ারি, ১৯৯৬ তারিখে হ্যামিল্টনে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ৪ ও ১৯ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, ক্রিস কেয়ার্নসের অসাধারণ বোলিংশৈলী প্রদর্শন সত্ত্বেও খেলাটি ড্রয়ের দিকে গড়ালে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।

১৯৯৫-৯৬ মৌসুমে অকল্যান্ড টেস্টে প্রথম উইকেটে জিডব্লিউ ফ্লাওয়ার-এসভি কার্লাইলের মধ্যেকার রেকর্ড গড়েন। ১৮ সেপ্টেম্বর, ১৯৯৭ তারিখে হারারেতে অনুষ্ঠিত ঐ টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেটে গেভিন রেনি-জিডব্লিউ ফ্লাওয়ারের সাথে ১৫৬ রানের জুটি গড়ে নতুন জিম্বাবুয়ীয় রেকর্ড গড়লে তাঁদের এ রেকর্ড ম্লান হয়ে পড়ে।

সবমিলিয়ে পাঁচটি আন্তর্জাতিক শতরানের সন্ধান পেয়েছেন। তন্মধ্যে, ২০০০-এর দশকের শুরুতেই অস্ট্রেলীয় পিচে তিনটি পেয়েছিলেন। এছাড়াও, ২৬ ফেব্রুয়ারি, ২০০৪ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সফররত বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে শতক হাঁকিয়েছিলেন। ২০০৩-০৪ মৌসুমে নিজ দেশে হাবিবুল বাশারের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের মুখোমুখি হন। একমাত্র ইনিংসে ১০৩ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টিবিঘ্নিত খেলাটি ড্রয়ের দিকে গড়ায়।

তবে, ব্যাট হাতে নিয়ে দলে নিয়মিতভাবে খেলার সুযোগ পাননি। দলের জ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে জিম্বাবুয়ীয় ক্রিকেটে রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপকে ঘিরে প্রতিবাদে সোচ্চার ছিলেন। এক পর্যায়ে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়ের অন্যতম হিসেবে খেলায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন। ২০০৪ সালে একই ধরনের ঘটনায় খেলোয়াড়ী জীবনের পরিসমাপ্তি ঘটে।

জিম্বাবুয়ে ক্রিকেট কর্তৃপক্ষের কোপানলে পড়ে দলের কয়েকজন জ্যেষ্ঠ খেলোয়াড়কে বাদ দেয়া হলে অধিনায়কের দায়িত্ব লাভ করেন। ২০০২ সালের শুরুতে পাঁচ সপ্তাহের অচলাবস্থায় ব্রায়ান মার্ফি, গাই হুইটল, হিথ স্ট্রিকঅ্যালিস্টার ক্যাম্পবেলকে বিভিন্ন কারণে দল পরিচালনা করা থেকে বিরত রাখা হয়। ব্যাটিং গড়ের কারণে এ দায়িত্ব পান। তবে, ছয় টেস্টের পাঁচটিতেই পরাজিত হলে তাঁকেও চড়া মূল্য গুণতে হয়। শুরুতে অধিনায়কত্ব থেকে অব্যহতি পান ও পরবর্তীতে দল থেকে বাদ পড়েন। ২০০৩ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায়ও অনুপস্থিত ছিলেন। প্রচুর সাহস ও দক্ষতা বিকাশের চেয়েও আত্মবিশ্বাস নিয়েই দলকে পরিচালনায় অগ্রসর হতেন।

সামনের পায়ে ভর রেখে খেলায় অগ্রসর হতেন। তবে, নির্ধারিত অবস্থানে যদি নিয়মিতভাবে খেলার সুযোগ পেতেন তাহলে হয়তোবা সংগৃহীত রান আরও স্ফীততর হতে পারতো। ১ থেকে ৭ নম্বর অবস্থানে ব্যাট করেছেন। বেশ দৌঁড়ুতে পারতেন ও ফিল্ডারদের উজ্জ্বীবিত রাখতেন। সচরাচর স্কয়ার অঞ্চলে দণ্ডায়মান থেকে একদিনের ক্রিকেটে অনেকগুলো দৃষ্টিনন্দন ক্যাচ মুঠোয় পুড়েছেন।

২০০৩ সালে ইংল্যান্ড গমনার্থে পুণরায় দলে খেলার জন্যে আমন্ত্রণ পান। তবে, ন্যাটওয়েস্ট সিরিজের পূর্বে হাত ভেঙ্গে ফেলেন। কিন্তু, দলে ফিরে নিজস্ব প্রথম টেস্ট শতরানের সন্ধান পান। অক্টোবর, ২০০৩ সালে সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে এ সফলতা লাভ করেন।

এপ্রিল, ২০০৪ সালে হিথ স্ট্রিকের আর্থিক সংঘাতের কারণে বাদ পড়ার ঘটনায় নিজেকেও জড়িয়ে ফেলেন। এরফলে, অপরাপর বিদ্রোহী কয়েকজন খেলোয়াড়ের সাথে আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবনের পরিসমাপ্তি ঘটে। সংক্ষিপ্ত সময়ের জন্যে দলে ফেরার সুযোগ পেলেও অক্টোবর, ২০০৫ সালে বিদেয় নেন।

২০০৫-০৬ মৌসুমে নিজ দেশে স্টিফেন ফ্লেমিংয়ের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড দলের মুখোমুখি হন। ১৫ আগস্ট, ২০০৫ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। সফরকারীরা ইনিংস ও ৪৬ রানের ব্যবধানে জয়লাভসহ ২-০ ব্যবধানে সিরিজ জয় করে। খেলায় তিনি ১ ও ১০ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেন। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। এরপূর্বে ৭ আগস্ট, ২০০৫ তারিখে হারারেতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ২০* ও ০ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেন। ঐ টেস্টে তাঁর দল ইনিংস ও ২৯৪ রানের ব্যবধানে পরাজয়বরণ করেছিল।

Similar Posts

  • | | | |

    হাসান তিলকরত্নে

    ১৪ জুলাই, ১৯৬৭ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী ক্রিকেটার, কোচ, রাজনীতিবিদ ও প্রশাসক। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। এছাড়াও, মাঝে-মধ্যে উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। শ্রীলঙ্কা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। নাছোড়বান্দা ও ক্রিজ আঁকড়ে থাকতেন। আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার উত্থান পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিদ্যালয় পর্যায়ের ক্রিকেটে দক্ষতার স্বাক্ষর রাখেন। শুরুতে…

  • | |

    মোহসিন খান

    ১৫ মার্চ, ১৯৫৫ তারিখে সিন্ধু প্রদেশের করাচীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার, কোচ ও প্রশাসক। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৭০-৭১ মৌসুম থেকে ১৯৮৫-৮৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে হাবিব ব্যাংক লিমিটেড, করাচী,…

  • |

    এডউইন ইভান্স

    ২৬ মার্চ, ১৮৪৯ তারিখে নিউ সাউথ ওয়েলসের এমু প্লেইন্স এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে স্লো বোলিং কিংবা ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৮৮০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। চমৎকার অফ-স্পিনার হিসেবে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। মূলতঃ ধৈর্য্য ও নিখুঁত বোলিংয়ের দিকে গুরুত্ব আরোপ করতেন।…

  • |

    এনামুল হক, ১৯৮৬

    ৫ ডিসেম্বর, ১৯৮৬ তারিখে পূর্বাঞ্চলীয় পার্বত্য জেলা সিলেটে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার অধিকারী। লাফিয়ে ও মিতব্যয়ী বোলিং কর্মে অগ্রসর হন। ২০০১-০২ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন সরব রেখেছেন। ঘরোয়া আসরের…

  • | |

    হান্সি ক্রোনিয়ে

    ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ তারিখে অরেঞ্জ ফ্রি স্টেটের ব্লোমফন্তেইনে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শীতার স্বাক্ষর রেখেছেন। দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ১৯৮৭-৮৮ মৌসুম থেকে ১৯৯৯-২০০০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ফ্রি স্টেট ও…

  • |

    তাফাদজা সিগা

    ১৩ জুলাই, ১৯৯৪ তারিখে হারারের হাইফিল্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী। জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ২০১৩-১৪ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে সাউদার্নস, নর্দার্নস ও মাউন্টেনিয়ার্সের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, রাইজিং স্টার্স ও সাউদার্ন রক্সের পক্ষে…