|

স্কট বর্থউইক

১৯ এপ্রিল, ১৯৯০ তারিখে কো ডারহামের সান্ডারল্যান্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলছেন। লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। পাশাপাশি, বামহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করেন। ২০১০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরে অংশ নিয়েছেন।

২০০৯ সাল থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেটে ডারহাম ও সারে দলের প্রতিনিধিত্ব করছেন। ২০০৬-০৭ মৌসুমে ডারহামের দ্বিতীয় একাদশ ও ডারহাম একাডেমির পক্ষে দূরন্ত খেলে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ২০০৯ সালে লিস্ট-এ ও প্রথম-শ্রেণীর খেলায় প্রথমবারের মতো অংশ নেন। তবে, প্রথম একাদশে আসা-যাবার পালায় থাকতেন। মৌসুমের শেষদিকে নাকানি-চুবানির শিকার হন। প্রো-৪০ খেলায় এসেক্সের ব্যাটসম্যান জেমস ফস্টার তাঁর বল থেকে উপর্যুপরী পাঁচটি ছক্কা আদায় করে নেন। শেষ বলটি তুলনামূলকভাবে ভালো ছিল। ওয়াইড করেন। নিশ্চিত পরাজয় থেকে এসেক্স দল জয় ছিনিয়ে নেয়।

২০১০ সালে শারীরিক সুস্থতা আনয়ণ এবং শেন ওয়ার্নমুশতাক আহমেদের ন্যায় তারকা খেলোয়াড়দের কাছ থেকে লেগ-স্পিনের শৈল্পিক সত্ত্বা শেখার প্রয়াসে অস্ট্রেলিয়া গমন করেন। দৃশ্যতঃ তাঁর এ শেখনী বেশ সহায়তা করেন। ২০১১ মৌসুমের শুরুতে ওয়ারউইকশায়ারের বিপক্ষে খেলায় ৪/২৫ নিয়ে দলকে জয় এনে দেন। খুব শীঘ্রই তাঁকে ইংল্যান্ড দলের সদস্যরূপে মনোনীত করা হয়।

২০১১ থেকে ২০১৪ সময়কালে ইংল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্ট, দুইটিমাত্র ওডিআই ও একটিমাত্র টি২০আইয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। আগস্টে তরুণদের নিয়ে গড়া ওডিআই দলের সদস্য হিসেবে আইরিশ দলের মুখোমুখি হন। ২৫ আগস্ট, ২০১১ তারিখে ডাবলিনে অনুষ্ঠিত স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ওডিআইয়ে প্রথম খেলেন। একমাস পর সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০আই দলে তাঁকে যুক্ত করা হয়। ২৫ সেপ্টেম্বর, ২০১১ তারিখে ওভালে অনুষ্ঠিত ঐ খেলায় ৪-০-১৫-১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ঐ বছরে ভারত গমন করেন। এ পর্যায়ে কেবলমাত্র একটি ওডিআইয়ে অংশ নিয়েছিলেন।

ঘরোয়া আসরে বেশ কিছু সফলতা আনয়ণের স্বীকৃতিস্বরূপ ২০১৩-১৪ মৌসুমে অ্যালাস্টেয়ার কুকের নেতৃত্বাধীন ইংরেজ দলের সাথে অ্যাশেজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া গমনের সুযোগ পান। ৩ জানুয়ারি, ২০১৪ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। বয়েড র‌্যাঙ্কিনগ্যারি ব্যালেন্সের সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। বল হাতে নিয়ে ১/৪৯ ও ৩/৩৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ১ ও ৪ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। রায়ান হ্যারিসের অসাধারণ অল-রাউন্ড সাফল্যে ঐ টেস্টে তাঁর দল ২৮১ রানে পরাজয়বরণ করে ও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৫-০ ব্যবধানে পরাজিত হয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

সারে দলে বেশ কয়েক বছর খেলার পর পুণরায় ২০২০ সালে ডারহাম দলে যুক্ত হন। ২০১৭ সাল থেকে সারে দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন। ২০১৮ সালের কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা বিজয়ে অন্যতম ভূমিকা রাখেন। ডারহাম একাডেমি থেকে খেলার সুযোগ পান। এরপর, ডারহাম দলের সদস্য ছিলেন। এ পর্যায়ে তিনবার তাঁর দল কাউন্টি চ্যাম্পিয়নশীপ ও একদিনের ট্রফি জয় করে।

Similar Posts

  • | |

    রেগ সিনফিল্ড

    ২৪ ডিসেম্বর, ১৯০০ তারিখে হার্টফোর্ডশায়ারের বেনিংটন এলাকায় জন্মগ্রহণকারী পেশাদার ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে স্লো বোলিংয়ের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৩০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। হার্টফোর্ডশায়ারের পক্ষে প্রথমবারের মতো খেলতে নামেন। এ পর্যায়ে মাইনর কাউন্টিজ চ্যাম্পিয়নশীপে নিয়মিতভাবে রান সংগ্রহকারী সি. এইচ. টিচমার্শের ব্যাটিংশৈলী থেকে অনেককিছু শিখেন। ১৯২১ সালে…

  • | |

    সুরেশ রায়না

    ২৭ নভেম্বর, ১৯৮৬ তারিখে উত্তরপ্রদেশের মুর্দানগরে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। বামহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদশী। ভারত দলের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক অংশ নিয়েছেন ও অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ‘সানু’ ডাকনামে ভূষিত সুরেশ রায়না ৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার) উচ্চতার অধিকারী। ২০০০ সালে ক্রিকেট খেলতে সিদ্ধান্ত নেন।…

  • | |

    বেন বার্নেট

    ২৩ মার্চ, ১৯০৮ তারিখে ভিক্টোরিয়ার অবার্ন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষণে অগ্রসর হতেন। উইকেট-রক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি বামহাতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৩০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। মেলবোর্নের স্কচ কলেজে অধ্যয়ন করেছেন। ১৯২৭ সালে বিদ্যালয় দল থেকে সোজা হথর্ন ইস্ট মেলবোর্নের প্রথম একাদশে যোগ দেন। শুরুতে ব্যাটিংয়ের পাশাপাশি ধীরলয়ের বোলিং করতেন।…

  • |

    সোহরাওয়ার্দী শুভ

    ২১ নভেম্বর, ১৯৮৮ তারিখে রাজশাহীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। এছাড়াও, বামহাতে কার্যকর ব্যাটিং করে থাকেন। ২০১০-এর দশকে বাংলাদেশের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। গতিসম্পন্ন বামহাতি অর্থোডক্স বোলিং করেন। ড্যানিয়েল ভেট্টোরিকে পছন্দের বোলারদের তালিকায় সর্বাগ্রে স্থান দিয়েছেন। স্বল্পকালীন সময় বাংলাদেশ দলে অবস্থান করে সীমিত পরিসরে…

  • | |

    বিজয় মার্চেন্ট

    ১২ অক্টোবর, ১৯১১ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের বোম্বেতে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। খুব কমসংখ্যক লোকই তাঁর প্রকৃত নাম বিজয়সিংহ মাধবজী থ্যাকার্সে সম্পর্কে অবগত আছেন। বিদ্যালয়ে ভর্তির জন্যে তাঁকে নেয়া হলে ইংরেজ প্রিন্সিপাল…

  • | |

    সরফরাজ আহমেদ

    ২২ মে, ১৯৮৭ তারিখে সিন্ধু প্রদেশের করাচীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলছেন। উইকেট-রক্ষণের পাশাপাশি ডানহাতে মাঝারিসারিতে ব্যাটিং করে থাকেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরের অংশ নিয়েছেন ও পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। সহজাত প্রকৃতির উইকেট-রক্ষক ছিলেন না। কেবলমাত্র আক্রমণাত্মক স্ট্রোকপ্লের কারণে উত্তরোত্তর নিজেকে সমৃদ্ধ করেছেন। ২০০৬ সালের আইসিসি…