|

নমন ওঝা

২০ জুলাই, ১৯৮৩ তারিখে মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। শীর্ষসারিতে ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে পারদর্শী। ২০১০-এর দশকে ভারতের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

২০০০-০১ মৌসুম থেকে ২০১৯-২০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে মধ্যাঞ্চল ও মধ্যপ্রদেশের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, রাজস্থান রয়্যালস, দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দ্রাবাদ ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পক্ষে খেলেছেন। ২০০০-০১ মৌসুমে মধ্যপ্রদেশের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলতে থাকেন। ঐ মৌসুমে ৩৬.৩১ গড়ে রান তুলেন। সর্বোচ্চ ২১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। ২০০৮-০৯ মৌসুমের চ্যালেঞ্জার ট্রফিতেও বেশ ভালো খেলেন। ইন্ডিয়া গ্রীনের পক্ষে ৯৬ রানের ইনিংস খেলেন। বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে সীমিত-ওভারের ক্রিকেটেই অধিক দক্ষতার স্বাক্ষর রাখেন।

২০০৯ সালের ইন্ডিয়ান টি২০ লীগের দ্বিতীয় আসরে রাজস্থান দলের পক্ষে খেলার জন্যে মনোনীত হন। ২০১০ সালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দূর্দান্ত ৯৪ রান তুলেছিলেন। ২০১১ সালে দিল্লির সাথে খেলার জন্যে চুক্তিবদ্ধ হন। ২০১৪ সালে হায়দ্রাবাদের সদস্য হন। এ বছর ঘরোয়া টি২০ প্রতিযোগিতায় বেশ হিমশিম খান। নিজ রাজ্য দল মধ্যপ্রদেশের পক্ষে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে চার খেলায় অংশ নিয়ে মাত্র ২১ রান সংগ্রহ করতে পেরেছিলেন। আইপিএলে ১১৩ খেলা থেকে ২০.৭২ গড়ে ১৫৫৪ রান তুলেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। সব মিলিয়ে আইপিএলে ১২১টি চার ও ৭৯টি ছক্কা হাঁকিয়েছেন।

২০১০ সাল থেকে ২০১৫ সময়কালে ভারতের পক্ষে একটিমাত্র টেস্ট, সমসংখ্যক ওডিআই ও দুইটিমাত্র টি২০আইয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ২০১০ সালে ত্রি-দেশীয় সিরিজ খেলতে দলের সাথে জিম্বাবুয়ে গমন করেন। জ্যেষ্ঠ খেলোয়াড়দের অনুপস্থিতি ও বিকল্প উইকেট-রক্ষক হিসেবে খেলার সুযোগ পান। ৫ জুন, ২০১০ তারিখে হারারেতে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। ১ রান তুলে তিনি বিদেয় নেন। একই সফরের ১২ জুন, ২০১০ তারিখে হারারেতে অনুষ্ঠিত স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি২০আইয়ে অংশ নেন।

২০১৫-১৬ মৌসুমে বিরাট কোহলি’র নেতৃত্বাধীন ভারতীয় দলের সাথে শ্রীলঙ্কা সফরে যান। ২৮ আগস্ট, ২০১৫ তারিখে কলম্বোর এসএসসিতে অনুষ্ঠিত স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ২১ ও ৩৫ রান সংগ্রহ করেন। এছাড়াও, চারটি ক্যাচ ও একটি স্ট্যাম্পিংয়ের সাথে নিজেকে জড়ান। তবে, চেতেশ্বর পুজারা’র ব্যাটিংয়ের কল্যাণে সফরকারীরা ১১৭ রানে জয়লাভ করে ও ২-১ ব্যবধানে তাঁর দল সিরিজ জয় করে।

প্রায় সমগ্র খেলোয়াড়ী জীবনই বিখ্যাত তারকা ক্রিকেটার মহেন্দ্র সিংয়ের আধিপত্য বিস্তারের কারণে খেলতে পারেননি। ১৫ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে সকল স্তরের ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেন।

Similar Posts

  • | |

    সালমান বাট

    ৭ অক্টোবর, ১৯৮৪ তারিখে পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাকিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আত্মবিশ্বাসী ভঙ্গীমায় ইংরেজি ভাষায় পারঙ্গমতা প্রদর্শন করতেন। বয়সভিত্তিক খেলাগুলোয় দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করেছেন। অনূর্ধ্ব-১৯ পর্যায়ের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায়…

  • | |

    ম্যাথু হেইডেন

    ২৯ অক্টোবর, ১৯৭১ তারিখে কুইন্সল্যান্ডের কিঙ্গারয়ে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার, ধারাভাষ্যকার ও প্রশাসক। শীর্ষসারির ব্যাটসম্যান ছিলেন। শক্ত-মজবুত গড়নের বামহাতি ব্যাটসম্যান। পাশাপাশি, ডানহাতে মিডিয়াম পেস বোলিংয়ে পারদর্শী ছিলেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরে অংশ নিয়েছেন। ‘হেডোস’ ডাকনামে পরিচিতি পান। অস্ট্রেলীয় ক্রিকেটের স্বর্ণযুগে ভীতিহীন অবস্থায় বোলারদের উপর ছড়ি ঘুরাতেন। স্বতন্ত্র ব্যক্তিত্ব নিয়ে আক্রমণাত্মক ভঙ্গীমায় খেলা প্রদর্শন করতেন।…

  • |

    মিচেল জনসন

    ২ নভেম্বর, ১৯৮১ তারিখে কুইন্সল্যান্ডের টাউন্সভিল এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। বামহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। অস্ট্রেলিয়ার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। কিংবদন্তীতুল্য ক্রিকেটার ডেনিস লিলি ১৭ বছর বয়সী মিচেল জনসনের প্রতিভা সম্পর্কে সম্যক অবগত হন ও তাঁকে সোজা অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমিতে যুক্ত করেন। এর…

  • | | | |

    গ্রাহাম গুচ

    ২৩ জুলাই, ১৯৫৩ তারিখে এসেক্সের হুইপস ক্রস এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত পেশাদার ক্রিকেটার, কোচ ও ধারাভাষ্যকার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাশাপাশি, স্লিপ অঞ্চলে দূর্দান্ত ফিল্ডারের ভূমিকায় অবতীর্ণ হতেন। ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ‘জ্যাপ’ কিংবা ‘গুচি’ ডাকনামে ভূষিত গ্রাহাম গুচ ৬ ফুট…

  • |

    লাসিথ এম্বুলদেনিয়া

    ২৬ অক্টোবর, ১৯৯৬ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে খেলছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। কলম্বোভিত্তিক রয়্যাল কলেজে অধ্যয়ন করেছেন। রঙ্গনা হেরাথকে পছন্দের তালিকায় শীর্ষে রেখেছেন। রঙ্গনা হেরাথের ন্যায় তিনিও টেস্টভুক্ত সকল দেশের বিপক্ষে পাঁচ-উইকেট লাভের কৃতিত্ব প্রদর্শন করার স্বপ্ন দেখেন। ধারাবাহিকতা…

  • |

    নিপার নিকোলসন

    ১৭ সেপ্টেম্বর, ১৯০৯ তারিখে ইংল্যান্ডের মিলম এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। উইকেট-রক্ষণের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটিয়েছিলেন। ১৯৩০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে অরেঞ্জ ফ্রি স্টেটের প্রতিনিধিত্ব করেছেন। ১৯২৭-২৮ মৌসুম থেকে ১৯৪৬-৪৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত…