|

শান্তা কালাভিতিগোদা

২৩ ডিসেম্বর, ১৯৭৭ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। ২০০০-এর দশকে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার অধিকারী। কলম্বোভিত্তিক নালন্দা কলেজে অধ্যয়ন করেছেন। ১৯৯৪ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৭ দলের সদস্যরূপে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের অভিজ্ঞতা অর্জন করেন। নালন্দা কলেজে অধ্যয়নকালে বিদ্যালয় পর্যায়ে নিয়মিতভাবে রান সংগ্রহ করতেন। নিজস্ব প্রথম ক্লাব এসএসসি’র পক্ষে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের খেলায় মাহেলা জয়াবর্ধনে’র সাথে ৩৮৭ রানের জুটি গড়েছিলেন।

২০০৪-০৫ মৌসুমে অনেকটা বিস্ময়করভাবে নিউজিল্যান্ড সফরের জন্যে মনোনীত হয়েছিলেন। তবে, শ্রীলঙ্কার ঐ সফরটি বাতিল ঘোষণা করা হয়েছিল। ডানহাতে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন ও ঘরোয়া ক্রিকেটে সুন্দর ক্রীড়াশৈলী প্রদর্শন করেছেন। ১৯৯৭-৯৮ মৌসুম থেকে ২০১৩-১৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে বাসনাহিরা নর্থ, ব্লুমফিল্ড ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাব, কোল্টস ক্রিকেট ক্লাব, মুরস স্পোর্টস ক্লাব, নর্থ সেন্ট্রাল প্রভিন্স, সিংহলীজ স্পোর্টস ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন।

অন্যান্য উদীয়মান ব্যাটসম্যানকে সুযোগ দেয়া হলে সাধারণমানের কিংবা ব্যর্থতার প্রতিচিত্র তুলে ধরলেও তিনি প্রথম-শ্রেণীর ক্রিকেটে ঠিকই ক্রমাগত রান সংগ্রহ করতে থাকেন। দুই মৌসুমে আটটি শতক হাঁকিয়েছিলেন। ২০০৩-০৪ মৌসুমের প্রিমিয়ার লীগে সেরা ব্যাটসম্যানের মর্যাদা লাভ করেন। ২০০৪-০৫ মৌসুমে কলম্বো কোল্টস ও নর্থ ওয়েস্ট প্রভিন্সের পক্ষে প্রায় আটশত রান সংগ্রহ করেন।

ঘরোয়া ক্রিকেটে দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ মার্চ, ২০০৫ সালে শ্রীলঙ্কা ‘এ’ দলের সদস্যরূপে ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে খেলার জন্যে মনোনীত হন। এ সুযোগকে কাজে লাগাতে তৎপর হন। এনসিসিতে সিরিজের দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে ১৭৭ বলে ৮৩ রানের লড়াকু ইনিংস খেলেন। ফলশ্রুতিতে, দল নির্বাচকমণ্ডলী তাঁকে জাতীয় দলে খেলার জন্যে আমন্ত্রণ জানায়।

২০০৫ সালে শ্রীলঙ্কার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ২০০৪-০৫ মৌসুমে মারভান আতাপাত্তু’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের সদস্যরূপে নিউজিল্যান্ড সফরে যান। ১১ এপ্রিল, ২০০৫ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। সিরিজের দ্বিতীয় টেস্টে সুযোগ কাজে লাগাতে মাঠে নামেন। কিন্তু, স্বাচ্ছন্দ্যবিহীন সাত নম্বর অবস্থানে নামলেও উভয় ইনিংসেই ব্যর্থতার স্বাক্ষর রাখেন। ৭ ও ১ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, ল্যু ভিনসেন্টের অসাধারণ দ্বি-শতকের কল্যাণে স্বাগতিকরা ইনিংস ও ৩৮ রানে জয় পেলে ১-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

Similar Posts

  • |

    রডনি রেডমন্ড

    ২৯ ডিসেম্বর, ১৯৪৪ তারিখে নর্থল্যান্ডের হোয়াঙ্গারেই এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন। বামহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন ও স্ট্রোকের ফুলঝুঁড়ি ছোটাতেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাশাপাশি, দূর্দান্ত ফিল্ডিং করতেন। ১৯৭০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দীর্ঘদেহী ও আক্রমণাত্মক ধাঁচের অধিকারী ব্যাটসম্যান হিসেবে সামনের পায়ে ভর রেখে খেলতেন। ১৯৬৩-৬৪ মৌসুম…

  • |

    আইনস্লে এনডোভু

    ২৬ জানুয়ারি, ১৯৯৬ তারিখে মাতাবেলেল্যান্ডের বুলাওয়েতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ বোলার হিসেবে খেলছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করেন। জিম্বাবুয়ের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ডোমিনিকান কনভেন্ট হাই স্কুলে (ডিএইচএস) অধ্যয়ন করেছেন। ২০১৪-১৫ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে মাতাবেলেল্যান্ড তুস্কার্স দলের প্রতিনিধিত্ব করেন।…

  • |

    বিল ব্রাডলি

    ২ জানুয়ারি, ১৮৭৫ তারিখে লন্ডনের সিডেনহাম এলাকায় জন্মগ্রহণকারী শৌখিন ক্রিকেটার ছিলেন। দলে মূলতঃ বোলার হিসেবে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিংয়ে নামতেন। ১৮৯০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ৬ ফুট উচ্চতার অধিকারী ছিলেন। এলিয়েন্স স্কুল একাদশের অধিনায়কত্ব করেছেন। তাঁর খেলোয়াড়ী জীবনের উল্লেখযোগ্য সাফল্য ছিল মিচামে লয়েড রেজিস্টারের পক্ষে ৬…

  • |

    মোহাম্মদ রমজান

    ২৫ ডিসেম্বর, ১৯৭০ তারিখে পাঞ্জাবের লায়লপুর এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। পাশাপাশি, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৯০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৮৬-৮৭ মৌসুম থেকে ২০০৪ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে ফয়সালাবাদ, খান রিসার্চ ল্যাবরেটরিজ, পাকিস্তান কাস্টমস, পাকিস্তান…

  • | |

    সৈয়দ আবিদ আলী

    ৯ সেপ্টেম্বর, ১৯৪১ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে দক্ষ ছিলেন। পাশাপাশি অসাধারণ ফিল্ডিং করতেন ও নিচেরসারিতে ব্যস্ততার সাথে উইকেটের প্রান্ত বদলে অগ্রসর হতেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। পিঠ সোজা রেখে, খাড়া গোঁফ নিয়ে সুনিয়ন্ত্রিত…

  • | |

    জ্যাক নিউম্যান

    ৩ জুলাই, ১৯০২ তারিখে নেলসনের ব্রাইটওয়াটার এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। বামহাতে মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৩০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। নেলসন্স কলেজে বিদ্যালয় জীবন কাটান। ১৯২২-২৩ মৌসুম থেকে ১৯৩৫-৩৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর…