|

সাইফ হাসান

৩০ অক্টোবর, ১৯৯৮ তারিখে ঢাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে সিদ্ধহস্তের অধিকারী। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

খাঁটিমানের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে সুনাম কুড়ান। বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটসহ ঘরোয়া ও প্রতিনিধিত্বমূলক ক্রিকেটে দীর্ঘ সময় ধরে ব্যাটিংয়ে সক্ষমতা দেখিয়েছেন। ২০১৪-১৫ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর বাংলাদেশী ক্রিকেটে বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের পক্ষে খেলেছেন।

২০১৫ সাল থেকে বিসিবি’র কয়েকজন কোচের অভিমত, দলে তাঁর অংশগ্রহণ তামিম ইকবালের সাথে একদিনের খেলায় সাযুজ্যপূর্ণ হবে। ঐ বছরই অনূর্ধ্ব-১৯ দলে প্রথম খেলতে নেমেছিলেন।

সৌদি আরবে পিতার কর্মকালীন বসবাসের সূত্র ধরে ক্রিকেটের সাথে জড়িত হয়ে পড়েন। ঢাকায় প্রত্যাবর্তনের পর স্থানীয় ক্রিকেট একাডেমিতে যুক্ত হন। এভাবেই বয়সভিত্তিক ক্রিকেট খেলার সুযোগ ঘটে। ঢাকার লীগের একটি খেলায় দশটি ছক্কার মারে স্ট্রোকপ্লের অপূর্ব প্রদর্শনে সচেষ্ট হন।

৮ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে ফতুল্লায় অনুষ্ঠিত বরিশাল বিভাগ বনাম ঢাকা মেট্রোপলিশের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ২১ বছর বয়সে আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্যে আমন্ত্রণ পান। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ১১৭ রান তুলেন। এর পাঁচদিন পর ঘরোয়া প্রথম-শ্রেণীর প্রতিযোগিতায় দ্বি-শতক হাঁকান। এরফলে, দল নির্বাচকমণ্ডলীর দৃষ্টিগোচরে আসেন ও ভারতের বিপক্ষে টেস্ট দলে খেলার জন্যে মনোনীত হন। প্রথম টেস্টে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ফিল্ডিংয়ে নেমে অত্যন্ত দৃষ্টিনন্দন ক্যাচ তালুবন্দী করলেও ডানহাতে মারাত্মক চোঁট পান। ফলশ্রুতিতে, দ্বিতীয় টেস্টে খেলায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন।

দুইটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিয়েছেন। তন্মধ্যে, ২০১৮ সালে শীর্ষ রান সংগ্রাহক ছিলেন। এরপূর্বে ঘরোয়া একদিনের খেলাসহ প্রথম-শ্রেণীর প্রতিযোগিতায় ব্যাপকসংখ্যক রান পেয়েছেন। ২০১৮-১৯ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লীগে ৬২.৬১ গড়ে ৮১৪ রান তুলে নিজেকে সর্বোচ্চ শিখরে নিয়ে যান।

২০২০ সাল থেকে বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন। ২০১৯-২০ মৌসুমে মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের সাথে পাকিস্তান গমন করেন। ৭ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ০ ও ১৬ রান সংগ্রহ করতে পেরেছিলেন। এছাড়াও, একটি রান-আউটের সাথে যুক্ত থাকেন। খেলায় তাঁর দল ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।

২০২১-২২ মৌসুমে নিজ দেশে বাবর আজমের নেতৃত্বাধীন একই প্রতিপক্ষের বিপক্ষে খেলার জন্যে মনোনীত হন। ১৪ ও ১৮ রান সংগ্রহ করেছিলেন। ২৬ নভেম্বর, ২০২১ তারিখে চট্টগ্রামে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। ঐ টেস্টে তাঁর দল ৮ উইকেটে পরাভূত হয়।

Similar Posts

  • |

    লিওনেল বাকের

    ৬ সেপ্টেম্বর, ১৯৮৪ তারিখে মন্টসেরাটে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ের পাশাপাশি বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ২০০০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। স্ট্যানফোর্ড সুপার সিরিজ খেলার জন্যে মনোনীত হলেও তাঁকে খেলানো হয়নি। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে লিওয়ার্ড আইল্যান্ডস দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, স্ট্যানফোর্ড…

  • | | |

    বয়েড র‌্যাঙ্কিন

    ৫ জুলাই, ১৯৮৪ তারিখে লন্ডনডেরি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ বোলার হিসেবে খেলতেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি নিচেরসারিতে বামহাতে ব্যাটিংয়ে নামতেন। আয়ারল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। এছাড়াও, ইংল্যান্ডের পক্ষে খেলেছেন। ‘বয়ডো’ ডাকনামে ভূষিত হয়েছেন। স্ট্রাব্যান গ্রামার স্কুলে অধ্যয়ন শেষে হার্পার অ্যাডামস ইউনিভার্সিটি কলেজে পড়াশুনো করেছেন। ২০০৭-০৮ মৌসুম থেকে ২০১৯ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী…

  • |

    পিটার স্মিথ

    ৩০ অক্টোবর, ১৯০৮ তারিখে সাফোকের ইপ্সউইচ এলাকায় জন্মগ্রহণকারী পেশাদার ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে নিচেরসারিতে কার্যকরী ব্যাটিংয়ের পাশাপাশি লেগ-ব্রেক গুগলি বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৪০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে এসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। ১৯২৯ থেকে ১৯৫১ সময়কালে বর্ণাঢ্যময় খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। আগস্ট, ১৯৩৩ সালে দলীয়…

  • |

    অজয় শর্মা

    ৩ এপ্রিল, ১৯৬৪ তারিখে দিল্লিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। মাঝারিসারির ব্যাটসম্যান ছিলেন ও স্ট্রোকের ফুলঝুড়ি ছোটাতেন। ১৯৮৪-৮৫ মৌসুম থেকে ২০০০-০১ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে দিল্লি ও হিমাচলপ্রদেশের প্রতিনিধিত্ব…

  • | |

    রিচার্ড হ্যাডলি

    ৩ জুলাই, ১৯৫১ তারিখে ক্রাইস্টচার্চের সেন্ট অ্যালবান্স এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেট তারকা ও ধারাভাষ্যকার। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন। নিউজিল্যান্ডের পক্ষে টেস্ট ও ওডিআইয়ে অংশ নিয়েছেন। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার অধিকারী তিনি। ক্রাইস্টচার্চ বয়েজ হাই স্কুলে অধ্যয়ন করেছেন। ১৯৭১-৭২ মৌসুম থেকে…

  • |

    হরভজন সিং

    ৩ জুলাই, ১৯৮০ তারিখে পাঞ্জাবের জলন্ধরে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে অবদান রেখেছিলেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ভারতের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার) উচ্চতার অধিকারী। সরদার সরদেব সিং প্লাহা ও অবতার কৌর দম্পতির সন্তান ছিলেন। ভারতের অন্যতম সেরা অফ-স্পিনারের মর্যাদা পেয়েছেন।…